দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১:৩৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
যশোর

সাতক্ষীরার মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নিল দালাল চক্র

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ৭, ২০২১
জানুয়ারি ৭, ২০২১ ০ কমেন্ট 442 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: যশোর জেনারেল হাসপাতালে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে একটি দালাল চক্রের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। দালালদের দৌরাত্ম্য বৃদ্ধি পেলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছে না কর্তৃপক্ষ। হাসপাতালে আসা রোগীর স্বজনদের অভিযোগ দালালদের কারণে জিম্মি হয়ে পড়েছেন তারা।

সাতক্ষীরা জেলা সদরের ঘোনা গ্রামের আমির হোসন নামে ভুক্তভোগী এক ব্যক্তি জানান, ভোরে নসিমনে মাছ নিয়ে যশোর বড় বাজারে যাচ্ছিলাম। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে বিপরীতমুখী একটি ট্রাক মাছবাহী নসিমনটি মুখোমুখি ধক্কা দেয়। এতে নসিমনচালক ও আমি অচেতন হয়ে পড়ি। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় নসিমনচালক তুফান আলী (২৬) মারা যান। মৃত্যুর পরে ৩-৪ দালাল এসে মৃত তুফানের মরদেহ ইসিজি করে ২০০ টাকা দাবি করে।

তিনি আরও বলেন, সকালে প্রায় ৫০ লাখ টাকার মাছ নিয়ে আসছিলাম। মাছ রাস্তায় পড়ে আছে। মাছ ফেরত পাব কি না, সংশয় রয়েছে। তারপরে দুর্ঘটনার পর যে ওষুধ কিনতে হয়েছে সে টাকাও দেওয়া হয়নি। অথচ মৃত ব্যক্তির ইসিজি করে পকেটে থাকা সর্বশেষ ২০০ টাকা হাতিয়ে নিয়েছে তারা।

এদিকে হাসপাতালে অবস্থানরত রোগীর স্বজনরা জানান, হাসপাতালে রোগী প্রবেশ করলেই দালালরা উপকারের নামে এগিয়ে আসে। এরপর নানাভাবে বাড়তি টাকা হাতিয়ে নেয়।

এ নিয়ে জানতে চাইলে হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন ডাক্তার মাহফুজা তামান্না ও কর্মরত নার্সরা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হওয়ায় তুফান আলী মারা যান সকাল ৮টা ৪৫ মিনিটে। এরপর কী হয়েছে বলতে পারব না।

এক প্রশ্নের জাবাবে তারা বলেন, আমাদের কিছু করার নেই। দেশ ক্লিনিকের লোকজন সবসময় হাসপাতালে খবরদারি করে। আমরা ইসিজি করতে বলিনি, তারপরও ছুটে এসে দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমান ইসিজি করেছে। মৃত ব্যক্তির ইসিজি করে টাকা নেওয়া হয়ে থাকলে সেটি খুবই অন্যায় করেছে।

এ বিষয়ে হাসপাতালের আরএমও আরিফ আহম্মেদ বলেন, হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট ও প্যাথলজি বিভাগে ৩টি ইসিজি মেশিন আছে। তবে সার্জারি ওয়ার্ডে ইসিজি নেই। ইসিজির নামে লাশ নিয়ে অর্থ বাণিজ্যের ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

এদিকে দেশ ক্লিনিকের কর্মচারী মুসফিকুর রহমানকে টাকা নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভাই টাকা ফেরত দিয়ে দিচ্ছি। বিষয়টি আর বেশি দূর নিয়েন না।

এ বিষয়ে সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন বলেন, জেনারেল হাসপাতাল পরিচালনার বিষয়ে আমাদের তেমন কিছু করার নেই। তবে অভিযুক্ত ক্লিনিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) পরিদর্শক রকিবুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় নসিমনচালক তুফান আলীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংগঠনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ সেতুমন্ত্রীর
পরবর্তী পোস্ট
“র‌্যাব সেবা সপ্তাহ” উপলক্ষ্যে সাতক্ষীরায় ৩০০ জন শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরন

রিলেটেড পোস্ট

যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক

জুলাই ২৩, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা

জুলাই ১, ২০২৬

যশোরে পুলিশের অভিযানে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

জুন ৮, ২০২৬

সাগরদাঁড়িতে কবি মধুসূদনের স্মৃতিবিজড়িত স্থানে দর্শনার্থী হয়রানি, তালার...

এপ্রিল ২৭, ২০২৬

যশোরে ভাটার মেশিনে শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ৪ ঘন্টা পর...

নভেম্বর ১৪, ২০২৫

পাইকগাছায় বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর সাংগঠনিক সভা

নভেম্বর ৯, ২০২৫

কেশবপুরে খেলার প্রধান অতিথি নিয়ে বিএনপি’র দুই গ্রুপের...

অক্টোবর ২৭, ২০২৫

ভারত থেকে চোরাই পথে মোবাইল এনে বিক্রয় চক্রের...

আগস্ট ৬, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting