দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ৮:১৫
আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু
সাতক্ষীরায় মাদক ব্যাবসা বন্ধের দাবিতে বিক্ষোভ
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
গাবুরায় রোদেলা ফাউন্ডেশনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ প্রকল্পে অনিয়ম, বহাল তবিয়াতে কৃষিকর্মকর্তা আবু...
বাজারের ব্যাগে মিলল নবজাতকের মরদেহ
তিন সন্তানকে ফেলে ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী
সাতক্ষীরা-২ আসনের এমপির বরাদ্দে খানপুর পশ্চিমপাড়ায় সড়ক নির্মাণকাজের...
পাটকেলঘাটার শাকদাহে ইজিবাইক চালকদের বিরুদ্ধে যাত্রী লাঞ্ছিতের অভিযোগ
সাতক্ষীরা সদর ও দেবহাটার অবকাঠামো ও শিক্ষা উন্নয়নে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সরকার যতদিন না পদত্যাগ করবে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে: আমান

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৫, ২০২৩
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ০ কমেন্ট 306 ভিউস

জাতীয় ডেস্ক:

যতদিন না বর্তমান সরকার পদত্যাগ করবে ততদিন বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। একইসাথে আগামী ৪ মার্চ সারাদেশের মহানগরের সকল থানায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন তিনি।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে গ্যাস, বিদ্যুৎ, চাল ডাল তেল আটাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও সার ডিজেলসহ কৃষি উপকরণের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ, বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় এবং খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিএনপির আয়োজিত পদযাত্রায় এই মন্তব্য করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পদযাত্রার পূর্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে আমান উল্লাহ আমান বলেন, যতদিন না বর্তমান সরকার পদত্যাগ করবে ততদিন বিএনপি রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে। এরই অংশ হিসেবে আগামী ৪মার্চ সারাদেশের মহানগরের অর্ন্তগত সকল থানায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি যে ১০ দফা কর্মসূচি দিয়েছে তা বাস্তবায়নের মধ্যে এই সরকারকে বিদায় নিতে হবে। আওয়ামী লীগ ২০১৪ ও ১৮’র মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু দেশের জনগণ তা আর কখনোই হতে দেবে না। আওয়ামী লীগের অধীনে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এজন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। কেন্দ্র থেকে যে নির্দেশনা আসবে তা বাস্তবায়ন করতে হবে। আমান উল্লাহ আমান আরও বলেন, বাংলাদেশের মানুষের বদ দোয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মঞ্চ ভেঙে পড়ার মধ্য দিয়ে আওয়ামী লীগ ভেঙে গিয়েছে যা আর কখনো জোড়া লাগবে না। খেলা হবে ভোটের মাঠে, সেই খেলার জন্য নিরপেক্ষ রেফারি বা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে।

তিনি আরও বলেন, চাল ডাল, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানী ও ভোজ্য তেল, সারসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষের বেঁচে থাকা দুস্কর হয়ে পড়েছে। এই সরকার দেশ পরিচালনায় সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তাদের কোনো দায়বদ্ধতা নেই। কারণ, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। তাই গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির ১০ দফা দাবি বাস্তবায়ন করে অবিলম্বে ক্ষমতা ছেড়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান বক্তারা। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান। এছাড়া বিএনপির জেলা, উপজেলা ও পৌরসভা কমিটিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্ব র‍্যাঙ্কিংয়ে এক হাজারের মধ্যেও দেশের বিশ্ববিদ্যালয় না থাকায় রাষ্ট্রপতির ক্ষোভ
পরবর্তী পোস্ট
সৃষ্টিকর্তা চাইলে আমরা ট্রাম্পকে হত্যা করতে সক্ষম হবো: ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting