দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১:১৮
আদালতের আদেশ অমান্য করে সাতক্ষীরায়  জমি দখলের পায়তারা
সাতনদী পত্রিকার সম্পাদককে হুমকি: পাইকগাছা প্রেসক্লাবের নিন্দা ও...
আশাশুনিতে বজ্রপাতে কাঠমিস্ত্রী নিহত
শ্যামনগর উপজেলা নাগরিক উন্নয়ন ফোরামের নবগঠিত কমিটি ঘোষণা
ছেলে ও পৌত্রের নির্যাতনের অভিযোগে হাসপাতালে ৮০ বছরের...
কলারোয়ায় জলাবদ্ধতায় মানিকনগর প্রাথমিক বিদ্যালয়: ভোগান্তিতে শিক্ষার্থীরা
নগরঘাটায় ফুটবল টুর্নামেন্টের বিজয়ী দলের পুরস্কারের গরু-ছাগলের মাংসে...
আগরদাঁড়ী মাদ্রাসা ছাত্রশিবিরের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনা
পাইকগাছায় মাদক ও অপহরণ মামলার আসামিসহ গ্রেফতার ৪:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সাংবাদিকতায় সেন্সরশিপ প্রত্যাশা করি না

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৩, ২০২০
জুলাই ২৩, ২০২০ ০ কমেন্ট 364 ভিউস

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, গণমাধ্যম আমার কাছে আয়নার মতো। আমি নিজেকে গণমাধ্যমের মাধ্যমে দেখি। সাংবাদিকরা অবশ্যই ভালো কাজের সংবাদ প্রকাশ করবেন। খারাপ কাজ হলেও তার গঠনমূলক সমালোচনা করবেন। সংবাদের কোনো সেন্সরশিপ আমি প্রত্যাশা করি না। তবে অবশ্যই সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ থাকতে হবে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আলাপচারিতায় এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি মইনুর রহমান চৌধুরী, শাহাবুদ্দীন কোরেশী, ইব্রাহীম ফাতেমী, ক্র্যাব সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত কাওসার, দফতর সম্পাদক শহিদুল রাজী, আন্তর্জাতিক সম্পাদক শাহীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আইজিপি বলেন, মিডিয়া কর্মীদের আমরা সহকর্মী মনে করি। গত তিন মাসে বাংলাদেশ পুলিশের বর্তমান মুখচ্ছবি মানুষের কাছে তুলে ধরেছে মিডিয়া। সাংবাদিকদের কাছে বিভিন্ন সোর্স থেকে তথ্য আসবে এটাই স্বাভাবিক। তবে সংবাদ প্রকাশ করলে যদি তা দেশের এবং সমাজের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই আমার প্রত্যাশা থাকবে সাংবাদিকরা তার বিবেকের কাছে প্রশ্ন রেখে তা প্রকাশ করবেন।

পুলিশ বাহিনী সম্পর্কে ড. বেনজীর আহমেদ বলেন, অবসর-পরবর্তী জীবনে যেভাবে পুলিশকে দেখতে চাই, ঠিক সেই টার্গেট নিয়েই কাজ করছি আমরা। এরই মধ্যে আমরা পাঁচটি টার্গেট করেছি। আমার সহকর্মীরা এর বাস্তবায়নে প্রাণান্তর চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের মিডিয়া সম্পর্কে উচ্চাশা প্রকাশ করে পুলিশপ্রধান বলেন, আমাদের মিডিয়া কর্মীরা এক দিন আন্তর্জাতিক মান অর্জন করবে। এক সময় আমাদের দেশের সংবাদকর্মীদের বিদেশিরা প্রশংসা করবে। অতীতের মতো ভবিষ্যতেও সাংবাদিকদের পাশে থাকবে পুলিশ।

আইজিপি বেনজীরকে অত্যন্ত উঁচুমানের ‘আইকনিক লিডার’ হিসেবে আখ্যায়িত করে আবুল খায়ের বলেন, গত তিন মাসে মানুষ জেনে গেছে আপনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ কীভাবে বদলে যাচ্ছে। এখন সর্বত্রই মানুষ পুলিশের প্রশংসা করছে, সুনাম করছে। আমাদের প্রত্যাশা এই ধারা অব্যাহত থাকবে। আইজিপি তার বক্তব্যের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে পুলিশ, সাংবাদিকসহ দেশে-বিদেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। অসুস্থদেরও দ্রুত সুস্থতা কামনা করেন।

পূর্বপশ্চিমবিডি

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
৬শ বস্তিবাসীকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী পোস্ট
করোনায় একদিনে মৃত্যু ৫০, শনাক্ত ২৮৫৬

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting