দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৫৯
বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে সাতক্ষীরার বালক-বালিকা দল
কলারোয়ায় চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন 
কলারোয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
অসহায় শ্রমিক আ.রাজ্জাকের পাশে শ্রমিক কল্যাণ ফেডারেশন 
অবৈধভাবে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে...
সুন্দরবনে ‘বনবিভাগের’ গুলিতে কাঁকড়া জেলে নিহতের অভিযোগ
জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্ত স্কুল বিতর্ক...
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী সনাক্তকরণ ও চিহ্নিতকরণ প্রশিক্ষণ 
আশাশুনিতে আইডিয়ালের প্রতিবন্ধী শিশু ও যুবদের পুনর্বাসন স্ক্রিনিং...
সাতক্ষীরার তালায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও ক্রেস্ট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিবের ছয়, লিটন-শান্তর নারাজি, আফিফের জড়তা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৮, ২০২৩
মার্চ ৮, ২০২৩ ০ কমেন্ট 383 ভিউস

স্পোর্টস ডেস্ক:

‘তোরা কইসস এটা ছয়, এটা ছয়’-সাকিব আল হাসান বলেই যাচ্ছেন। কিন্তু কোনভাবেই মানছেন না লিটন দাশ। এক প্রকার জোর করেই সাকিবকে ফিরিয়ে আনা হলো ব্যাটিং থেকে। হাল ছেড়ে দিয়ে সাকিবও ফিরে আসেন।

এটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (৮ মার্চ) বাংলাদেশ দলের অনুশীলনের একটি মুহুর্ত। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে জহুর আহমেদের সেন্টার উইকেটে তখন রেঞ্জ হিটিং করছিলেন সাকিবরা।

বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কসহ এখানে ছিলেন লিটন, শান্ত, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন ও রনি তালুকদার। শেষ দিকে নেটে ব্যাটিং সেশন সেরে এসে যোগ দেন শামীম পাটোয়ারি। একজন থ্রোয়ার নন স্ট্রাইক প্রান্ত থেকে বল ছুড়ছিলেন স্বল্প গতিতে, আর সাকিব-লিটনরা অনুশীলন করছিলেন ছয়ের।

মারের জায়গা আগেই ঠিক করা ছিল, লং অন এবং লং অফ। সবার জন্য বরাদ্ধ এক বল করে। ছয় হলে পাওয়া যাবে দ্বিতীয় সুযোগ। এই ছয় হওয়া নিয়েই সাকিব সতীর্থদের সঙ্গে মধুর তক্কাতক্কিতে জড়িয়ে পড়েন। সবই ছিল নিছক মজা।

দুই প্রান্ত থেকে চলে রেঞ্জ হিটিং। এক প্রান্তে প্রায় আধঘন্টা ধরে চলার পর সাকিব আরেক প্রান্তে নিয়ে যান সবাইকে। এ সময় লং অফে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে আলাপরত কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ‘হাথু ভাই’ ‘এই কোচ’ বলে ডেকে সরানোর চেষ্টা করছিলেন সাকিব। পরে টিম বয়ের মাধ্যমে হাথুরুসিংহেকে সরান।

সেখানে সাকিবই প্রথম হিটিং শুরু করেন। প্রথম বলেই মারলেন লং অফে। বাউন্ডারি লাইনে দাঁড়ানো বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। সাকিব এটিকেও ছয় বলে মানার জন্য সতীর্থদের বোঝাচ্ছিলেন নানাভাবে। কিন্তু লিটন-শান্তরা নারাজ।

রেঞ্জ হিটিংয়ের এই অনুশীলনে লং অনে কয়েকটি ছয় হাঁকিয়েছিলেন সাকিব। কিছু বল গেছে বাউন্ডারি লাইনে। একটি বল হিট করতে না পেরে গালিতে ঠেলে দেন। বেশ কিছু ছয় হাঁকিয়েছেন তৌহিদ হৃদয়-রনি তালুকদার। দুজনের শটে জোরও ছিল।

নাজমুল হোসেন শান্ত শুরুতে কয়েকটি ছয় হাঁকালেও পরে যেন আর পারছিলেন না। সবচেয়ে বেশি জড়তা ছিল আফিফ হোসেনের মধ্যে। বেশ কিছু বল মিস করেছেন। সোজা ব্যাটে মাটি গড়ানো শট খেলেছেন। একটি বল ডিফেন্স করেন। একটি টপ এজ হয়। এ সময় সাকিব বলেন, ‘কিরে এটা কই গেছে’ শেষ দিকে একটি ছয় হাঁকান।

আফিফের মতো না হলেও জড়তা দেখা যায় লিটনের মধ্যে। ঠিকঠাক টাইমিং হচ্ছিল না। বেশ কয়েকবার চেষ্টার পর একটি ছয় হাঁকাতে পেরেছেন তিনি। ওয়ানডে সিরিজে ভালো যায়নি, প্রথম ম্যাচে ৭ রানের পর টানা দুই ম্যাচে শূন্য। আফিফও ভুগছেন ফর্মহীনতায়। গুরুত্বপূর্ণ সময়ে যখন দলের হাল ধরার কথা ফিরছেন আউট হয়ে। অনুশীলনে দুজনের জড়তা নিশ্চিতভাবে ভাবাবে টিম ম্যানেজম্যান্টকে। আর নেট সেশন শেষে শামীম এসে একটি বল খেলেন, এটি ছয় হয়।

সবকিছু মিলিয়ে জহুর আহমেদে এই রেঞ্জ হিটিং সেশন ছিল উৎসবমুখর। সবচেয়ে বেশি সরব ছিলেন সাকিব। কিছু না কিছু বলে হাসি-ঠাট্টায় মাতিয়ে রেখেছিলেন তিনি। আবার ছয় হওয়া না হওয়া নিয়ে সাকিবই বেশি খুনসুঁটি করেন।

সাদা বলে ওয়ানডে সংস্করণে বাংলাদেশ যতটা ভালো টি-টোয়েন্টিতে তার উল্টো। এবার টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পরীক্ষা। চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষটা সুন্দর হয়েছে, এবার টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরুর পালা। আগামীকাল ৩টায় ইংলিশদের মুখোমুখি হওয়ার আগে এমন চনমনে বাংলাদেশই তো প্রয়োজন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শেষ ওয়ানডের পারফরম্যান্সে র‌্যাঙ্কিংয়ে সাকিবের উন্নতি
পরবর্তী পোস্ট
দায়িত্বশীলতার মাধ্যমে দুর্ঘটনা রোধ করা সম্ভব: রওশন

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting