দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩০
দেবহাটার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা বিএনপির আহ্বায়ক...
কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক সাবেক এমপি হাবিবের বিভিন্ন...
তালার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাতক্ষীরার পুলিশ সুপার
তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮...
পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে এমপি’র...
প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত মানতে পারছেন না শ্যামনগরের বিএনপি নেতা...
তালার ধানদিয়ায় গণসংযোগ করেছেন আসাদুজ্জামান আসাদ
শ্যামনগরে দুর্যোগে সাড়া প্রদান বিষয়ক রিফ্রেশার্স প্রশিক্ষণ
উপকূল পুনরুদ্ধারে ১০ লক্ষ বীজ রোপণ: চারা রক্ষায়...
সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় সমবায় সমিতির সুবিধাভোগীদের মাঝে প্রকল্প ঋণের চেক বিতরণ

কর্তৃক kobirubel.satnadee জুন ৫, ২০২০
জুন ৫, ২০২০ ০ কমেন্ট 360 ভিউস

নিজস্ব প্রতিবেদক: “উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়ন” শীর্ষক প্রকল্পের আওতায় গঠিত সমবায় সমিতির সুবিধাভোগীদের মাঝে প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৫ জুন) বেলা ১১টায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে অফিস চত্বরে জেলা সমবায় কর্মকর্তা খোন্দকার মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঋণের চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘নারী উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। সমবায়ের মাধ্যমে নারীদের স্বাবলম্বী করতে বিনা সুদে ঋণের ব্যবস্থা করেছেন শেখ হাসিনা সরকার। নারীর উন্নয়ন ঘটলে পরিবার ও সমাজ উন্নত হয়।

তিনি বলেন,সামাজিক দূরত্ব বজায় ও স্বাস্থ্য বিধি মেনে করোনা প্রতিরোধ করতে নারীরাও ভূমিকা রাখতে পারে। করোনা প্রতিরোধে সজাগ ও সচেতনতার মাধ্যমে আগামী প্রজন্মকে সুন্দর পৃথিবী উপহার দিতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাবেক পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, সদর উপজেলা সমবায় কর্মকর্তা খান তৈয়েবুর রহমান, নারী উদ্যোক্তা আসমা উল হুসনা ইরা, পৌর আওয়ামী লীগ নেতা জিয়াউর বিন সেলিম যাদু, সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী প্রমুখ।

অনুষ্ঠানে উন্নত জাতের গাভী পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবনমান উন্নয়নে ধুলিহর ও ব্র্হ্মরাজপুর ইউনিয়নের মোট ৫০ জনের প্রত্যেককে বিনা সুদে ১লক্ষ ২০ হাজার টাকা করে মোট ৬০ লক্ষ টাকা প্রদান করা হয়। প্রত্যেকে ১ লক্ষ টাকা দিয়ে ২টি গাভী ক্রয় করবে এবং ২০ হাজার টাকায় গাভীর খাদ্য ক্রয় করবে। মোট ৩২ মাসে বিনা সুদে ঋণ পরিশোধ করবে। তবে প্রথম ১২ মাস ঋণের কিস্তি না দিলেও চলবে। পরবর্তীতে ২০ কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। এসময় সমবায় কার্যালয়ের কর্মকর্তা ও ঋণ গ্রহীতারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সমবায়’র অফিসার পরিদর্শক রাম প্রসাদ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা বিএনপি’র জরুরি সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
বিশ্ব পরিবেশ দিবসে জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালন

রিলেটেড পোস্ট

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা

অক্টোবর ১৭, ২০২৬

সাতক্ষীরায় আনন্দমুখর পরিবেশে বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় ও সদস্য...

অক্টোবর ১৬, ২০২৬

বাল্যবিবাহ প্রতিরোধে সাতক্ষীরা শহরে মোবাইল কোর্ট পরিচালনায় জরিমানা

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরায় আলোচিত জাকারিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের...

অক্টোবর ১৬, ২০২৬

সাতক্ষীরার বাজার কোলকাতায় রয়েল চাইনিজ এন্ড পার্টি সেন্টারের...

অক্টোবর ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী...

অক্টোবর ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting