দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৭
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির চাল উত্তোলন ও বিতরণের অভিযোগ

কর্তৃক mirkhairul.news এপ্রিল ২৯, ২০২৬
এপ্রিল ২৯, ২০২৬ ০ কমেন্ট 263 ভিউস

 

শ্যামনগর প্রতিবেদকঃ
সাতক্ষীরার শ্যামনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। বুধবার (২৯ এপ্রিল) বিকাল ৩টায় শ্যামনগর রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মোঃ আজিজুল ইসলাম। তিনি তার স্ত্রী আসমা খাতুনের পক্ষে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, ৫নং কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বাবলুল করিম ভুয়া কাগজপত্রের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপ গ্রহণ করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন তদন্ত শেষে তার ডিলারশিপ বাতিল ঘোষণা করে।
তিনি আরও জানান, ডিলারশিপ বাতিলের পর নিয়ম অনুযায়ী পাশ্ববর্তী এলাকার ডিলার হিসেবে যাদবপুর গ্রামের মাসুদুর রহমানের নামে দায়িত্ব প্রদান করা হয়। একই সঙ্গে আবেদনকারী হিসেবে আসমা খাতুন প্রয়োজনীয় সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করলেও রহস্যজনক কারণে এখনো তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার জাহিদুর রহমান এবং বাতিল ঘোষিত ডিলার মোঃ বাবলুল করিম যোগসাজশের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে তথ্য গোপন রেখে প্রায় ১৫.৪৮০ মেট্রিক টন চাল উত্তোলন করেন। বিষয়টি জানাজানি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাল বিতরণে নিষেধাজ্ঞা জারি করলেও তা অমান্য করে চাল বিতরণ অব্যাহত রাখা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
ভুক্তভোগী পক্ষের দাবি, বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এতে করে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির স্বচ্ছতা ও সুশাসন প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে মোঃ আজিজুল ইসলাম অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বাতিল ডিলার পরস্পরের যোগসাজশে আইন অমান্য করে সরকারি চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন, যা সম্পূর্ণ বেআইনি।
তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বৈধ ডিলারের কাছে খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিলেটেড পোস্ট

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতাপনগরে ঘূর্ণিঝড়কালীন সমন্বিত স্বাস্থ্য ঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত

জুন ১৮, ২০২৬

প্রতিবাদ বিজ্ঞপ্তি

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ

জুন ১৮, ২০২৬

সাতক্ষীরায় তিন দিন নিখোঁজ গৃহবধু চন্দনা।

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের সংখ্যালঘু পল্লিতে সন্ত্রাসী হামলা আহত-২,জমি দখল

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৭, ২০২৬

সাতক্ষীরা কমিউনিটি গ্রুপ’র পোস্টার ও লিফলেট ক্যাম্পেইন

জুন ১৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting