দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৩৫
নলতায় ভুয়া দোকান দেখিয়ে টিসিবি’র ডিলার নেওয়ার পায়তারা:...
কালিগঞ্জে বিএনপির ঘরেই বিরোধ, ভোটের মাঠে কার লাভ?
পাইকগাছায় হাজারো ভক্তের অশ্রুসিক্ত বিদায়ে দেবী বিসর্জন
আশাশুনিতে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার
সবুজে সাজবে কলারোয়া: ৪০০ কাঠবাদাম গাছের চারা রোপণের...
সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...
২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...
তালা থানার নতুন ওসি’র যোগদান
শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুরের যোগাযোগ ব্যবস্থা নাজুক: খোলপেটুয়া...
দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা দাবিতে মানববন্ধন

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২০, ২০২৪
নভেম্বর ২০, ২০২৪ ০ কমেন্ট 332 ভিউস

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পরিষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার খুলনা রোড মোড়ের শহীদ আসিফ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে সরব হন।
৬ দফা দাবিসমূহ হল: সরকারি চাকরির দশম গ্রেড নিশ্চিত করা, দীর্ঘ ১৪ বছর ধরে স্থগিত থাকা সরকারি হাসপাতালের টেকনোলজিস্ট নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা, স্বাস্থ্যসেবার মান উন্নয়নে মেডিকেল টেকনোলজিস্টদের জন্য পৃথক পরিদপ্তর স্থাপন, বিএসসি ও এমএসসি কোর্স চালুসহ স্কলারশিপ ও প্রশিক্ষণ ভাতা চালু করা পেশাগত দক্ষতা ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে একটি টেকনোলজি কাউন্সিল প্রতিষ্ঠা ও বেসরকারি খাতে কর্মরত টেকনোলজিস্টদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন।
মানববন্ধনে বক্তারা উল্লেখ করে বলেন, চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করলেও মেডিকেল টেকনোলজিস্টরা দীর্ঘদিন ধরে অবহেলিত। সরকারি হাসপাতালে টেকনোলজিস্টদের জন্য প্রয়োজনীয় পদসংখ্যা সৃষ্টিতে উদাসীনতা, পদোন্নতি ও বদলির সুযোগ না থাকা, এবং উচ্চশিক্ষার অভাব তাদের পেশাগত বিকাশে বাধা সৃষ্টি করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী, একজন চিকিৎসকের বিপরীতে পাঁচজন টেকনোলজিস্ট থাকা উচিত। অথচ বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে প্রয়োজনীয় টেকনোলজিস্টদের কেবল ১% আছে। এতে সরকারি স্বাস্থ্যসেবার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে, রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না।
দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। তাদের মতে, স্বাস্থ্য খাতের মানোন্নয়নে এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
মানববন্ধনে স্থানীয় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষার্থীসহ পেশাজীবীরা অংশগ্রহণ করেন এবং দাবি আদায়ের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন।

 

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরার কাশেম মটরস থেকে হিরো এক্সট্রিম’র ডেলিভারি শুরু
পরবর্তী পোস্ট
প্রাথমিক শিক্ষায় ঝরে পড়া রোধে করনীয়

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

দেবহাটার শামীম হত্যাকারীরা ধরাছোঁয়ার বাইরে: প্রধান আসামি আমিনীকে...

অক্টোবর ২২, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

দূর্গা পূজায় ঘোনা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও...

অক্টোবর ২১, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রস্তুতি...

অক্টোবর ১৯, ২০২৬

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting