দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৪:৩৩
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

সাড়া দেননি ৭ রাজ্যের মুখ্যমন্ত্রী, ভেস্তে গেল আপের ‘জি-৮’ পরিকল্পনা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২১, ২০২৩
মার্চ ২১, ২০২৩ ০ কমেন্ট 374 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

২০২৪ সালের লোকসভা ভোটের আগে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা করছেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

তিনি অকংগ্রেসী ও অবিজেপি শক্তিগুলোকে এক করার চেষ্টা করছেন। তবে এই তৃতীয় ফ্রন্ট তৈরির প্রথম ধাপেই তিনি বড় ধাক্কা খেয়েছেন বলে খবর।

তিনি ৭ রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। তার মধ্যে নীতীশ কুমার, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কে চন্দ্রশেখর রাও প্রমুখ রয়েছেন। তাদেরকে এই ফ্রন্টে যোগ দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছিলেন তিনি। গেল ১৮ মার্চ তাদেরকে দিল্লিতে ডিনারে ডেকেছিলেন তিনি। কিন্তু আপ নেতার সেই ডিনারে যেতে চাননি মমতাসহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। সেজন্য নানা ধরনের অজুহাত তারা সামনে এনেছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে-একটি তৃতীয় ফ্রন্ট তৈরির জন্য কেজরিওয়াল চেষ্টা করছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি চিঠি পাঠিয়েছিলেন। এরপর ১৮ মার্চ তিনি সন্ধ্যা ৭টা নাগাদ তাদের ডিনারে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই তালিকায় ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, কেরালার মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী। সেই গ্রুপের নাম দেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীদের প্রগতিশীল গ্রুপ বা জি-৮।

১৯ মার্চ যৌথ সাংবাদিক বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু কেজরিওয়ালের চিঠি পাওয়ার পরে কেউই বিশেষ ইতিবাচক সাড়া দিতে চাননি। এমনকী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও বেঁকে বসেন।

এদিকে কেসিআরের এই ভূমিকায় অবাক হয়ে যান অরবিন্দ কেজরিওয়াল। কারণ কেসিআরের মঞ্চে কিন্তু তিনি গিয়েছিলেন। কিন্তু কেজরিওয়াল যখন আমন্ত্রণ জানালেন সেখানে কেউ এলেন না। এদিকে নীতীশ ও মমতাও সাড়া দিলেন না সেই আমন্ত্রণে।

তবে সূত্রের খবর-নীতীশ কুমার আর মমতা ব্যানার্জি আবার আলাদা করে তৃতীয় ফ্রন্ট তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে সবাই তাদের মতো করে বিজেপি বিরোধী ফ্রন্ট করার চেষ্টা করছেন। কিন্তু কেউ সফল হচ্ছেন না। এদিকে আপ নেতাও তার মতো করে মুখ্যমন্ত্রীদের এক ছাতার তলায় আনার চেষ্টা করছেন। কিন্তু গোড়াতেই ধাক্কা খেলেন তিনি।

এদিকে কংগ্রেসকে বাদ দিয়ে কীভাবে কেন্দ্রে বিরোধী জোট করা সম্ভব তা নিয়ে প্রশ্নটা থেকেই গেছে। তবে ইতিমধ্যেই তৃণমূলসহ একাধিক দল কংগ্রেসকে বিঁধতে শুরু করেছেন। সেক্ষেত্রে আদৌ কি বিরোধী জোট সম্ভব।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
এমবাপ্পেকে অধিনায়ক করায় গ্রিজম্যানের অবসরের হুঁশিয়ারি
পরবর্তী পোস্ট
সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting