দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৭
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিকবিনোদন

সৌদিতে মার্কিন সেনা কি যুদ্ধের প্রস্তুতি

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০১৯
জুলাই ২৩, ২০১৯ ০ কমেন্ট 470 ভিউস

সৌদি আরবে সেনা মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছে রিয়াদ এবং মধ্যপ্রাচ্য, মধ্য এশিয়া ও আফ্রিকার কিছু এলাকায় নিয়োজিত মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। তারা বলেছে, ‘অতিরিক্ত শক্তিবৃদ্ধি এবং আসন্ন ও বিশ্বাসযোগ্য হুমকি থেকে উপসাগরীয় অঞ্চলটিতে আমাদের স্বার্থ রক্ষার জন্য এই সেনা মোতায়েন।’ আর সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন দিয়েছেন।’

সৌদিতে কতজন মার্কিন সেনা মোতায়েন করা হবে, তা না জানালেও মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, রিয়াদের দক্ষিণে প্রিন্স সুলতান সামরিক ঘাঁটিতে ৫০০ সেনা মোতায়েন করা হবে। গত বৃহস্পতিবার প্রিন্স সুলতান বিমানঘাঁটি পরিদর্শনে যান সেন্টকমের প্রধান কেনেথ ম্যাকেঞ্জি। এ সময় তিনি ঘোষণা দেন, কৌশলগত গুরুত্বপূর্ণ উপসাগরের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা সবকিছুই করবেন।

ইরাক ১৯৯১ সালে কুয়েত আক্রমণ করলে তাদের প্রতিহত করতে এই বিমানঘাঁটিতেই শত শত মার্কিন সেনা ও যুদ্ধবিমান ঘাঁটি গেড়েছিল। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনের সমাপ্তি ঘটাতে এটা খুবই কাজে দিয়েছিল।

যুক্তরাজ্যের কিং কলেজ লন্ডনের অধ্যাপক আদ্রেয়াস ক্রেগ মনে করেন, মার্কিন প্রশাসন ইরানে সামরিক অভিযানকে বিকল্প হিসেবে ধরে সামনে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ বাধলে এই ৫০০ সেনা তেমন বড় সংখ্যা বলে মনে হবে না। তবে আকাশ প্রতিরক্ষার বিষয়ে সহায়তার জন্য এই সংখ্যা খুবই গুরুত্বপূর্ণ।

সিঙ্গাপুরের রাজারত্ন স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষক জেমস ডোরসি বলেছেন, ‘সৌদি বলছে, যদি তোমরা আমাদের আঘাত করো, আমরাও তোমাদের আঘাত করব। মার্কিনরা বলতে চাইছে, আমরা তোমাদের (সৌদি আরব) সঙ্গে আছি।’

২০১৫ সালে ইরানের সঙ্গে করা ঐতিহাসিক পারমাণবিক চুক্তি থেকে গত বছরের মে মাসে বেরিয়ে যাওয়ার পর তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বগুড়ায় বন্যার ক্ষতি ২০০ কোটি টাকা
পরবর্তী পোস্ট
বিশ্ব চ্যাম্পিয়ন জুনিয়রদের ১২ ওভার হাতে রেখে হারাল বাংলাদেশ

রিলেটেড পোস্ট

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এবার আকাশসীমা ব্যবহারে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করলো অস্ট্রিয়া

এপ্রিল ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting