দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:০৯
সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী
কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...
শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...
মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...
চাটখিলে নববধূর মরদেহ উদ্ধার
আরো একটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে —...
আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ
শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...
গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলা

ষড়যন্ত্রের মাধ্যমে ইউপি সদস্য মোক্তার হোসেনকে ফাঁসানোর অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee জুন ১৪, ২০২৩
জুন ১৪, ২০২৩ ০ কমেন্ট 268 ভিউস

রুবেল হোসেন: ব্যক্তিগত আক্রশের জেরে পরিকল্পিতভাবে নারী কেলেঙ্কারীতে ফাঁসানো হয়েছে আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার হোসেন সানাকে। গত ৩১ স্থানীয় এক নারীকে ব্যবহার করে ষড়যন্ত্রের জাল ফেলা হয়। মেম্বর মোক্তারকে জোর করে উক্ত নারীর ঘরে ঢুকিয়ে বিবস্ত্র করে চালানো হয় নির্যাতন। সেই ভিডিও প্রচার করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ইউপি সদস্য মোক্তার হোসেনের চাচা আব্দুল হাকিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তির সাথে কথা বলে এমন চিত্র পাওয়া যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ভিডিও প্রকাশ ও ইউপি সদস্যকে মারপিটের ঘটনায় সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন ইউপি সদস্য মোত্তার হোসেন এর চাচা আব্দুল হাকিম সানা। এ দিকে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা মামলার বাদী গত ৮ জুন এফিডেভিট সম্পাদন করেছেন। লিখিত এফিডেভিটে তিনি উল্লেখ করেছেন তাকে অর্থের প্রলোভন দেখিয়ে মেম্বর মোক্তারকে ফাঁসানোর জন্য বলা হয়। অনুসন্ধানে জানা যায়, গত ৩১ মে রাতে মির্জাপুর গ্রামে মাজেদ সানার বাড়িতে একটি সালিশে যান মেম্বর মোক্তার। সালিশ থেকে ফেরার পর একই এলকার সাহাবুদ্দীনের স্ত্রী সুমাইয়ার বাড়িতে যৌন নির্যাতনের অভিযোগে মেম্বর মোক্তারকে মারপিট করে একই এলাকার মতিয়ার রহমানের পুত্র জিনারুল ইসলাম, কামরুল ইসলাম কামির, তার পুত্র কাজল, মৃত রফিক সানারর পুত্র সুমন, মিল্টন, রুহুল আমিনের পুত্র ইসা ও নিতাই দেবনাথের পুত্র সুজন দেবনাথ। পরে ইউপি সদস্য মোক্তারকে বিবস্ত্র করে মারপিট করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই আশাশুনি থানা পুলিশ মেম্বর মোক্তারকে থানায় নিয়ে আসে। পরদিন উক্ত নারী মেম্বর মোক্তারের বিরুদ্ধে থানায় ধর্ষন চেষ্টার মামলা দায়ের করলে মোক্তার কে পাঠানো হয় জেল হাজতে। এ ঘটনার ১ সপ্তাহ পর পর গত ৮ জুন মামলার বাদী এই মর্মে ৩০০ টাকার নন জুডিসিয়াল ষ্ট্যাম্পে এফিডেভিট করে দিয়েছেন যে, কামরুল ইসলাম কামির কর্তৃক ২০ হাজার টাকার বিনিময়ে এমন কাজ করেছেন তিনি। ফলে ইউপি সদস্য মোক্তার হোসেন সানা কে মারপিট ও বিবস্ত্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য মোক্তরের চাচা হাকিম হাজী বাদী হয়ে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও খুলনার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন। যার নম্বর যথাক্রমে সি.আর ২৭০/২৩ (আশা) ও ৪০ (সি)/২৩।
এ বিষয়ে ভুক্তভোগী ইউপি সদস্য মোক্তার হোসেনের চাচা আব্দুল হাকিম সানা সাতনদীকে জানান, “গত ইউপি নির্বাচনে আমার ভাইপো (মোক্তার মেম্বর) ও কামরুল ইসলাম কামির প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিল। নির্বাচনে আমার ভাইপোর কাছে পরাজিত হওয়ার আক্রোশে সে ষড়যন্ত্রমূলকভাবে তাকে ফাঁসিয়েছে। যেহেতু বিষয়টি ষড়যন্ত্রমূলক সেহেতু আমি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছি।”
এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সাহাবুদ্দীন সানা, ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বর এনামুল ও ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হরেন্দ্র দেবনাথসহ একাধিক ব্যক্তি সাতনদীকে জানান, “ বিষয়টি সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। মেম্বর মোক্তারকে ফোন করে ডেকে নিয়ে যাওয়া হয়। ঘটনার দিন রাতে আগে থেকেই জনৈক আলী হোসেন গাজীর বাসার দ্বিতীয় তলায় ষড়যন্ত্রকারীরা উপস্থিত ছিল। তারা মেম্বরকে ডেকে আমজেদ সানার বাড়িতে নিয়ে যায়। ওখান থেকে সুমাইয়ার ঘরে জোর করে নিয়ে যায়। যাওয়ার পরে বিবস্ত্র করে তাকে মারপিট করা হয় ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়।”
এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহানারা ও রহিম বক্স জানান, “ঘটনা সম্পূর্ণ মিথ্যা। মেম্বরকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। আমরা প্রতিবাদ করলে আমাদের ও ভয় দেখায়।
এ বিষয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর আলম লিটন বলেন, “বিষয়টি আমি শুনেছি তবে বিষয়ের সত্য মিথ্যা আমি কিছু জানি না। ওরা জানে আর পুলিশ জানে।”
চাঞ্চল্যকর এ বিষয়টি তদন্ত পূর্বক প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
তালায় জমির মিউটেশন না করে হয়রানির প্রতিবাদে ভূমি সহকারী কর্মকর্তার বিরুদ্ধে নারীর সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
আশাশুনিতে মতিয়ার-আনারুলের ত্রাশের রাজত্ব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় বৃষ্টিতে পুনরায় মিশছে ড্রেনে দুর্ভোগে এলাকাবাসী

জুন ২০, ২০২৬

কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্যর ৭ম বর্ষ...

জুন ২০, ২০২৬

শ্যামনগরে কালো মেঘের গর্জনে নিভে গেল এক জেলের...

জুন ২০, ২০২৬

মাদকমুক্ত সমাজ গড়তে কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে...

জুন ২০, ২০২৬

আশাশুনিতে নকল দুধ তৈরির জেলিসহ ট্রাক জব্দ

জুন ২০, ২০২৬

শ্যামনগর হাসপাতাল সড়কে যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...

জুন ২০, ২০২৬

নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...

জুন ২০, ২০২৬

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন

জুন ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting