দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১:৪১
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorized

সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সম্ভব নয়- জেলা ও দায়রা জজ শেখ মফিজুর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৩, ২০২১
মার্চ ১৩, ২০২১ ০ কমেন্ট 417 ভিউস

মাসুুুদুর রহমান মাসুদ: সাংস্কৃতিক বিপ্লব ছাড়া কোন রাজনৈতিক বিপ্লব সম্ভব নয়। একটি দেশ এগোতে গেলে সাংস্কৃতিক ব্যক্তিত্বের প্রয়োজন, কবি- সাহিত্যিকের প্রয়োজন। কবির জন্ম হয়, কবি তৈরী করা যায় না। কবি কবিতা লেখেন। যখন কোন কিছুই ভাল লাগে না তখন কবিতা আমাদের সামনে আসে একটি মেলবন্ধন হিসেবে। তাই বঙ্গবন্ধু কবিতাকে ভালোবাসতেন, কবিকে ভালোবাসতেন। শনিবার সাতক্ষীরায় অনুষ্ঠিত দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান।

তিনি সবাইকে উত্তাল মার্চের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের সাংস্কৃতিক জীবন কোন দিকে যাবে, কেমন হবে তা আমাদের সংবিধানে উল্লেখ আছে। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে মানবতাবাদ, জাতীয়তাবাদ সবকিছুই আছে। সেদিনকার ভাষণে তিনি বাংলার আপামর জনসাধারনকে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়ে বলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।” তার সেই আহবানের মধ্য দিয়েই আমরা স্বাধীন দেশ; বাংলাদেশ পেয়েছি। তাই তার আদর্শকে ধারন করেই আমরা সামনে এগোতে চাই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শনিবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসবের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরার বিজ্ঞ জেলা ও দায়রা জজ কবি শেখ মফিজুর রহমান। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যাপক মনিরুজ্জামান (কবি মন্ময় মনির) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামসুল হক, সম্মিলিত সাংস্কৃতিক জোট সাতক্ষীরা জেলা সভাপতি কবি আবু আফফান রোজ বাবু।

বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক নব কুমার ঢালীর পরিচালনায় অনুষ্ঠিত উৎসবে মূল প্রবন্ধ পাঠ করেন কবি শুভ্র আহমেদ। অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল হামিদ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রিট ইয়াছমিন নাহার, সহকারি শিক্ষা অফিসার (যশোর) মাসুদুর রহমান, কবি তৃপ্তি মোহন মল্লিক, অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ। অনুষ্ঠানে সাতক্ষীরা সহ জেলার বিভিন্ন উপজেলার কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত কবিগণ তাদের কবিতা আবৃত্তি করেন ও গান পরিবেশন করেন। বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক একোব্বার হোসেন এর উপস্থাপনায় উৎসবে কবিতা আবৃত্তি করেন কবি শেখ মফিজুর রহমান, কবি ইয়াছমিন নাহার, কবি মন্ময় মনির, মাসুদুর রহমান, আনছার আলী, আনিশা রায়, মার্জিয়া রহমান, মনিরুজ্জামান, অনিমা ঢালী, তাছনিমা তাহছিন তুষ্টি, নিপুমালা সাহা, শেখ লামিয়া মারজান, স্বপ্না চক্রবর্ত্তী, তৌফিক আহমেদ, দিলরুবা রুবি, মীর মাগফুর রহমান, মিল্টন সানা, শামীমা মতমাজ মহুয়া ও হাবিবা হেনা প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কবি তৃপ্তিমোহন মল্লিক, প্রফেসর আব্দুল হামিদ, আফিল উদ্দীন, আবু আফফান রোজ বাবু ও আনিশা রায়। উল্লেখ্য দ্বিতীয় বঙ্গবন্ধু উৎসবে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কবি মন্ময় মনির সম্পাদিত বিশেষ সাহিত্য পত্রিকা কীর্তিগাথা” প্রকাশ করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বুধহাটায় বাবলা স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের জয়লাভ
পরবর্তী পোস্ট
আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তি নিহত

রিলেটেড পোস্ট

তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...

অক্টোবর ৫, ২০২৬

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করলেন প্রশাসক...

অক্টোবর ১, ২০২৬

কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় ৩ সদস্যের নতুন...

সেপ্টেম্বর ২৫, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting