দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:২৪
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প

কর্তৃক mirkhairul.news মে ২৬, ২০২৫
মে ২৬, ২০২৫ ০ কমেন্ট 255 ভিউস

ডেস্ক রিপোর্ট: নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষায় সাতক্ষীরা পৌরসভার কামালনগর মালেকপাড়ায় ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

সোমবার (২৬ মে) বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক), সাতক্ষীরা এসডি হস‌পিটাল এবং মিডিয়া পার্টনার খবরের কাগজ-এর যৌথ আয়োজনে পরিচালিত এই স্বাস্থ্য ক্যাম্পে নারী-শিশুসহ শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধের পাশাপাশি পুষ্টি পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্পে সাতক্ষীরা এসডি হাসপাতালের আরএমও ডা. প্রদীপন কুমার চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেন।

জলবায়ু পরিবর্তনের নানাবিধ অভিঘাতে এই নিম্ন আয়ের বস্তিবাসী গ্রাম থেকে সবকিছু হারিয়ে শহরে আসতে বাধ্য হয়েছেন। শহরে এসেও তারা মানবেতর জীবনযাপন করছেন। নগরের নানা সংকটের মধ্যে তাপপ্রবাহ বস্তিবাসী মানুষের জীবন এবং জীবিকাতে ভীষণভাবে প্রভাব বিস্তার করছে। একই সঙ্গে এই তাপপ্রবাহের কারণে তারা নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছেন। ফলে চিকিৎসা করাতে গিয়ে তারা দরিদ্র থেকে দারিদ্র্যের প্রান্তসীমায় পৌঁছে যাচ্ছেন। এই স্বাস্থ্য সেবা ক্যাম্প কিছুটা হলেও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সংকট মোকাবিলায় তাদের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।

 ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন বার‌সিকের প্রোগ্রাম অ‌ফিসার গাজী মা‌হিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, এসডি হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট মুজা‌হিদুল ইসলাম, খবরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি নাজমুল শাহাদাত জাকির, বন্ধুজন সাতক্ষীরার সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আন্নিষা, সদস্য সোনামণি আক্তার বৃ‌ষ্টি, শিক্ষা সংস্কৃ‌তি ও বৈ‌চিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান নীরব, সদস্য মোনাইমু, সিফাত হোসেন, ফ‌রিদ গাজী প্রমুখ।

বার‌সিকের প্রোগ্রাম অ‌ফিসার গাজী মা‌হিদা মিজান বলেন, জনসংখ্যা বিবেচনায় আমাদের দেশে চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত  নগরের নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সেবা নিশ্চিতে এই স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

 সাতক্ষীরা বন্ধুজনের সদস্য সোনামণি আক্তার বৃ‌ষ্টি বলেন, শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রের চিকিৎসাব্যবস্থা একদিকে যেমন সীমিত, অন্যদিকে পরিবেশদূষণ এখানকার শিশুদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এই আয়োজন তাদের জন্য কিছুটা হলেও উপকার করবে।

বিউটি খাতুন নামে একজন নারী চিকিৎসাসেবা পেয়ে বলেন, আমাদের পাড়ার অধিকাংশ মানুষই দরিদ্র। তারা ঠিকমত ডাক্তার দেখাতে পারেন না। বিশেষ করে মহিলারা রোগাক্রান্ত হলেও অর্থাভাবে ডাক্তার দেখান না। তাই এ ধরনের ক্যাম্প আমাদের জন্য অনেক উপকারে আসবে। #

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এসএসসি ও দাখিল ফলপ্রার্থী শিক্ষার্থীদের নিয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বনভোজন
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বিজিবির অভিযানে বিশ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

রিলেটেড পোস্ট

এবার এস এস সিতে হাবিবার সাফল্য

আগস্ট ১০, ২০২৬

সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...

আগস্ট ৮, ২০২৬

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...

আগস্ট ৭, ২০২৬

অধ্যাপক ডা. এম আর খানের ৯ম মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ১, ২০২৬

ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির পক্ষ থেকে সাতক্ষীরার নবনিযুক্ত...

আগস্ট ১, ২০২৬

শ্যামনগরে জলাবদ্ধতায় হাজার বিঘা সবব্জি ও ফসলি জমি

জুলাই ৩১, ২০২৬

পারিবারিক রাস্তা দখলের অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত,সংবাদ সম্মেলনে,মেয়র...

জুলাই ২৯, ২০২৬

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে...

জুলাই ২৬, ২০২৬

৭দিনেও মামলা হয়নি  সুমাইয়া হত্যার

জুলাই ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting