দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৪৮
 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...
তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম : প্রাণিসম্পদ মন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 357 ভিউস

জাতীয় ডেস্ক:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যেকোনো সমস্যা বা সংকট থেকেই সম্ভাবনা তৈরি হয়। আর এই সমস্যা থেকে উত্তরণের পথ দেখায় গণমাধ্যম।

তিনি বলেন, ২০১৪ সালে হঠাৎ ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দেয়। ফলে আমাদের দেশে কোরবানিতে গরুর সংকট তৈরি হয়েছিল। সে সময় কিছু গণমাধ্যম বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছিল। এই প্রেক্ষিতে আমরা গরুর সংকট চ্যালেঞ্জটি ভালোভাবে মোকাবিলা করতে পেরেছি। এখন আমাদের দেশে গরুর কোনো সংকট নেই। আমরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি।

মঙ্গলবার রাজধানীতে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া এন্ড দ্যা প্যাসিফিক (সিরডাপ) সম্মেলন কক্ষে ‘প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক ঢাকা বিভাগীয় ওরিয়েন্টেশন কর্মশালায় এসব কথা বলেন তিনি।

বিশ্বব্যাংকের অর্থায়নে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প ও পরিপ্রেক্ষিতের যৌথ উদ্যোগে ঢাকা বিভাগের গণমাধ্যমকর্মী ও প্রাণিসম্পদ কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণিসম্পদ খাত তুলে ধরেন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. মো. গোলাম রব্বানী। প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন ডিবিসি নিউজের সম্পাদক প্রণব সাহা। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ তুলে ধরেন প্রকল্পের পরামর্শক জিল্লুর রহমান।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করতে উদ্বুদ্ধ করে বলেন, আমাদের দায়িত্বশীল সাংবাদিকতা প্রাণিসম্পদ খাতকে আরও সম্ভাবনা করে তুলতে পারে।

তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত নিয়ে আমি শতভাগ ইতিবাচক প্রতিবেদন প্রত্যাশা করি না। আমি আপনাদের কাছ থেকে সাজেশন মূলত প্রতিবেদন চাই। কেন এই খাত উন্নয়ন হচ্ছে না। উন্নয়নের জন্য আমাদের আরও করণীয় কি কি করা উচিত।

কর্মশালায় প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) প্রকল্প পরিচালক আব্দুর রহিম ও পরিপ্রেক্ষিত-এর নির্বাহী পরিচালক সৈয়দ বোরহান কবীর।

কর্মশালায় এলডিডিপি প্রকল্প ও দেশের প্রাণিসম্পদ খাত তুলে ধরার পাশাপাশি প্রাণিসম্পদ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়। এলডিডিপি প্রকল্প এবং গণমাধ্যমের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহও তুলে ধরা হয়।

এ সময় দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে প্রাণিসম্পদ কর্মকর্তাদের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মেলবন্ধন চান বক্তারা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুইডেনকে ছাড়াই ন্যাটোতে যোগদানের চূড়ান্ত পর্যায়ে ফিনল্যান্ড
পরবর্তী পোস্ট
সেই ঘটনার পর বিমান মহড়া চালিয়েছে রাশিয়া

রিলেটেড পোস্ট

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting