দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪৭
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতিসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের কমিটি গঠন

কর্তৃক SK Ferdous মার্চ ২৮, ২০২৬
মার্চ ২৮, ২০২৬ ০ কমেন্ট 207 ভিউস

প্রেস বিজ্ঞপ্তি: গণসংহতি আন্দোলন (জিএসএ) সাতক্ষীরা জেলা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রভাষক মামুনুর রহমানকে আহবায়ক, মোঃ আলফাত হোসেন ও প্রভাষক মিজানুর রহমানকে যুগ্ম আহবায়ক, রুবেল গাইনকে সদস্য সচিব এবং মোঃ রবিউল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়ূা হয়েছে।

“বৈষম্যহীন, গণতান্ত্রিক সার্বভৌম বাংলাদেশ গড়ার লড়াই এবং বর্তমান বাংলাদেশ” শীর্ষক মতবিনিময় সভায় জেলা সংগঠক মোঃ আলফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশীদ নিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুনীর চৌধুরি সোহেল।

রুবেল গাইনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ আব্দুর রশিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান, প্রভাষক মোঃ মিজানুর রহমান, সাংবাদিক রবিউল ইসলাম, মাষ্টার ফজলুল হক, মোঃ সুরাত আলী, ছাত্র ফেডারেশনের নেতা মোঃ মফিজুল ইসলাম, মোঃ আশরাফ সরদার, মাষ্টার আব্দুল জব্বার, মোঃ ইউনুস আলী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান আব্দুর রশীদ নিলু বলেন, “১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এই তিনটি ঘোষনাপত্রের আলোকে বাংলাদেশের মানুষ বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে মহান মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। বহু ত্যাগ তিতিক্ষা ও প্রাণের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হলেও যে লক্ষ্য নিয়ে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল তা স্বাধীনতাত্তোর পাঁচদশকেও পূরণ হয় নি। গণসংহতি আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে মহান স্বাধীনতার ঘোষনাপত্রের উক্ত তিন মূল ভিত্তির আলোকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে লড়াই করে যাচ্ছে।

বিগত দিনে জনগণের স্বার্থরক্ষার বিভিন্ন আন্দোলনে গণসংহতি আন্দোলন সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। গণসংহতি আন্দোলন বাংলাদেশের জনগণের রাজনৈতিক দল। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সকল আন্দোলন সংগ্রামে আগামীতেও গণসংহতি আন্দোলন তার লড়াই অব্যাহত রাখবে। সাতক্ষীরার নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাতক্ষীরার আঞ্চলিক সমস্যা নিরসণ ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সোচ্চার থাকার আহবান জানান তিনি।”

দ্বিতীয় অধিবেশনে সাতক্ষীরার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের সমর্থনের মাধ্যমে ১৮ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা আহবায়ক কমিটি নির্বাচিত হয়। আহবায়ক কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক মোঃ মামুনুর রহমান। যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাংবাদিক মোঃ আলফাত হোসেন এবং প্রভাষক মোঃ মিজানুর রহমান। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মানবাধিকারকর্মী রুবেল গাইন ও যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রবিউল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রভাষক গোরাম মোস্তফা, মাষ্টার আমিনউদ্দীন, মাষ্টার ফজলুল হক, মোঃ আব্দুর রশিদ, জি.এম মাহফুজ, মোঃ সুরাত আলী, মোঃ ইউনুস আলী, প্রভাষক যামিনি কুমার মন্ডল, সঙ্গীতশিল্পী নাসরিন নাজরানা বেবি, পুরোহিত সুকুমার চক্রবর্তী, প্রভাষক স্বপ্না রানী সিংহ এবং প্রভাষক মোঃ নাজমুল হুদা।

উক্ত কমিটিকে আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় এক আসামীসহ প্রায় ৩৭ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
পরবর্তী পোস্ট
তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ, জেলার সব পাম্প বন্ধ

রিলেটেড পোস্ট

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ

মে ১৩, ২০২৬

অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...

মে ১২, ২০২৬

শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...

মে ১২, ২০২৬

আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...

মে ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting