দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি | ভোর ৫:৩৮
এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা
মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...
চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর
চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব
জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...
পাইকগাছায় ৩ দিন ব্যাপী চিংড়ি চাষ প্রশিক্ষণ
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা
খুলনায় পরিবেশ সুরক্ষা, মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে...
পাইকগাছায় গণধোলাইয়ের পর যুবক আটক
মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

সন্ত্রাসবাদ ও উগ্রবাদ বিরোধী জনসচেতনতামূলক পথনাটক ‘মুখোশ’র প্রদর্শনী ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’র উদ্যোগে

কর্তৃক kobirubel.satnadee জুন ১১, ২০২৩
জুন ১১, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

সাতনদী ডেস্ক: ধানমন্ডির রবীন্দ্র সরোবর উন্মুক্ত মঞ্চে পথনাটক “মুখোশ”র প্রদর্শনী করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। সভাপতিত্ব করেন সিটিটিসি-র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার। প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ২০০৪ ও ২০০৫ সালে সারা বাংলাদেশে আধুনিক জঙ্গিবাদের উত্থান হয়। সারা বাংলাদেশে ৬৩টি জেলার ৫০০ এর অধিক বোমা বিস্ফোরিত হয়। কিন্তু জঙ্গিবাদ নির্মুল না হওয়ার কারণে ২০১৪-১৫ সালে জঙ্গিরা আবার মাথাচারা দিয়ে উঠে। তখন ঢাকার একজন বিদেশি নাগরিক ও রংপুরে জাপানি একজন নাগরিককে খুন করা হয়। বিভিন্ন জায়গায় একের পর এক ধর্মীয় পুরোহিত, বিভিন্ন গোষ্ঠীর লোক তথা মুসলিমদেরও খুন করা শুরু হয়। হলি আর্টিসান ও শোলাকিয়া ঈদগাহ মাঠে ভয়াবহ জঙ্গি হামলা হলে উন্নয়ন সহযোগীরা বাংলাদেশ ছেড়ে চলে যায়। তখন বাংলাদেশ পুলিশ ও জনগণ একত্রে মিলে জঙ্গিবাদকে রুখে দাঁড়ায় এবং জঙ্গিবাদকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর উন্নয়ন সহযোগীরা বাংলাদেশে এসে বিনিয়োগ শুরু করে। তিনি আরো বলেন, “মুখোশ” নাটকটিতে উগ্রবাদ-সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে বক্তব্য তুলে ধরা হয়েছে। এছাড়াও মানুষ কিভাবে ও কোন পরিস্থিতিতে ধর্মের ভুল ব্যাখ্যা গ্রহণ করে উগ্রবাদের দিকে ধাবিত হয় তা দেখানো হয়েছে এ নাটকটিতে। নাটকে কিভাবে উগ্রবাদের উস্কানিদাতা বা জঙ্গি রিক্রুটরা বিভিন্ন সংগঠনের নাম ধারণ করে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিপথগামী করে তা উপস্থাপন করা হয়েছে। সিটিটিসি-র অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার বলেন, সন্ত্রাসবাদের কথা মনে আসলে ২০১৬ সালে ১ জুলাই হলি আর্টিসান বেকারিতে নারকীয় ও ন্যাক্কারজনক ঘটনার কথা চলে আসে। সেই বাস্তবতা থেকে বাংলাদেশ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আজ বিশ্বে রোল মডেল। সিটিটিসি বাংলাদেশ পুলিশকে রোল মডেলে পরিণত করেছে। তিনি আরো বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তার বিঘ্ন ঘটাতে না পারে সেই বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে গত ২০২২ সালে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নাটকটির দশটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা স্থানীয় দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, পায়রা চত্বর ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগরের আরো কয়েকটি স্থান সহ দেশের অন্যান্য স্থানেও নাটকটি ধারাবাহিকভাবে প্রদর্শন করার পরিকল্পনা রয়েছে। নাটকটির সার্বিক তত্ত্বাবধায়ন করেছেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার। নাটকটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সিটিটিসির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খন্দকার রবিউল আরাফাত লেনিন। অজঞ-ঋজণ ঞঐঊঅঞজঊ এর ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থী ও গবেষক, থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, তেজগাঁও কলেজের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নাট্য সংসদের সদস্যবৃন্দ নাটকটির কমিশনের যুক্ত রয়েছেন। নাটকটি রচনা করেছেন জায়েদ জুলহাস (সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বর্তমান প্রভাষক, থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা) এবং যৌথ নির্দেশনায় ছিলেন জায়েদ জুলহাস ও সৈয়দ ম. জুবায়ের (সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বর্তমান প্রভাষক, থিয়েটার এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, তেজগাঁও কলেজ, ঢাকা)। পথনাটক “মুখোশ” এর প্রদর্শনী অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ দেশের সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আবারও বিতর্কে জড়ালেন কলারোয়ার আলোচিত নায়েব আনিসুর টাকার বিনিময়ে মিথ্যা প্রতিবেদন
পরবর্তী পোস্ট
জন্মদিনের শুভেচ্ছা

রিলেটেড পোস্ট

এখন টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদল নেতা বাপ্পী-শাহিনের শুভেচ্ছা

জুন ১০, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

চাঁদার দাবীতে তালায় সংখ্যালঘু নেতাকে মারধোর

জুন ১০, ২০২৬

চাঁদার টাকা না দিয়ে বিপাকে নায়েব

জুন ১০, ২০২৬

জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের...

জুন ১০, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তালতলা হাইস্কুলে আলোচনা সভা

জুন ১০, ২০২৬

শ্যামনগরে ফুটবল প্রেমী যুবকদের মাঝে বল বিতরণ

জুন ১০, ২০২৬

প্রাণসায়ের খাল রক্ষায় আদালতের নির্দেশনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায়...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ কমিটির সম্মেলন অনুষ্ঠিত

জুন ১০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting