দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ২:৫২
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
শাশুড়ির পরকিয়া ধরাই কাল হল পুত্রবধুর
সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...
হাইকোর্টের আদেশে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে দায়িত্ব নিলেন...
কালিগঞ্জে ইয়াবা সহ   মাদকের গডফাদার ওবায়দুল্লাহ আটক
যুবদল নেতা সুমনের নেতৃত্বে ১০ পিচ স্বর্নের বার...
চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সাতক্ষীরা সীমান্তে ৪৮ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা

কর্তৃক mirkhairul.news সেপ্টেম্বর ২২, ২০২৫
সেপ্টেম্বর ২২, ২০২৫ ০ কমেন্ট 209 ভিউস

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ৪৮টি পূজামণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)।

বিজিবি জানায়, পূজাকে ঘিরে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতাসহ যে কোনো অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে রোববার (২১ সেপ্টেম্বর) যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজামণ্ডপ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এদিন তারা উপহার হিসেবে নগদ অর্থ ও মিষ্টি দেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্পের আওতায় পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঝাউডাঙ্গায় সর্বাধিক ১৫টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া, পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বাঁকাল, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়ায়ও পূজা উদযাপিত হবে।

অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক বলেন, পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ইতোমধ্যে মাঠে কাজ করছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সঙ্গে সমন্বয়ে গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে। প্রয়োজনে তাৎক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য মনিটরিং সেলও গঠন করা হয়েছে।

পূজাকে কেন্দ্র করে সীমান্ত এলাকার বিভিন্ন মণ্ডপ ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশে সাজানো শুরু হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ও সামাজিক আয়োজনের প্রস্তুতিও চলছে। বিজিবির কঠোর নিরাপত্তায় এবারের শারদীয় দুর্গাপূজা নিরাপদ, আনন্দময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১ চিংড়ি পুশ ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় পাখিমারা টিআরএমের বকেয়া ৪৮ কোটি টাকা ক্ষতিপূরণ দাবিতে স্মারকলিপি

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting