দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৮
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

সাকিব প্রসঙ্গে ২০১৯ বিশ্বকাপ স্মরণ করলেন বাটলার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 461 ভিউস

স্পোর্টস ডেস্ক:

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডিং পাফরম্যান্সের সামনে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড। ব্যাটে-বলে অনবদ্য সাকিবে সিরিজের শেষটা হাসিমুখে করে লাল সবুজের দল। তাইতো সাকিব প্রসঙ্গ আসতেই প্রতিপক্ষের অধিনায়ক জস বাটলার মনে করিয়ে দিলেন ২০১৯ বিশ্বকাপ ও সাকিবের কথা।

ইংলিশদের মাটিতে হওয়া সেই বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলও তারাই। সাকিব সেবার নিজেকে নিয়ে গিয়েছিলেন চূড়ায়। ব্যাটে ছুটেছে রানের ফোয়ারা, বল হাতেও দেখিয়েছেন ম্যাজিক। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে দুই সেঞ্চুরিতে করেন ৬০৬। আর বল হাতে নেন ১১ উইকেট। দল না জিতলেও ইংলিশদের বিপক্ষে পেয়েছিলেন সেঞ্চুরি (১২১)।

গতকাল (৬ মার্চ ২০২৩) মুশফিক-শান্তর ফিফটির পর সাকিবের সর্বোচ্চ ৭৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ২৪৭ রানের লক্ষ্য দেয়। রান তাড়া করতে নেমে ১৯৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। ৫০ রানের জয়ে হোয়াইট ওয়াশ এড়ায় বাংলাদেশ। বল হাতেও ছিলেন সাকিব সেরা, মাত্র ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

চট্টগ্রামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অবধারিতভাবে আসে সাকিব প্রসঙ্গে। সাকিবের পারফরম্যান্স নিয়ে প্রশ্নে বাটলার ২০১৯ বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে বলেন, ‘সে একজন দুর্দান্ত ক্রিকেটার। তার পরিসংখ্যান কথা বলে (সে কত ভালো ক্রিকেটার) তাই না? আপনারা জানেন, তার বিপক্ষে খেলা কত বড় একটা চ্যালেঞ্জ। পেছনে ফিরে ২০১৯ বিশ্বকাপে তাকালে বোঝা যায়, তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। একজন মেধাবি খেলোয়াড় সে।’

রান তাড়া করতে নেমে ইংলিশরা দারুণ শুরু করে। ৯ ওভার শেষ না হতেই দুই ওপেনার তুলে নেন ৫৪ রান। রয় ধীর গতির ব্যাটিং করলেও সল্ট ছিলেন আক্রমণাত্বক (২৫ বলে ৩৫)। তাকে ফিরিয়ে উইকেটের খাতা খোলেন সাকিব। মাঝের ওভারে ইবাদত ফেরান মালনকে। সাকিব আবার এসে তুলে নেন রয়ের (১৯) উইকেট। ১ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। সেখান থেকে বেরিয়ে আসার আভাস দিলেও ঘুরে দাঁড়াতে পারেনি ঠিকভাবে। বাটলারও বলছেন সেই কথা।

‘আমি সত্যিই মনে করি এটি তাড়া করার মতো স্কোর ছিলো। আমি মনে করি আমরা একটি ভালো শুরু করেছিলাম, তারপরে এক রানে তিনটি উইকেট হারিয়েছি, আমি মনে করি, এটি ম্যাচের একটি বড় টার্নিং পয়েন্ট ছিলো’-বলছিলেন ইংলিশ অধিনায়ক।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রিয়াঙ্কা-দীপিকাকে টপকে প্রভাবশালী নারী আলিয়া
পরবর্তী পোস্ট
বাজার মনিটরিং চায় সরকার, তবে চিন্তা ‘খরচ’ নিয়ে

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় বিসিবি কোয়ালিফাইড আম্পায়ারদের রি-ফ্রেশ কোচিং

সেপ্টেম্বর ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা রেফারীজ এসোসিয়েশনের নির্বাচন

সেপ্টেম্বর ১১, ২০২৬

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting