দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২৮
তালায় বর্ণিল চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...
সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন
শ্যামনগরে বেড়িবাঁধ কেটে নাইন্টি পাইপ, কৃষিজমি ও বাঁধ নিয়ে...
শ্যামনগরে দুই বোনকে আটকে রাখার অভিযোগ: পুলিশের অভিযানে...
তালার নগরঘাটায় প্রশাসক হাবিবের ৩০০ শিক্ষার্থীর মাঝে চারা...
দেবহাটায় উৎসবমুখর পরিবেশে ওসির বিভিন্ন মন্দির পরিদর্শন
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় জামায়াতের আটক ১৬

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৪, ২০২২
ডিসেম্বর ২৪, ২০২২ ০ কমেন্ট 362 ভিউস

নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠা, অন্তর্বর্তীকালিন তত্বাবধায়ক সরকার গঠন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল রাজনৈতিক নেতৃবৃন্দের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামের উর্ধ্বগতি, সরকারের সীমাহীন দুর্ণীতির প্রতিবাদ ও কেন্দ্র ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষে সাতক্ষীরা জেলা জামায়াতের গণমিছিল প- করে দিয়েছে পুলিশ। এসময় ১৬ জনকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে হঠাৎ শহরের হাটের মোড় থেকে একটি মিছিল বের হয়ে তুফান মোড়ের দিকে এবং মিছিলের অপর একটি অংশ সদর উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে জামায়াত অফিসের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে তা পন্ড হয়ে যায়। এসময় নাশকতা সৃষ্টির পরিকল্পনা ও সরকার বিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ১৬ জামায়াত-ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, এসময় তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারের সময় জামায়াতের নেতা কর্মীরা সরকার ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা ছাত্র শিবিরের সেক্রেটারী ও উপজেলার পশ্চিম নারায়ণপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২১), একই উপজেলার ভাড়াসিমলা গ্রামের আজগার আলী গাজীর ছেলে সাগর হোসেন (২৫), একই গ্রামের নজরুল ইসলামের ছেলে ছাত্রশিবির কর্মী আবু মুছা (২২), সাতক্ষীরা সদরের ঘোনা গ্রামের মোকছেদ আলী গাজীর ছেলে স্থানীয় ওয়ার্ড জামায়াতের রুকন মশিয়ার রহমান (৬০), একই গ্রামের সৈয়দ আলী গাজীর ছেলে জামায়াত কর্মী মোঃ ফজলুর রহমান (৬২),সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ার সামছুল আলমের ছেলে জামায়াত কর্মী শফিকুল আলম(৫৫), সদর উপজেলার খলিলনগর গ্রামের আব্দুল আজিজের ছেলে ছাত্রশিবির কর্মী সাঈদ হোসেন (১৯), একই উপজেলার কাথ-া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছাত্রশিবির কর্মী আল আমিন হোাসইন (২৩), একই গ্রামের নুরুল ইসলামের ছেলে ছাত্রশিবির কর্মী বায়েজিদ হোসেন (২২), একই গ্রামের সাহেব আলীর ছেলে ছাত্র শিবির কর্মী মোস্তাকিম বিল্লাহ (১৭), আব্দুল মজিদের ছেলে ছাত্রশিবির কর্মী সোলাইমান হোসেন (২৩), ইমাম আলীর ছেলে জামায়াত সমর্থক মফিজুল ইসলাম (৩৫), একই উপজেলার মৃগিডাঙা গ্রামের মান্নান গাজীর ছেলে ছাত্রশিবির কর্মী রাশেদ হোসেন (১৯), শ্যামনগর উপজেলার আটুলিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে ছাত্র শিবির কর্মী জাহিদ হাসান(২২), দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের বেলায়েত আলী গাজীর ছেলে ছাত্রশিবিরের সাইফুল ইসলাম (২২) ও একই উপজেলার ঘোনাপাড়া গ্রামের গোলাম রহমানের ছেলে জামায়াত কর্মী আব্দুল হামিদ সরদার (৫৮)।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ ফখরুল আলম খাঁন বলেন, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা শনিবার সকালে নাশকতা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে পাঁচটা ককটেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে উপপরিদর্শক দোলায়ার হোসেন বাদি হয়ে সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে ককটেল ফাটিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ১৯৭৮ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩), ২৫(ডি)তৎসহ বিষ্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারায় শনিবার থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে সাতক্ষীরায় বিএনপির গণমিছিল

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting