দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১১:৫৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরকারের পতন যত দ্রুত হবে দেশের জন্য ততই মঙ্গল : মোশাররফ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১১, ২০২৩
মার্চ ১১, ২০২৩ ০ কমেন্ট 316 ভিউস

জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এ সরকারের বিদায় যত দ্রুত হবে দেশের মঙ্গল ততই দ্রুত হবে। পরিস্থিতির তত উন্নতি হবে, তাই দ্রুত সরকারের পতন ঘটাতে হবে।

শনিবার বিকালে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, বিএনপির আন্দোলনে সরকার ভীত। তাই আমাদের শান্তিপূর্ণ আন্দোলন বাধাগ্রস্ত করতে শান্তি সমাবেশের নামে দেশে নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সরকার যতই তালবাহানা করুক না কেনো সরকারের পদত্যাগ ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না।

তিনি বলেন, বিএনপি ১০ দফা আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন নয়। জনগণের গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন। এ সরকার ইতিমধ্যে নিজেদের স্বার্থে দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছে। এরা লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে।

মোশাররফ বলেন, এ সরকার জনগণের আন্দোলন যতই নসাৎ করার চেষ্টা করুক, সফল হবে না। কারণ, এ লড়াই বাঁচা মরার লড়াই। এরা (সরকার) পুরো দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আওয়ামী লীগ আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও বন্ধুহীন। জনগণের আন্দোলনের মুখে কেউ টিকতে পারেনি, এই অবৈধ সরকারও টিকতে পারবে না, পতম হবেই ইনশাআল্লাহ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ নগর নেতারা বক্তব্য রাখেন।

মহানগর উত্তর দক্ষিণ বিএনপির এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, খায়রুল কবির খোকন, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সুলতান সালাউদ্দিন টুকু, প্রকৌশলী ইশরাক হোসেন, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, আ ন ম সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহমেদ, মহানগর সদস্য এ্যাড মকবুল হোসেন সরদার, হাজী মো. নাজিম, মহানগরীর থানার নেতৃবৃন্দ দক্ষিণখান থানা বিএনপির মোতালেব হোসেন রতন, দেওয়ান নাজিম উদ্দীন, চকবাজার থানা বিএনপির শফিকুল ইসলাম রাসেল, দক্ষিণ শ্রমিকদলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম আওয়াল, সিরাজুল ইসলাম, জাকির হোসেন, আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আওয়ামী লীগের দুর্নীতি ও ব্যর্থতায় ধ্বংসের পথে বাংলাদেশ : এলডিপি
পরবর্তী পোস্ট
বরিশালে নতুন বাজার কলোনিতে ৮ বসতঘর পুড়ে ছাই

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting