দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:১২
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সাহেদকে ঋণ দিয়ে এখন ঘুরছে ৯ ব্যাংক

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২০
জুলাই ১৬, ২০২০ ০ কমেন্ট 314 ভিউস

ন্যাশনাল ডেস্ক:  প্রথমে ব্যাংকগুলোতে ছোট অঙ্কের আমানত হিসাব খুলতেন। এরপর ক্রেডিট কার্ড নিতেন। পরপরই করতেন ঋণের আবেদন। এখন ক্রেডিট কার্ড সব কটিই খেলাপি। আমানত হিসেবে রয়েছে অল্প কিছু টাকা। আর ঋণ যা নিয়েছেন, তার সবই খেলাপি। টাকা আদায়ে ব্যাংক মামলা করেছে, মামলা চলছে। টাকা আর ফেরত দিচ্ছেন না। 

টাকার অঙ্কে বড় না হলেও আদায়ে তাঁর পেছনে ঘুরছে বেসরকারি খাতের ৯টি ব্যাংক। তিনি মো. সাহেদ ওরফে সাহেদ করিম। আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে এসব তথ্য পাওয়া গেছে। তবে এর বাইরে অন্য নামে তাঁর বড় অঙ্কের ঋণ থাকতে পারে বলে মনে করছেন ব্যাংকাররা। 

ব্যাংকগুলোর নথিপত্র অনুযায়ী, তাঁর প্রকৃত নাম সাহেদ করিম। বাবা সিরাজুল করিম ও মা মাফিয়া করিম। আবার কোনো ব্যাংকে মায়ের নাম সাফিয়া করিম হিসেবেও উল্লেখ করেছেন। তাঁর ঠিকানা ঢাকার আসাদ গেটের ১০৮/১ আসাদ অ্যাভিনিউ।

রিজেন্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গ্রুপটির অধীনে ছিল রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা। এ ছাড়া সাহেদ করিমের রয়েছে ঢাকা সেন্ট্রাল কলেজ, রিজেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নতুন কাগজ, রিজেন্ট কেসিএস ও হোটেল মিলিনা। এর মধ্যে ঢাকা সেন্ট্রাল কলেজ ও রিজেন্ট ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

আর করোনায় আক্রান্তদের সেবাদানকারী চিকিৎসকদের অবস্থান অথবা সঙ্গনিরোধের জন্য রাজধানীর ২০টি হোটেলের যে তালিকা করা হয়, তার হোটেল মিলিনা একটি। কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য ঠিক করা হয় উত্তরার এই হোটেল। এতে স্বাস্থ্যকর্মীরা থাকতেন বলে জানা গেছে।

ব্যাংকগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, রিজেন্ট হাসপাতাল ২০১৪ সালে প্রবাসীদের উদ্যোগে গঠিত এনআরবি ব্যাংক থেকে ২ কোটি টাকা ঋণ নেয়। পাশাপাশি সাহেদ করিম ব্যাংকটি থেকে ক্রেডিট কার্ড গ্রহণ করেন। এখন ঋণের টাকাও খেলাপি, ক্রেডিট কার্ডের বিলও শোধ করছেন না। ফলে টাকা আদায়ে ব্যাংকটি দুটি মামলা করেছে। এর মধ্যে একটি সুদসহ ঋণের ৩ কোটি ৫২ লাখ টাকা আদায়ে ও অন্যটি ক্রেডিট কার্ডের ৪ লাখ ৭৭ হাজার টাকা আদায়ে।

ব্যাংকটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সাহেদ করিম ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা চেয়েছিলেন। ব্যাংক ২ কোটি টাকা প্রদান করে বুঝতে পারে, টাকা ফেরত আসবে না। এরপর নানা চেষ্টা করে সে টাকাও আদায় করা যায়নি। এ কারণে মামলা করতে হয়েছে।

এদিকে, যন্ত্রাংশ কেনার নামে পদ্মা (সাবেক ফারমার্স) ব্যাংকের গুলশান করপোরেট শাখা থেকে ২০১৫ সালে ২ কোটি টাকা ঋণ নেয় রিজেন্ট হাসপাতাল। কিন্তু সেই টাকা আর শোধ করা হয়নি। ব্যাংকটি এখন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) নথি পাঠিয়েছে।

পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু এ নিয়ে প্রথম আলোকে বলেন, ‘ওই ঋণে অনিয়ম হয়েছে। আমরা ব্যবস্থা নিতে দুদকে পাঠিয়েছি। টাকা আদায়ে মামলা করা হবে।’

ব্যাংক সূত্রে আরও জানা গেছে, পূবালী ব্যাংক থেকে ১৭ লাখ টাকা ঋণ নিয়ে গাড়ি কেনেন সাহেদ করিম। আবার ৫ লাখ টাকা গ্যারান্টি প্রদান করেন। তবে কয়েকটি কিস্তি দেওয়ার পর আর ঋণ শোধ করেননি। এদিকে গ্যারান্টি দেওয়া ঋণও ইতিমধ্যে খেলাপি হয়ে গেছে। ফলে তাঁর কাছে ব্যাংকটির পাওনা প্রায় ২০ লাখ টাকা। এখন টাকা আদায়ে ব্যাংকটি মামলা করবে।

পূবালী ব্যাংকের এমডি আব্দুল হালিম চৌধুরী এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত গাড়ি ব্যাংকের নামে রয়েছে। টাকা আদায়ে আইনগত পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

এদিকে রিজেন্ট কেসিএস, রিজেন্ট হাসপাতাল, অলবার্ট গ্লোবাল লিমিটেড, রিজেন্ট আর্কিটেক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, মো. সাহেদ, মোহাম্মদ সাহেদ নামে ৮টি হিসাব রয়েছে প্রিমিয়ার ব্যাংকে। এসব হিসাবে জমা রয়েছে প্রায় ১৭ লাখ টাকা। এর বিপরীতে বড় অঙ্কের ঋণ প্রস্তাব দিয়েছিলেন ব্যাংকটিতে। তবে ব্যাংকটি তা অনুমোদন করেনি। আর সাহেদ করিম ব্যাংকটি থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলেন, যার খেলাপি ৮০ হাজার টাকা।

এর বাইরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ২ লাখ টাকা, ন্যাশনাল ব্যাংকে ১ লাখ টাকা, ঢাকা ব্যাংকে ৪৪ হাজার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ২৪ হাজার টাকা ঋণ খেলাপি হয়ে গেছে। এর সবই ক্রেডিট কার্ডের। মার্কেন্টাইল ব্যাংকেও তাঁর ১ লাখ টাকা মেয়াদি ঋণ রয়েছে বলে জানা গেছে, যা খেলাপি হয়ে পড়েছে।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, হিসাব খুলে ও ক্রেডিট কার্ড নিয়ে ব্যাংকগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করা শুরু করেছিলেন সাহেদ করিম। কোনো কোনো ব্যাংক থেকে টাকাও নিয়েছেন। কোথাও নিজ নামে, আবার কোথাও ভিন্ন নামে। প্রতারণার কারণে ধরা না পড়লে কোনো ব্যাংক বড় বিপদে পড়ে যেত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
লঞ্চডুবি: তদন্ত প্রতিবেদন চেয়েছে সংসদীয় কমিটি
পরবর্তী পোস্ট
ইংল্যান্ড সফরের প্রাথমিক দল ঘোষণা অস্ট্রেলিয়ার

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting