দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ১:২৮
সুন্দরবনে ‘জনাব বাহিনী’র প্রধান ফারুকসহ তিনজন গ্রেপ্তার
ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...
বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....
মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...
শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...
রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...
জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...
সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় জমিসহ ঘর পাচ্ছেন আরো ৩৬৪ পরিবার

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ৮, ২০২৩
আগস্ট ৮, ২০২৩ ০ কমেন্ট 536 ভিউস

আব্দুর রহমান: মুজিববর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে দেশব্যাপি ভূমিসহ ২২ হাজার ১০১ টি ঘর হস্তান্তর করা হবে। সাতক্ষীরায় আবারও ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার এ ঘর পাচ্ছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ৪০টি, কালিগঞ্জ উপজেলায় ১১৭টি ও আশাশুনি উপজেলায় ২০৭টি। আগামীকাল বুধবার (৯ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অন্যান্য এলাকার সাথে সাতক্ষীরার ৩৬৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ জমিসহ ঘর উপহার হিসেবে বিতরণ করবেন। আজ মঙ্গলবার (৮আগস্ট) বেলা ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। প্রেসব্রিফিংয়ের লিখিত বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্ন ছিল তাঁর দেশের মানুষ কেউ না খেয়ে থাকবে না, কেউ গৃহহীন থাকবে না। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা’ মর্মে নির্দেশনা প্রদান করেছেন। উক্ত নির্দেশনা বাস্তবায়নে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন প্রতিটি পরিবারের অনুকূলে ০২ শতাংশ জমি ও ঘর নির্মাণ করে পুনর্বাসন করা হচ্ছে। সাতক্ষীরা জেলার সাতটি উপজেলায় ৩৪২৮ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচন করা হয়েছে। ইতোমধ্যে এ জেলায় ১ম পর্যায়ে ১১৪৮টি, ২য় পর্যায়ে ৬৬৫টি, ৩য় পর্যায়ে ৮০৯টি ও ৪র্থ পর্যায়ের ৬০৫টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। ৪র্থ পর্যায়ের ৬০৫টি ঘরের মধ্যে ৩৮৬টি ঘরের নির্মাণ কাজ শেষ হয়েছে এবং ২১৯টি ঘরের নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে। মোট ৩ হাজার ২২৭টি পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুনর্বাসন করা হয়েছে। অবশিষ্ট ভূমিহীন পরিবারসমূহকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো জানানো হয়, সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ৩১০টি, কলারোয়া উপজেলায় ৩৭৫টি, দেবহাটা উপজেলায় ১৬২টি ও শ্যামনগর উপজেলায় ৫৪৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করে ইতোমধ্যেই উক্ত উপজেলাসমূহকে ভূমিহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। ১ম থেকে ৪র্থ পর্যায় পর্যন্ত সাতক্ষীরা সদর উপজেলায় মোট ৫৬৪টি ও কালিগঞ্জ উপজেলায় মোট ৩৭১টি পরিবারকে পুনর্বাসন করে এ দু’টি উপজেলাকেও ভূমিহীনযুক্ত ঘোষণা করার প্রস্তাব ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। (তবে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যবিধ কারণে এ শ্রেণিতে নতুন কোন অন্তর্ভুক্তি হলে পরবর্তীতে তা দ্রুততম সময়ে পুনর্বাসন করা হবে)। জেলা প্রশাসকের লিখিত বক্তব্যে আরো বলা হয়, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা নির্ধারিত ডিজাইন অনুযায়ী ঘর নির্মাণ করে গৃহহীন পরিবার পুনর্বাসনের চেষ্টা করে যাচ্ছি। প্রধানমন্ত্রীর এ মহতি উদ্যোগ গ্রহণের কারণে গৃহহীন পরিবারসমূহ সেমিপাকা ঘরসহ বাসস্থান পাচ্ছে, তাদের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে এবং তারা প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়ে খুব খুশি। এ ধরণের মহতি উদ্যোগে আমরা সহযোগী হতে পেরে নিজেদেরকে ভাগ্যবান ও গর্বিত মনে করি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাইকগাছায় দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ, বদলে যাচ্ছে গ্রামীণ জনপদ
পরবর্তী পোস্ট
কেড়াগাজী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে হয়রানীর অভিযোগ

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

বিএনসিইউপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন এস....

জুন ৯, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

শ্যামনগরে অসামাজিক কার্যকলাপের তথ্য সংগ্রহ করতে গিয়ে ‘সাতনদী’র...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ছাত্রদল নেতাদের শুভেচ্ছা...

জুন ৯, ২০২৬

জেলা পরিষদ প্রশাসক হাবিবুর ইসলাম হাবিবের সাথে স্বেচ্ছাসেবক...

জুন ৯, ২০২৬

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে প্রাথমিক...

জুন ৯, ২০২৬

সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জুন ৯, ২০২৬

আশাশুনিতে লিডার্সের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি ও...

জুন ৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting