দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৩০
সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 
আদালাতের নিষেধাজ্ঞা অমান্য করে কালিগঞ্জে জমি জবরদখলের পাঁয়তারা:...
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...
সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...
সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা
শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
কালিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগ-ধান রোপণে বাধা
সাতক্ষীরার কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে...
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন
কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলাসারাদেশ

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে শ্যামনগরে ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার মানববন্ধন অনুষ্ঠিত

কর্তৃক Satnadee Satkhira জুলাই ২৩, ২০২৬
জুলাই ২৩, ২০২৬ ০ কমেন্ট 127 ভিউস

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরাঃ নৈতিক স্খলন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ অবিলম্বে বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৩ জুলাই, (বৃহস্পতিবার) বেলা ১১ টায় সাতক্ষীরা শ্যামনগর প্রেসক্লাব চত্ত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে এবং তিনি নিজেও বিষয়টি স্বীকার করেছেন। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জেরে ইতোমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু শুধু দলীয় বহিষ্কারই যথেষ্ট নয়; আলেম-ওলামা ও সাধারণ মানুষের দাবি—তাকে জাতীয় সংসদের সদস্য পদ থেকেও অনতিবিলম্বে বরখাস্ত করতে হবে।

মানববন্ধন উপস্থিত আলেমদের পক্ষে বক্তব্য প্রদানকালে মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম বলেন, “একজন দাড়ি-টুপি পরিহিত ব্যক্তিত্ব এবং জনপ্রতিনিধির থেকে এ ধরনের নীতিহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তার এই অনৈতিক কাণ্ডকীর্তির কারণে শুধু শ্যামনগরের মানুষই নয়, বরং সমগ্র বাংলাদেশের আলেম-ওলামা ও তৌহিদী জনতার ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। আমরা মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করছি, দলীয় পর্যায় থেকে যেন তার এমপি পদ বাতিলের আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়।”

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন, সিসিটিভি ফুটেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তার একাধিক বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ায় পুরো শ্যামনগরবাসী আজ লজ্জিত। কোনো চরিত্রহীন ও নৈতিক স্খলনজনিত অপরাধে জড়িত ব্যক্তি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে জাতীয় সংসদে থাকতে পারেন না। বক্তারা এমপি গাজী নজরুলকে উদ্দেশ্য করে বলেন, “আপনার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা বা লজ্জা থাকলে অনতিবিলম্বে পদত্যাগ করে শ্যামনগরের মানুষকে এই কলঙ্ক থেকে মুক্ত করুন।”

উক্ত মানববন্ধনে সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার পক্ষে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আব্দুল কাইয়ুম, মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, হাফেজ লাবিব হাসান নাহিদ, হাফেজ মনিরুল ইসলামসহ স্থানীয় আলেম-ওলামা ও সাধারণ জনগণ। মানববন্ধন শেষে বক্তারা সংসদ সদস্য পদ থেকে তাকে অপসারণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় তিন দিনব্যাপী নারী উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে নৌকাভর্তি মাদকসহ আটক ২

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধে কৃষকের ওপর হামলা 

সেপ্টেম্বর ৭, ২০২৬

জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ও ছাত্রদল নেতা বাপ্পির সুস্থতা...

সেপ্টেম্বর ৭, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদকের ওপর হামলা

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সেপ্টেম্বর ৬, ২০২৬

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি মনির, সম্পাদক লিটন

সেপ্টেম্বর ৫, ২০২৬

কালীগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ...

সেপ্টেম্বর ৫, ২০২৬

দেবহাটায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও...

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামনগরে চেয়ারম্যান প্রার্থী রুস্তম আলী নিজ উদ্যোগ রাস্তার...

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting