দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০১
খুলনায় মেস থেকে জামায়াত নেতার ছেলে তরুণীসহ আটক
পাটকেলঘাটায় আইনজীবীর চেম্বারে হামলার ঘটনায় তিন আসামী শ্রীঘরে
সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন
সুন্দরবন সংলগ্ন নদীতে প্লাস্টিক বর্জ্য: হুমকিতে পরিবেশ ও...
আশাশুনিতে অপপ্রচার ও হুমকির প্রতিবাদে ব্যাংক কর্মকর্তার সংবাদ...
শ্যামনগরের পানখালী জেলে কল্যাণ সমিতির নির্বাচন: সভাপতি বাশার,...
আশাশুনিতে স্বেচ্ছাসেবকলীগ নেতা হলো জাসাসের আহবায়ক! সমালোচনার ঝড়
শ্যামনগরে আনসার-ভিডিপি ডিউটি বন্টনে রমরমা দুর্নীতি: অভিযুক্তদের শাস্তি...
সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...
যে ভ্যানে চলতো সংসার, সেই ভ্যান ছিনিয়ে নিতে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন’র বিদায়

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ২৪, ২০২৩
নভেম্বর ২৪, ২০২৩ ০ কমেন্ট 488 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা ৩০ আনসার ব্যাটালিয়নের পরিচালক এনামুল খাঁন (বিভিএমএস) এর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি সফিপুর, গাজীপুরে বদলী জনিত কারনে ব্যাটালিয়ন সদর দপ্তরে এক বিদায়ী দরবার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পুরাতন জমিদার বাড়ী ৩০ আনসার ব্যাটালিয়নের সভা কক্ষে এ দরবার অনুষ্ঠিত হয়। পরিচালক এনামুল খাঁন (বিভিএমএস) দরবারে উপস্থিত হলে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ব্যাটালিয়ন জামে মসজিদের ইমাম ব্যাটালিয়ন আনসার মো. শওকাত হোসাইন। কোম্পানী কমান্ডার মাইনুল হাসান পরিচালক এনামুল খাঁন বিভিএমএস এর ৩০ ব্যাটালিয়নে জুলাই-২০২২ হতে নভেম্বর-২০২৩ পর্যন্ত এক বৎসর চার মাস মেয়াদে দায়িত্ব পালনকালীন সময়ের উল্লেখযোগ্য উন্নয়নমূলক কার্যক্রমসমুহ পাঠ করে শোনান। এসময় বিভিন্ন ধরনের নির্মাণ ও মেরামত কাজ সম্পন্ন, মসজিদের উন্নয়নমূলক কাজ, পানি ও বিদ্যুৎ লাইন সরবরাহ, চিকিৎসা সেবা, ইউনিফর্ম ও মালামাল ক্রয়, অপারেশনাল ও প্রশিক্ষণ, বিভিন্ন সরঞ্জামাদি ক্রয়, দাপ্তরিক কার্যক্রম, শাক-সবজি উৎপাদন ও বৃক্ষ রোপন এবং অন্যান্য কার্যক্রম তুলে ধরেন। খোঁজ নিয়ে জানা যায়, পরিচালক এনামুল খাঁন, সাতক্ষীরা আনসার ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে ব্যাটালিয়নটির ব্যাপক উন্নতি ও অগ্রগতি সাধিত হয়েছে। কর্মকর্তাদের ও সৈনিকদের মানসম্মত আবাসন ব্যবস্থা, অফিস রুম সম্প্রসারন, কিচেন-ডাইনিং, অভ্যন্তরিন রাস্তা, ডিউটি পোষ্ট নির্মাণসহ বহু উন্নয়নমূলক কার্যক্রম তাঁর নেতৃত্বে ও তত্ত্বাবধায়নে সম্পন্ন হয়েছে। অভ্যন্তরিন পুকুর পূনঃখনন ও পরিচর্চার ফলে এক সময়ের পরিত্যাক্ত পুকুর আশপাশের স্থানীয় জনসাধারণ ও ব্যাটালিয়নের সদস্যগণ পুকুরের পানি নিয়মিত নানা কাজে ব্যবহার করতে পারছে। ব্যাটালিয়নের মসজিদে স্থানীয় মুসল্লিগণ ও ব্যাটালিয়নের সসদ্যগণ নিয়মিত নামাজ আদায় করেন। মসজিদের বারান্দায় টাইলস্ লাগানো, আইপিএস, এসি, উন্নমানের কার্পেট, বুক সেলফ ও বিভিন্ন ধরণের ধর্মীয়বই ক্রয় করা হয়েছে বিদায়ী পরিচালকের উদ্দ্যোগে। এছাড়া পুকুরে মাছ চাষ ও ব্যাটালিয়নে সকল পতিত ও অব্যবহৃত স্থানে শাক-সবজি বাগান করে ও ফুল-ফলের গাছ লাগিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা শতভাগ পালন করেছেন। সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠান পালনের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদি, খেলাধুলার সামগ্রি, জিম রুমের প্রয়োজনীয় সামগ্রি, অফিস ও বঙ্গবন্ধু কর্ণারের জন্য পর্যাপ্ত বই ক্রয় করেছেন। পুরো ব্যাটালিয়ন এরিয়াকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। সদস্যদের ইউনিফর্ম ও অন্যান্য সরকারী মালামাল যথাসময়ে প্রাপ্তি ও এম আই রুম এবং মেডিকেলের মাধ্যমে চিকিৎসা নিশ্চিত করেছেন। হরতাল ও অবরোধকালীন সময়ে এ ব্যাটালিয়ন এর সদস্যগণ সূচারুভাবে পরিচালকের নেতৃত্বে বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলায় সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টদের অধীনে দায়িত্ব পালন করছে। এছাড়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন ও ঢাকায় সমাবেশকালীন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ এর সার্বিক সহযোগিতা পাওয়ায় তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ব্যাটালিয়নের সকল সদস্য আন্তরিকতার সাথে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করায় সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান পরিচালক এনামুল খাঁন। দরবারে এই ব্যাটালিয়ন প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য, কর্মকর্তা, কর্মচারী মৃত্যুবরণ করেছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং পরম করুণাময় আল্লাহ তা’য়ালার দরবারে তাদের রুহের মাগফেরাত কামনা করেন। অত্র ইউনিটের যে সকল ব্যাটালিয়ন আনসার সদস্য অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করেন এবং উপস্থিত সকল কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন পদবীর ব্যাটালিয়ন আনসার সদস্যদের দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য প্রদান করেন। অদ্যাবধি অত্র ব্যাটালিয়নে যে সকল অধিনায়ক/ পরিচালকগন দায়িত্ব পালন করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া দায়িত্বপালনকালীন সময়ে সাতক্ষীরার সংসদ সদস্যগণ, সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা কমান্ড্যান্ট ও বিভিন্ন সরকারী ও বেসরকারী দপ্তরের সবার এবং স্থানীয় জনসাধারণের সার্বিক সহযোগিতা পাওয়ায় তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে কোম্পানী কমান্ডার মাইনুল হাসান পরিচালক এনামুল খাঁন (বিভিএমএস)-কে ৩০ আনসার ব্যাটালিয়ন এর পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। বিদায়ী দরবার অনুষ্ঠানে পরিচালক এনামুল খাঁন (বিভিএমএস) এর অত্র ব্যাটালিয়নে দায়িত্ব পালনকালীন সময়ের স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন এপিসি মো. রফিকুল ইসলাম, হাবিলদার মো. রোস্তম আলী, হাবিলদার মো. ইমারত হোসেন, নায়েক মো. নজরুল ইসলাম, ল্যান্স নায়েক মো. আব্দুল কাদের ও ব্যাটালিয়ন আনসার মো. আল-আমিন হাওলাদার। দরবার অনুষ্ঠান সঞ্চালকের দ্বায়িত্ব পালন করেন কোম্পানী কমান্ডার মাইনুল হাসান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমের গতিশীলতা আনয়নে যৌথ সভা
পরবর্তী পোস্ট
সাতক্ষীরা ৪ আসনের বিকল্পধারা, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি ও বাসদ’র মনোনয়ন প্রত্যাশী ৫ জন

রিলেটেড পোস্ট

সাংবাদিকদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় মানবন্ধন

অক্টোবর ২৫, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি ও যুবদল নেতার নেতৃত্বে জাসাস নেতার...

অক্টোবর ২৫, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় ‘সাতক্ষীরা কমিউনিটি’র পরিচ্ছন্নতা...

অক্টোবর ২৩, ২০২৬

২ বছর বন্ধ থাকার পর শুরু হওয়া গুড়পুকুরের...

অক্টোবর ২৩, ২০২৬

ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না...

অক্টোবর ২১, ২০২৬

আলিপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’র উদ্বোধন

অক্টোবর ২০, ২০২৬

কাটিয়া ‘তাকওয়া মাদ্রাসা’য় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ

অক্টোবর ২০, ২০২৬

সাতক্ষীরার আলিপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন বিএনপি...

অক্টোবর ২০, ২০২৬

তালার ধানদিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আসাদুজ্জামানের গণসংযোগ,১৮...

অক্টোবর ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting