দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৫৪
শ্যামনগরে সরকারি কাজে চাঁদাদাবীর অভিযোগ জামায়ত নেতার বিরুদ্ধে ...
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সর্বোচ্চ পদে থাকলেও নারী নিরাপদ নয়: দীপু মনি

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 295 ভিউস

জাতীয় ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘নতুন সমাজ গড়তে হলে অন্তর্ভুক্তিমূলক সংগঠন খুব জরুরি। স্বাধীনতার ৫২ বছর পরে নারীর অগ্রগতিতে প্রাপ্তি অনেক। নারীর অধিকারে অনেক দূর এগোলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে। নারী সর্বোচ্চ পদে থাকলেও নিরাপদ নয়। অগ্রগতিতে নারীদের দৃশ্যমানতা বাড়াতে হবে। নারীর ইজ্জত সম্ভ্রমহানি থেকে সমাজকে মুক্ত করতে হবে।’

শনিবার (১৮ মার্চ) সকালে ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টসে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে ‘অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ স্লোগানের আলোকে এ সভা অনুষ্ঠিত হয়।

দীপু মনি বলেন, ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারী-পুরুষের সাম্য প্রতিষ্ঠা করতে, নারীর অংশীদারত্ব বাড়াতে হলে পুরুষকে এ আন্দোলনে যুক্ত করতে হবে। রাজনীতিতে নারীর অগ্রগতির জন্য তাদের আত্মবিশ্বাস তৈরির জন্য আরও কাজ করতে হবে। সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ভূমিকা জোরদার করতে হবে। আমরা এগিয়েছি অনেক অনেক দূর কিন্তু যেতে হবে আরও বহুদূর। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে র‌্যালি অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন সুরাইয়া বেগম ও তার দল। সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। উদ্বোধনী অধিবেশন সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুস্মিতা আহমেদ। সভায় শোকপ্রস্তাব পাঠ করেন সংগঠনের সহ-সভাপতি ডা. মাখদুমা নার্গিস। এসময় প্রয়াত সব বিশিষ্টজনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বােধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ আগত সব অতিথিকে ফুল এবং উত্তরীয় দেওয়ার মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

সম্মানিত অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এবং সিনিয়র প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহলা খাতুন বলেন, দেশের নেতৃত্বের উচ্চপর্যায়ে নারীরা এলেও এখনো অনেক নারী বঞ্চনার শিকার। জেন্ডার বৈষম্য আছে। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আরও উদ্যোগী ভূমিকা নিতে হবে। তৃণমূল থেকে কাজ করতে হবে। নারীদের প্রযুক্তিতে দক্ষ করে তুলতে যথাযথ প্রশিক্ষণের উদ্যোগ নিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে দায়িত্বপ্রাপ্ত প্রধান তথ্য কমিশনার সুরাইয়া বেগম বলেন, নারীর প্রতি বৈষম্যরোধে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিকভাবে জোরালো ভূমিকা পালন করে আসছে। নারীর ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে এলাকার নারী ও কন্যা শিশুদের অগ্রগতির জন্য সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ড বলেন, আজকের সভায় জাতীয় পরিষদের আগত অধিক সংখ্যক সদস্যদের উপস্থিতি দেখে আমি অভিভূত। খুলনা, কুড়িগ্রাম, চট্টগ্রামের নারীদের যেকোনো পরিস্থিতিতে লড়াই করার ক্ষমতা দেখে আমি বিস্মিত। এদেশের সামাজিক প্রথা, বৈষম্যপূর্ণ সামাজিক রীতিনীতিকে চ্যালেঞ্জ করে নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি ও সক্ষমতা বাংলাদেশ মহিলা পরিষদের রয়েছে। বাংলাদেশ নানা অগ্রগতির পরও নারী পুরুষের সমতার ক্ষেত্রে পিছিয়ে আছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ২০২১ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সম্মেলনের পর প্রথম জাতীয় পরিষদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভার মাধ্যমে গত এক বছরের কাজের প্রতিবেদন উপস্থাপন এবং মূল্যায়নের পাশাপাশি বর্তমানে নারীর অগ্রযাত্রার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যৎ করণীয় বিষয়ে সুপারিশ গৃহীত হবে।

সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, ধর্মান্ধদের দাপট আছে শিক্ষা, প্রযুক্তিতে, সামাজিক মাধ্যমে। শিক্ষা আন্দোলন আমাদের গড়ে তোলা জরুরি। বেগম রোকেয়ার সময় থেকে আজকের নারীর অবস্থানে অনেক পরিবর্তন এসেছে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে। সমাজ রক্ষণশীলতাকে ভেঙে নারী উন্নয়নকে এগিয়ে নিতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রথম কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডার বাংলাদেশের ফখরুল আহসান
পরবর্তী পোস্ট
যৌতুকের বলি বিচারপতির ভাতিজি, স্বামী গ্রেফতার

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting