দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৩৪
দেবহাটায় ৬৯৬ বোতল উইনকেরেক্সসহ নারী আটক
আশাশুনির ওসি আরিপ পুলিশ কন্ট্রোল রুমে বদলী
আশাশুনিতে জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর
সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে পুলিশের মতবিনিময়
খুলনায় পর্দা উঠল ২৮তম জাতীয় ক্রিকেট লিগের
জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক- ৪৫
বুড়িগোয়ালিনী তারুণ্যের শক্তি ইয়ুথ টিমের উদ্বোধন
মারামারি ঠেকাতে গিয়ে ছুরির আঘাতে প্রাণ গেল কিশোরের
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা-১: বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুনের জনপ্রিয়তা বাড়ছে

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ১৭, ২০২৫
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ০ কমেন্ট 254 ভিউস

 

মোকাররাম বিল্লাহ ইমন:

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আলোচনায় এখন বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন। বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীদের ঘিরেই রাজনৈতিক অঙ্গনে সরব আলোচনা চলছে। এর মধ্যে শিক্ষিত, তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির জন্য মামুন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছেন, বিশেষ করে তরুণ ভোটারদের কাছে।

২৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মামুন ছাত্রদল থেকে যাত্রা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকার পর তিনি জাসাস-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকার কূটনৈতিক বিট প্রধান এবং ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব)-এর সাধারণ সম্পাদক।

মামুনের শক্তি তার ক্লিন ইমেজ। তার বিরুদ্ধে দুর্নীতি বা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ নেই। সরকারের দমননীতির সময় আন্তর্জাতিক অঙ্গনে বিএনপির অবস্থান তুলে ধরার পাশাপাশি স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়। এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা এবং কৃষক-শ্রমিকদের দাবি তুলে ধরেছেন নিয়মিত।

তালা-কলারোয়া আসনে প্রায় অর্ধেক ভোটার তরুণ। তাদের একজন বলেন, আমরা চাই নতুন প্রজন্মের প্রতিনিধি, যিনি পরিচ্ছন্ন থাকবেন। মামুন ভাইয়ের মধ্যে আমরা সেটা দেখি। তিনি শিক্ষিত, ভদ্র এবং সহজভাবে মানুষের সঙ্গে মিশে যেতে পারেন।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন, দুর্নীতিমুক্ত, শিক্ষিত ও তরুণদেরই মনোনয়ন দেওয়া হবে। স্থানীয়রা মনে করছেন, এ ঘোষণার সঙ্গে সবচেয়ে বেশি মানানসই প্রার্থী মামুন।

সাতক্ষীরা-১ আসনে অতীতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। তবে আওয়ামী লীগ এখন মাঠে নেই। জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ সক্রিয় আছেন, বিএনপির ভেতরে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও সাবেক মেয়র আক্তারুল ইসলামও মনোনয়নপ্রত্যাশী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি সত্যিকার অর্থে তরুণ ও পরিচ্ছন্ন নেতৃত্বকে অগ্রাধিকার দেয়, তাহলে মামুন হতে পারেন সাহসী সিদ্ধান্ত। তারুণ্য, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সমন্বয়ে তিনি এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

সব মিলিয়ে সাতক্ষীরা-১ আসনের নির্বাচনে আলোচনার কেন্দ্রে এখন আরিফুজ্জামান মামুন, যিনি তালা-কলারোয়ার মানুষের কাছে নতুন আশা ও ভরসার প্রতীক।

বিএনপির তরুণ নেতা আরিফুজ্জামান মামুন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, দেশের জন্য। দলের দুঃসময়-সুসময় উভয় সময়েই মাঠে ছিলাম। এলাকার মানুষের ভালোবাসাই আমার শক্তি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় সাত দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় বনবিভাগের জব্দকৃত মাছ মাগুরা এতিমখানায় বিতরণ

রিলেটেড পোস্ট

সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...

অক্টোবর ২, ২০২৬

আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

অক্টোবর ২, ২০২৬

সাতক্ষীরা শহর কাঁচা ও পাকা-মাল ব্যবসায়ী সমিতির নির্বাচন:...

অক্টোবর ১, ২০২৬

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

অক্টোবর ১, ২০২৬

সাতক্ষীরায় সাড়ে ৩শ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলার উদ্বোধন

অক্টোবর ১, ২০২৬

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting