দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪২
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক
সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় ধানের শীষ প্রতীকের র‍্যালি ও সমাবেশ জনসমুদ্রে পরিনত 

কর্তৃক mirkhairul.news নভেম্বর ১৮, ২০২৫
নভেম্বর ১৮, ২০২৫ ০ কমেন্ট 96 ভিউস
সাতক্ষীরা প্রতিনিধি:
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অনুষ্ঠিত ধানের শীষের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত
এ সমাবেশ ও র‌্যালিতে উপজেলার বারটি ইউনিয়নের নেতাকর্মীরা স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করে।
সমাবেশকে ঘিরে সকাল থেকেই সাতক্ষীরা সদর উপজেলার সর্বত্র উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। ইউনিয়নের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা নিজ নিজ উদ্যোগে মিছিল নিয়ে পার্কমুখী হয়।
সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-২ আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল হাসান, জেলা কৃষকদলের আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক শের আলী, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা,জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাড. কামরুজ্জামান ভুট্টো, সদস্য সচিব শরিফুজ্জামান সজীব, সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, সদর বিএনপি’র  সভাপতি প্রভাষক আতাউর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এসকে এম আবু রায়হান, বিএনপি নেতা রেজাউল ইসলাম, হাদিউজ্জামান বাদশাসহ শহর ও সদর উপজেলার নানা পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রউফ বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের মতামত, স্থানীয় প্রতিবেদন ও দীর্ঘ যাচাই-বাছাইয়ের মাধ্যমে আমাদের মনোনয়ন দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। ধানের শীষকে বিজয়ী করা মানে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করা এবং তারেক রহমানের নেতৃত্বকে সুদৃঢ় করা।
তিনি আরও বলেন, সাতক্ষীরার মানুষের ভালোবাসা ও সমর্থন আজ প্রমাণ করেছে- এই জনপদ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, উন্নয়ন চায়। আমি বিশ্বাস করি, জনগণের ভোটেই ধানের শীষ বিজয়ী হবে।
সমাবেশকে সফল করতে সাতক্ষীরা সদর উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও দলীয় স্লোগানে পার্কের দিকে অগ্রসর হয়। প্রত্যেকটি ইউনিয়ন থেকেই হাজার হাজার নারী-পুরুষ ও যুবক-যুবতীরা অংশগ্রহণ করে সমাবেশকে জনসমুদ্রে রূপ দেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এমন ঐক্যবদ্ধ অংশগ্রহণ সাম্প্রতিক সময়ে সাতক্ষীরায় বিরল।
সমাবেশস্থল শহীদ আব্দুর রাজ্জাক পার্কসহ আশপাশের সড়ক ও এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পুরোপুরি পরিপূর্ণ হয়ে পড়ে। পুরো এলাকা জুড়ে শ্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সমাবেশ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি বিশাল মিছিল সাতক্ষীরা নিউ মার্কেট হয়ে খুলনা রোডের মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মুহুর্মুহ স্লোগানে স্লোগানে মুখরিত হয়।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
নলতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বিদায়
পরবর্তী পোস্ট
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ গ্রেড বাস্তবায়নের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting