দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৪১
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ কার্যকলাপ ও সীমাহীন দুর্নীতির অভিযোগ

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২, ২০২৫
নভেম্বর ২, ২০২৫ ০ কমেন্ট 363 ভিউস

জি,এম নজরুল ইসলাম :  সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়—যেখানে একদিন শিক্ষার আলো ছড়িয়ে পড়ত চারদিকে, আজ সেই প্রতিষ্ঠানই যেন দুর্নীতির অন্ধকারে নিমজ্জিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন (ইনডেক্স নং ৫৫২৮৮৮)-এর বিরুদ্ধে উঠেছে একের পর এক গুরুতর অভিযোগ, যা কেবল একটি প্রতিষ্ঠানের নয়, গোটা সমাজের নৈতিকতাকেই প্রশ্নবিদ্ধ করছে।

বিগত ১৬ অক্টোবর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক এ.কে.এম মাহফুজুর রহমান মহোদয়ের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তিনি বিষয়টি তদন্তের দায়িত্ব অর্পণ করেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসারের ওপর।

অভিযোগপত্রে যেসব তথ্য উঠে এসেছে, তা রীতিমতো চমকে দেওয়ার মতো।

বিনা অনুমতিতে ও টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের পুরাতন ভবনের ইট, দরজা, জানালার গ্রিল ও আসবাবপত্র বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে বিপুল পরিমাণ অর্থ।
সরকার উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ফিউশন ফি প্রদান করলেও, প্রধান শিক্ষক নিয়মিতভাবে তাদের কাছ থেকে বিধিবহির্ভূতভাবে বেতন আদায় করে আসছেন।
ম্যানেজিং কমিটি গঠনের পূর্বে দাতা সদস্য এস.এম. শফিকুল ইসলামের দেওয়া ২০ হাজার টাকা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে কোনো শাখা না থাকা সত্ত্বেও এনটিআরসির মাধ্যমে অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়ে সরকারি অর্থের অপচয় ঘটানো হয়েছে।
চতুর্থ শ্রেণির পদে চাকরি দেওয়ার নামে তিনজন ব্যক্তির কাছ থেকে অর্থ গ্রহণ করে প্রতারণা করা হয়েছে, যার ফলে সাতক্ষীরা আমলী আদালতে একাধিক মামলা (সি.আর ৭৪০/২২, ৭৬৯/২২, ৭৭০/২২) দায়ের হয়েছে।
বিদ্যালয় ভবন সংস্কারের জন্য বরাদ্দকৃত ১০ লক্ষ টাকার কাজের বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ল্যাপটপ চাঁদা হিসেবে গ্রহণ করে নামমাত্র কাজের সুযোগ করে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতির মাধ্যমে রেজুলেশন করিয়ে নিজের জন্য মাসিক ৫০০০ টাকা সম্মানী নির্ধারণ করে নিয়েছেন। যা সম্পূর্ণভাবে বিধিবহির্ভূত।
নতুন পাঁচতলা ভবনের আসবাবপত্রে নিম্নমানের কাঠ ব্যবহার করে সরকারি অর্থের অপব্যবহার ও মানহানিকর কাজের সহযোগিতা করেছেন।
এলাকাবাসীর ক্ষোভ প্রশমিত করতে ঠিকাদারের কাছ থেকে এক লক্ষ টাকা চাঁদা নিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হয়েছে।
বিদ্যালয়ের আসবাবপত্র বিক্রি, অষ্টম শ্রেণির সনদ বিক্রয়সহ আরও বহু অনিয়ম ও দুর্নীতির অভিযোগ স্থানীয়দের মুখে মুখে ফিরছে।

এই অভিযোগগুলো শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের দুর্নীতির চিত্র নয়, বরং একটি সমাজের নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। শিক্ষা যেখানে জাতি গঠনের ভিত্তি, সেখানে যদি শিক্ষকেরাই হন অনিয়মের কারিগর, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা এক অশনি সংকেত।

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তারা চান, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়টিকে পুনরায় শিক্ষার আলোয় উদ্ভাসিত করা হোক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতায় আলহাজ্ব মোঃ কাজী আলাউদ্দিনের লিফলেট বিতরণ 
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় পনেরো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting