দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৮:০৩
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটাশিক্ষা

সরকারি কেবিএ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১১, ২০২০
আগস্ট ১১, ২০২০ ০ কমেন্ট 522 ভিউস

লিটন ঘোষ বাপি: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে সিনিয়ারিটির ভিত্তিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশের নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেছেন কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক এবং তালা উপজেলার খলিষখালি ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোল্লা সাবীর হোসেন। তিনি ১১ আগস্ট ২০২০ তারিখ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন।

কলেজের শিক্ষক মিলনায়তনে ১০ আগস্ট সোমবার বেলা ১১ টা হতে একাডেমিক বোর্ড মিটিং পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গণিত বিভাগীয় প্রধান, প্রতিষ্ঠাকালীন ১১ জনের শেষ শিক্ষক বাবু পবিত্র মোহন দাশ’র চাকরির বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় শেষ কর্মদিবসে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিকট দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠানে পবিত্র মোহন দাশ এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক ও সদ্য সাবেক অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম, প্রতিষ্ঠালীন অপর শিক্ষক ও সদ্য সাবেক উপাধ্যক্ষ আলহাজ্জ মো. আব্দুল মজিদ। কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক মো. মইনুদ্দিন খান এর সঞ্চালনায় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন ব্যবস্থাপনা বিষয়ের বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন), জীববিজ্ঞান বিষয়ের শিক্ষক মো. আবু তালেব প্রমূখ।

একাডেমিক কাউন্সিলের বিভিন্ন বিভাগীয় প্রধান ও সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশ তার চাকরি জীবনের নানা স্মৃতি উল্লেখপূর্বক কলেজ সরকারিকরণ হওয়ার পরও ২০২০ সালে কলেজ থেকে তার পূর্বে বেসরকারিভাবে অবসরে যাওয়া অপর ৩ জন শিক্ষকদের ন্যায় মনকষ্টের কথা ব্যক্ত করেন। পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ ও পীর কেবলার নামে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী কলেজটির লেখাপড়ার মান সহ সর্ববিষয়ে সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যেতে পারে সেজন্য সকলের প্রতি আহবান জানান বক্তাগণ।

উল্লেখ্য, সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের দীর্ঘদিনের অধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম এবছরের ৩১ মে অবসরে গেলে ১ জুন থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন পবিত্র মোহন দাশ। তার চাকরির শেষ কর্মদিবস ১০ আগস্ট হওয়ায় ১১ আগস্ট মঙ্গলবার থেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন মোল্লা সাবীর হোসেন।

সভার শেষ পর্যায়ে কলেজের পক্ষ থেকে নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের মাধ্যমে বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ পবিত্র মোহন দাশকে কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরায় দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ
পরবর্তী পোস্ট
মুন্সিগঞ্জ বাজারে সরকারি নীতিমালা ভঙ্গ করে পাকা দোকান ঘর নির্মাণ

রিলেটেড পোস্ট

দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক

আগস্ট ৪, ২০২৬

দেবহাটা এক ঘের কেটে অন্য ঘেরে মাছের পোনা...

আগস্ট ৩, ২০২৬

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

আগস্ট ১, ২০২৬

বেরিয়ে এলো চেয়ারম্যান কবিরের থলের বেড়াল

জুলাই ৩১, ২০২৬

দেবহাটা কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহাজাহান মাস্টারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে...

জুলাই ৩১, ২০২৬

কুলিয়া ইউনিয়ন ব্লাড ফাউন্ডেশন এর কমিটি গঠন

জুলাই ৩১, ২০২৬

দেবহাটায় ফেয়ার মিশন সাংবাদিক ফোরামের কমিটি গঠন 

জুলাই ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting