দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:০১
সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু
রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন
আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম
বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...
তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী
কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...
 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...
চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...
সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

সাতক্ষীরা জামায়াতের রুকন প্রার্থী শিক্ষাশিবির

কর্তৃক mirkhairul.news জুন ১৩, ২০২৫
জুন ১৩, ২০২৫ ০ কমেন্ট 214 ভিউস

জামায়াতে ইসলামী দেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়ঃ মুহাঃ আব্দুল খালেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি জনকল্যাণমুখী স্বনির্ভর আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সমাজের প্রতিটি স্তরে ইসলামের শিক্ষা ও সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুসংগঠিত সমাজ গড়ে চায়। তিনি আশ্বস্ত করে বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশের মানুষ নতুন নেতৃত্ব পাবে। আমরা নিশ্চিত করছি, আল্লাহ যদি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় নেন তাহলে দেশের সকল মানুষের মর্যাদা আরও বৃদ্ধি পাবে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠিত হয়নি বলে অভিযোগ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে একটি ইনছাপ পূর্ণ সমাজ প্রতিষ্ঠা করবে। শুক্রবার (১৩ জুন) সকাল ৮টায় সাতক্ষীরা আল আমিন ট্রাষ্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে রুকন প্রার্থী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হকের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী রুহুল আমিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে দারসুল কুরআন পেশ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা ওসমান গণি। জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মুহাম্মদ ওবায়দুল্লার উদ্বাধেনী বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া দিনব্যাপি অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শূরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউর বাশার, কেন্দ্রীয় শূরা সদস্য ও সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। কর্মশালায় অন্যান্যের মধ্যে জেলা কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, কর্মপরিষদ সদস্য আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুল ওয়ারেশ উপস্থিতি ছিলেন।

উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন , আমাদের আদর্শ একমাত্র ইসলাম। সাধারণ মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়া এবং তাদের সঙ্গে সম্পৃক্ত হওয়া জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য।
শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আজিজুর রহমান  বলেন,শুধুমাত্র ব্যক্তিগত ইবাদত দিয়ে আল্লাহর হক আদায় হবে না। খেলাফতের দায়িত্ব পালন অনেক কঠিন। নামাজ, রোজা, যাকাত আদায়ের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার প্রস্তুতি নিতে হবে। হয় গাজী না হয় শহিদ, এই ধরনের যোগ্যতা অর্জন করতে হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় গ্রামীণ উন্নয়নে ৩৬৮৮ কোটি টাকার প্রকল্প: স্থানীয় সরকার সচিব
পরবর্তী পোস্ট
তালায় মানব উন্নয়ন ফাউন্ডেশনের তিনদিন ব্যাপী ঈদ অনুষ্ঠান

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

রূপান্তরের আয়োজনে মানব  পাচার প্রতিরোধ ক্যাম্পেইন

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনিতে ট্রাকলোডে চাঁদা না  পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

এপ্রিল ১৯, ২০২৬

কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 

এপ্রিল ১৯, ২০২৬

আশাশুনির বড়দলে পহেলা বৈশাখ উপলক্ষে জমজমাট সাংস্কৃতিক সন্ধ্যা...

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

চুকনগরের আপার ভদ্রা নদী খনন প্রকল্পের কারণে উচ্ছেদ...

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting