দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৯
বিদেশে কাজ দেওয়ার নামে একাধিক পরিবারকে নিঃস্ব করে...
কলারোয়ার প্রয়াত ডাঃ আনিছুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...
শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
দেবহাটায় খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের উন্মুক্তের দাবিতে...
শ্যামনগরে স্ত্রীকে কুপিয়ে জখম: স্বামী আটক
পাইকগাছায় ডেঙ্গুর থাবায় ঝরল অ্যাম্বুলেন্স সহকারী অপুর প্রাণ
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...
কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা...
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদরসারাদেশ

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা সমাবেশ অনুষ্ঠিত 

কর্তৃক Satnadee Satkhira সেপ্টেম্বর ১৯, ২০২৬
সেপ্টেম্বর ১৯, ২০২৬ ০ কমেন্ট 30 ভিউস

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানীসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় জেলা দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক সংলগ্ন পৌর অডিটোরিয়ামে জেলা দলিল লেখক সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা দলিল লেখক সমিতির আহ্বায়ক শেখ মাহাবুব উল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা দলিল লেখক সমিতির সদস্য সচিব মো. নাসির উদ্দীন।

সমাবেশে বক্তারা বলেন, দলিল লেখকেরা দেশের ভূমি নিবন্ধন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। তাই আধুনিকায়নের নামে তাঁদের পেশা থেকে সরিয়ে না দিয়ে তাঁদের সম্পৃক্ত রেখে নিবন্ধন ব্যবস্থার সংস্কার করতে হবে। দীর্ঘদিন ধরে দলিল লেখকদের ন্যায়সংগত বিভিন্ন দাবি উপেক্ষিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন তাঁরা।

সমাবেশে উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কোনো ব্যক্তির দলিল লেখা, মুসাবিদা বা রেজিস্ট্রির জন্য দাখিল বন্ধে প্রজ্ঞাপন জারি, উপজেলা-জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া নতুন লাইসেন্স প্রদান বন্ধ করা, সরকারি খরচে রেজিস্ট্রি অফিস কম্পাউন্ডে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখা বা মুসাবিদার কারণে দলিল লেখকদের আসামি করে মামলা না করা এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়া।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মো. হোসেন আলী বাবু, তালার ইসলামকাটি দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, ৭ দফা দাবি বাস্তবায়ন জেলা সংগ্রাম কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাহবুবর রশীদ ও মো. বদরুদোজ্জা, কালীগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি খান ইকবাল হোসেন এবং দেবহাটার সখিপুর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ আলম।

এ ছাড়া সাতক্ষীরা সদর, কলারোয়া, তালা, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা ও শ্যামনগর উপজেলার দলিল লেখকসহ সমিতির নেতৃবৃন্দ ও ৭ দফা দাবি আদায় সংগ্রাম কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে ৭ দফা দাবি বাস্তবায়নে জেলার সব দলিল লেখককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

রিলেটেড পোস্ট

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরা পৌরসভায় বিএনপির টিকিট কার হাতে?

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় মোটরসাইকেল আরোহীকে মারধরের অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান

সেপ্টেম্বর ১৮, ২০২৬

গুড়পুকুরপাড়ে মনসা পূজা, মেলার অপেক্ষায় সাতক্ষীরা

সেপ্টেম্বর ১৮, ২০২৬

কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সেপ্টেম্বর ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting