দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১:৩১
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরকারি রাস্তা কেটে সাঁকো নির্মাণের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১২, ২০২৩
মার্চ ১২, ২০২৩ ০ কমেন্ট 287 ভিউস

জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোরেলগঞ্জে মৎস্য ঘেরে পানি তোলার প্রয়োজনে রাস্তা কেটে সেখানে সাঁকো নির্মাণ করে দিয়েছেন এক ঘের ব্যবসায়ী। এর ফলে ২ গ্রামের শতশত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্ঘটনা ও মৃত্যুর ঝুঁকি নিয়ে পথ চলতে হয় বৃদ্ধ ও নিকটস্থ বিদ্যালয়ের শিশুদেরকে। বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের ১৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে জনগুরুত্বপূর্ণ এ রাস্তাটি কেটে ৮০ বিঘা জমির ঘেরে পানি ওঠানামা করাচ্ছেন আবু হোসেন হাওলাদারের ছেলে কামরুল হাসান বাবুল।

এ ছাড়াও ঘেরের প্রয়োজনে ওই রাস্তা থেকে ভেকু মেশিন চালিয়ে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি করেছেন কামরুল হাসান। রাস্তাটি ব্যবহার করছেন তিনি ঘেরের ভেরি হিসেবে। ফলে রাস্তা রক্ষার জন্য সরকারি টাকায় দেওয়া বাশের পায়লিং ধসে ঘেরের মধ্যে চলে গেছে। এতে স্থানীয়দের মনে চরম ক্ষোভ বিরাজ করছে। কৃষক মজিদ শিকদার, বাচ্চু খান, শান্তি রানি তাফালী, দুলালী রানী বলেন, গ্রামের কোন মানুষ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য তাকে উপজেলা শহরে নেওয়ার কোন পথ নেই। ব্যক্তিস্বার্থে সরকারি রাস্তা কেটে সাঁকো দেওয়া হয়েছে।

বহরবুনিয় ইউনিয়নের ৬ ও ৭ নং ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের এ রাস্তাটি ১৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে থেকে নারিকেল বাড়িয়া প্রাথমিক বিদ্যালয় হয়ে জিউধরা ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে। প্রায় ৫ বছর ধরে এ দুর্ভোগ মোকাবেলা করে পথ চলছেন স্থানীয়রা। গত ৬ মার্চ সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো. ফরিদ হোসেন, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত কোন প্রকার আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে অভিযুক্ত ব্যবসায়ী কামরুল হাসান বাবুল বলেন, রাস্তাটি আমি ঘেরের প্রয়োজনে কেটেছে। শীঘ্রই ওখানে একটি কাঠের পুল তৈরি করে দিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম তারেক সুলতান বলেন, বহরবুনিয়ার সরকারি রাস্তা কাটার অভিযোগ পেয়েছি। রাস্তা কেটে জন ভোগান্তি সৃষ্টি করার কারও অধিকার নেই। খোঁজ নিয়ে ঘের ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আগের দুই শর্তেই খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
পরবর্তী পোস্ট
দেউলিয়ায় বন্ধ হওয়া ব্যাংক কিনতে চান ইলন মাস্ক

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting