দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:২৩
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরায় বিদ্যুতের প্রি-পেইড মিটারে জালিয়াতি ও দুর্নীতির প্রতিবাদে মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০১৯
জুলাই ২৭, ২০১৯ ০ কমেন্ট 407 ভিউস

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের প্রিপেইড মিটারে সূক্ষ্ম দুর্নীতি ও পরিকল্পিত জালিয়াতির অভিযোগ এনে বিষয়টিকে গ্রাহক প্রতারনার শামিল বলে আখ্যায়িত করেছেন নাগরিক সমাজের নেতৃবৃন্দ। তারা বলেন ওজোপাডিকো চুরি ও দুর্নীতির মাধ্যমে গ্রাহক সমাজকে বিভ্রান্ত করছে। তারা সরকারের সাফল্যকে ম্লান করে দিতে চাইছে। এর প্রতিকার হওয়া দরকার। শনিবার দুপুর ১২ সাতক্ষীরা প্রেসক্লাবের স.ম আলাউদ্দিন মিলনায়তনে সাতক্ষীরা জেলা নাগরিক আন্দোলন মঞ্চ ও খুলনা প্রিপেইড মিটারে অনিয়ম দুর্নীতি প্রতিরোধের সংগ্রাম কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় একথা বলেন আলোচকরা। তারা আরও বলেন প্রিপেইড মিটার জনবান্ধব নয়, বুয়েট ও বিএসটিআই এর কোন অনুমোদনও দেয়নি। বিভিন্ন অভিযোগ তুলে ধরে তারা আরও বলেন তাদের ঘোষনায় শতকরা এক টাকা রিবেট দেওয়ার কথা থাকলেও তা গ্রাহকরা পাচ্ছেন না। এই খাতে জমা হওয়া কয়েক কোটি টাকা কোন হিসাবে রয়েছে বলেও প্রশ্ন তোলেন তারা। আলোচনায় উঠে আসে বিদ্যুৎ বিভাগের কাছে আগের ডিজিটাল মিটারের জামানত পড়ে থাকা বিষয়। অথচ এই হিসাবের টাকা গ্রাহকদের হাতে পৌছায়নি। কোন কোন ক্ষেত্রে আট থেকে ১০ বছরের আগের পুরনো বিলের তাগাদাও দিচ্ছে ওজোপাডিকো।
অভিযোগ করে তারা আরও বলেন, কম বিদ্যুত খরচে বেশী চার্জ হচ্ছে না এমন প্রমান এখন পর্যন্ত ওজোপাডিকো দিতে পারেনি। কেবলমাত্র সাধারণ গ্রাহক নাগরিকদের ওপর এই প্রিপেইডমিটার চাপিয়ে দেওয়া হয়েছে অথচ বড় বড় শিল্প কারখানায় তা চালু করা হয়নি উল্লেখ করে তারা বলেন প্রিপেইড মিটার বাধ্যতামূলক না করে ঐচ্ছিক হওয়া উচিত। নিয়ম অনুযায়ী প্রিপেইড মিটার চালু করা হলে নিরবচ্ছিন্ন বিদ্যুত থাকতে হয়। খুলনা অঞ্চলে তা থাকছে না জানিয়ে বক্তারা বলেন, বিদ্যুত না থাকা এবং ঘন ঘন ভোল্টেজ আপডাউন হলে বিদ্যুতের চার্জ লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। এ প্রসঙ্গে তারা বেলাল শিকদার নামের একজন ভুক্তভোগী গ্রাহকের লিখিত অভিযোগ তুলে ধরে বলেন তিনি নিয়ম অনুযায়ী তার সমুদয় টাকা পরিশোধ করার পরও ওজোপাডিকোর হিসাব অনুযায়ী কয়েক লাখ টাকার বিল বাকি পড়েছে তার। মতবিনিময় সভায় প্রশ্ন তোলা হয় প্রিপেইড মিটারে কোন বিল হবার কথা নয় অথচ ওজোপাডিকো কিভাবে এমন ভৌতিক বিল দিয়েছে ? এর জবাবে ওজোপাডিকো জানিয়েছে তাদের সফটওয়্যারে ত্রুটি ছিল। এজন্য বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এমনকি বেলাল শিকদারকে জেলে যেতে হয়েছিল’। এ প্রসঙ্গে তারা আরও বলেন, প্রিপেইড মিটারে যে দুর্নীতি হচ্ছে এটা তার স্পষ্ট প্রমান। সভায় সাতক্ষীরা পৌর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শফিক উদ দৌলা সাগরকে ওজোপাডিকো কর্তৃক শোকজের তীব্র নিন্দা জানানো হয়। সেপ্টেম্বরে খুলনা বিভাগসহ ২২টি জেলার নাগরিকদের কে নিয়ে কনভেশন আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা নাগরিক আন্দোলন মঞ্চের সভাপতি এ্যাড. ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এবং সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সহসভাপতি জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য প্রি-পেইড মিটারে দুর্নীতি প্রতিরোধের সংগ্রাম কমিটি খুলনার আহবায়ক ও বিএমএর সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, যুগ্ম আহবায়ক ও রাজটিকের নির্বাহী পরিচালক মোড়ল নুর মোহাম্মাদ, যুগ্ম সদস্য সচিব শাহ মামুনুর রহমান তুহিন, নাগরিক নেতা সেলিম বুলবুল, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আবু আহমেদ, অধ্যক্ষ আব্দুল হামিদ, বীরমুক্তিযোদ্ধা এড. মুস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. শাহ আলম, সাবেক পিপি এড. ওসমান গণি, সুধাংশু শেখর সরকার, সাংবাদিক সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যনার্জী, সাংবাদিক রঘুনাথ খাঁ, ওয়াকার্স পার্টির নেতা স্বপন কুমার শীল, বাসদ নেতা নিত্যানন্দ সরকার, রওনক বাসার, এড. খগেন্দ্র নাথ, মাধব চন্দ্র দত্ত, এড.রেজওয়ান, মেহেদী আলী সুজয়, এড. ইকবাল লোদী, উদীচী সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ব্যবসায়ী নেতা আহছানুল কাদির স্বপন, জাহিদা জাহান মৌ, ছাত্রমৈত্রীর নেতা প্রণয় সরকার প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দেবহাটায় ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ৪ বছরের শিশুকে হাতুড়ি দিয়ে হত্যা চেষ্টা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...

এপ্রিল ২৯, ২০২৬

সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...

এপ্রিল ২৯, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়

এপ্রিল ২৮, ২০২৬

ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচতে চায়

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় মুদি দোকানী এক নারীর মরদেহ উদ্ধার

এপ্রিল ২৭, ২০২৬

সাতক্ষীরায় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন

এপ্রিল ২৬, ২০২৬

সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের পাশে দাঁড়াতে ক্রীড়া সামগ্রী বিতরণের ঘোষণা:...

এপ্রিল ২৫, ২০২৬

সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...

এপ্রিল ২২, ২০২৬

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting