দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৪৫
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়ানড়াইলপ্রেস বিজ্ঞপ্তিবাণিজ্যভোমরা স্থল বন্দরমনপুরারাশিফলসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক সংলাপ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৯, ২০২৪
ডিসেম্বর ৯, ২০২৪ ০ কমেন্ট 215 ভিউস

আব্দুর রশিদ, সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের নিম্ন আয়ের মানুষের আবাসন সংকট ও সমাধানে করণীয় বিষয়ক এক সংলাপে উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিকরা। সংলাপে উঠে আসে পৌরসভার বস্তি এলাকাগুলোতে প্রায় ৭০ হাজার মানুষ মানবেতর জীবনযাপন করছেন। আবাসন মানুষের মৌলিক অধিকার হওয়া সত্ত্বেও এই জনগোষ্ঠীর জন্য এখনো কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসব কথা বলেন। সংলাপে ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা গাজী মাহিদা মিজান। এতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভায় ৪৭টি বস্তি রয়েছে। যেখানে প্রায় ৭০ হাজার মানুষ বসবাস করে। যা পৌর এলাকার মোট জনসংখ্যার ৩৫ শতাংশ। এই জনগোষ্ঠীর বেশিরভাগই বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে সর্বস্বান্ত হয়ে গ্রাম থেকে শহরের বস্তিতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এতে তাদেরকেও যেমন নানা সংকটের মধ্যদিয়ে জীবনযাপন করতে হচ্ছে, তেমনি কোনো পরিকল্পনা না থাকায় সংকট আরও বাড়ছে। সংলাপে বক্তারা বলেন, বস্তিগুলোতে পয়নিষ্কাশন ব্যবস্থা অপ্রতুল, নেই বর্জ্য ব্যবস্থাপনার কোন সঠিক পরিকল্পনা। বস্তিতে প্রতিটি টয়লেট একাধিক পরিবার ব্যবহার করে, যা কোনভাবেই স্বাস্থ্যসম্মত নয়। পরিবেশ অত্যন্ত অপরিচ্ছন্ন ও ঘিঞ্জি। সংলাপে অংশগ্রহণকারীরা নগরের নিম্ন আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল বাসস্থান নিশ্চিতকরণ, বস্তির শিশুদের শিক্ষা নিশ্চিতকরণ, দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা ও কারিগরি শিক্ষা প্রদান, দুর্যোগ ঝুঁকি মোকাবেলায় বিশেষ ঝুঁকি ভাতা ও প্রণোদনা প্রদান এবং সবার জন্য বাসযোগ্য নগর পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করেন। সংলাপে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহবায়ক আজাদ হোসেন বেলালের সভাপতিত্বে ও সাংবাদিক এসএম বিপ্লব হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পরিবেশ কর্মী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, মানবাধিকার কর্মী অধ্যাপক পবিত্র মোহন দাস, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক মিজানুর রহমান, গোলাম সরোয়ার, বস্তিবাসীদের মধ্যে রাজারবাগান ঋষিপাড়ার কুমারেশ সরদার, ইসলামপুরের ইসরাফিল হোসেন, আতির বাগানের আশরাফ আলী, কাজীপাড়ার এরশাদ আলী, ইটাগাছার খাদিজা খাতুন ও মুহিনুর ইসলাম, শিক্ষা, সংস্কৃতি বৈচিত্র্য রক্ষা টিমের সদস্য হৃদয় মন্ডল প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ দিবস ও বেগম রোকেয়া দিবস পালিত
পরবর্তী পোস্ট
তালায় বেগম দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস উদযাপন

রিলেটেড পোস্ট

মে ৮, ২০২৬

খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...

মে ৮, ২০২৬

আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...

মে ৮, ২০২৬

আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ

মে ৭, ২০২৬

সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মে ৭, ২০২৬

সাতক্ষীরায় ধান বোঝাই ট্রলির নিচে পড়ে চালক নিহত

মে ৬, ২০২৬

কলারোয়ায় সোনাই নদীতে অবৈধ নেট-পাটা অপসারণ

মে ৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting