দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩০
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরার মাধবকাটি বাজারে জমি দখলের উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও খুন জখমের হুমকি

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১৭, ২০১৯
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ০ কমেন্ট 305 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার মাধবকাটি বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের ভোগদলীয় সম্পত্তি অবৈধভাবে দখলের উদ্দেশ্যে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি, খুন জখমের হুমকি ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার মাধবকাটি বাজার এলাকার ইলাহি বক্স সরদারের স্ত্রী তানজিলা খাতুন।
তিনি বলেন, বিগত ১৯৮৯ সালে মাধবকাটি মৌজায় সাবেক ৪৪২ দাগে ২৫ শতক জমি ক্রয় করি। এর মধ্যে কিছু সম্পত্তি বিক্রয় করি। আর বাকী ১১ শতক সম্পত্তিতে শান্তি পূর্ণভাবে গাছপালা লাগিয়ে, বসতঘর, দোকানঘর নির্মাণ করে ভোগদখল করে আসছিলাম। কিন্তু তার প্রায় ১০বছর পর ওয়াজিয়ারের কন্যা হাসিনা এবং জামাতা ইনছাফ আলী মোড়ল তার শ্বশুরের কাছ থেকে একই দাগে ৩ শতক সম্পত্তি পৈত্রিক সূত্রে দানপত্রে প্রাপ্ত হয়েছেন মর্মে দাবি করে আমাদের ভোগদখলীয় সম্পত্তি থেকে ৩ শতক সম্পত্তি অবৈধভাবে দখলের ষড়যন্ত্রে লিপ্ত হয়। তার দাবিকৃত ১২৭ খতিয়ানের জমি পাওয়ার কথা থাকলেও সেখানে ওই নামে কোন খতিয়ান নেই। এরাই জেরে তারা বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের হয়রানি করে যাচ্ছে। ইতোমধ্যে একাধিকবার ঝাউডাঙ্গা, সদর থানাসহ বিভিন্ন স্থানে শালিশী বৈঠক হলেও সেখানে উলে¬খিত হাসিনা এবং তার স্বামী কোন বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। উক্ত সম্পত্তি নিয়ে বিগত ২০১০ সালের সাতক্ষীরা সিনিয়র সহকারি জজ আদালত মামলা হলে তাদের ওই জমিতে প্রবেশে চিরস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এরপরও উলে¬খিত হাসিনা ও তার স্বামী কৌশলে আমাদের দখলীয় সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। আমাদের একমাত্র পুত্র দেশের বাইরে থাকায় আমার অবিবাহিত কন্যা ময়নাসহ ৩জনকে নিয়ে বাড়িতে আমরা বসবাস করি। অন্যদিকে হাছিনাদের ৪টি পুত্র সন্তান বাড়িতে থাকায় তারা প্রায় ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে মারপিটসহ খুন জখমের হুমকি ধামকি প্রদর্শন করে। এছাড়া আমাদের বিরুদ্ধে ১০টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে। ইতোমধ্যে ১০টি মামলার প্রতিটি রায় আমাদের পক্ষে রয়েছে।
তিনি আরো বলেন, আমার স্বামী ও আমি গুরুতর অসুস্থ। ভারত থেকে তাকে ফেরত পাঠিয়েছে আমার স্বামীকে। গত ২৯/৮/১৯ তারিখে ইনছাফ আলী ও তার স্ত্রী হাসিনা খাতুনসহ ৮/১০ জন আমাদের সম্পত্তি থেকে গাছ কাটতে গেলে এতে আমরা বাধা দিলে তারা আমাদের মারপিট করতে উদ্যাত হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। এঘটনায় সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে তারা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের ভিটেবাড়ি ও দোকানপাট থেকে জোরপূর্বক উচ্ছেদের হুমকি ধামকি প্রদান করে। এরই জেরে গত ৮/৯/২০১৯ তারিখে আবারো ইনছাফ আলীসহ ১০/১৫ জন বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে আমাদের বাড়িতে প্রবেশ করে মারপিট করে খুন জখমের হুমকি প্রদর্শন করে। অথচ ওই ঘটনায় উল্টো আমার স্বামী, আমাকে, কন্যা ময়না, সদ্য বিদেশ ফেরত জামাতা শেখ শাহাজান ও মাধবকাটি বাজার কমিটির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার করে একটি কাল্পনিক সংবাদ সম্মেলন করে। যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এমতাবস্থায় তিনি উক্ত অবৈধদখল দারদের কবল থেকে তাদের সম্পত্তি রক্ষা এবং জীবনের নিরাপত্তার দাবিতে সাতক্ষীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৯৯৯ এ ফোন, সাতক্ষীরায় ২ ছিনতাইকারী আটক
পরবর্তী পোস্ট
নওয়াপাড়া মাদ্রাসার সভাপতি হলেন লাভলু বিশ্বাস

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting