দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৫৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে বিসিআইসি ডিলারের মাধ্যমেই চলছে অবৈধ কৃষি বিতান

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ৭, ২০২৩
অক্টোবর ৭, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরে বিসিআইসি ডিলারের মাধ্যমেই চলছে লাইসেন্স বিহীন অবৈধ কৃষি বিতানগুলো। অভিযান পরিচালনায় ব্যার্থ কৃষি অফিস। দৈনিক সাতনদী পত্রিকাসহ একাধিক সংবাদপত্রে দফায় দফায় সংবাদ প্রকাশের পরও নিশ্চুপ কৃষি অফিস। ফলে, প্রতারণার শিকার হচ্ছে কৃষকরা। বিষের লাইসেন্সে সাদা সার চড়া দামে বিক্রি করলেও মাথা ব্যাথা নেই সংশ্লিষ্ট প্রশাসনের। সরকারের দেওয়া দাম ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে ইউরিয়া সার ২৭ টাকা, ডিএপি ২২ টাকা, টিএসপি ২০ টাকা, এমওপি ২২ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা থাকলেও কৃষক পর্যায়ে দোকানীরা প্রতি কেজি ইউরিয়ার দাম পড়ছে ৩০ টাকা, ডিএপি ২৭ টাকা, টিএসপি ৩৬ টাকা ও এমওপি দাম হবে প্রতি কেজি ২৮ টাকা। অন্যদিকে অভিযোগ রয়েছে উপজেলার মাত্র ৩ জন মিলে চালাচ্ছে ১২ টি বিসিআইসি ডিলার লাইসেন্স। যার কারনে সার বেশি বিক্রি করার জন্য ইচ্ছে মত পরিমাণ যত্রতত্র ব্যাক্তির কাছে বিক্রি করছে ডিলাররা। উপজেলায় ১২ জন বিসিআইসি ডিলারের মাধ্যমে ১০৮ জন সাব-ডিলার থাকার কথা। নিয়ম অনুসারে ১০৮ জন সাব-ডিলারের কাছে ছাড়া অতিরিক্ত সার বিক্রি করতে পারবে না। কিন্তু নিয়মকে অনিয়ম করে যত্রতত্র ব্যাক্তির কাছে বিক্রি করছে সার। উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মত ছেয়ে গেছে অবৈধ কৃষি বিতান। আরও অভিযোগ রয়েছে, উপ-সহকারী কৃষি অফিসারদের ম্যানেজ করে চলছে এই সব দোকান। প্রতিটি ইউনিয়নে ২ জন করে উপ-সহকারী কৃষি অফিসারের সাথে সখ্যতা করে ডিলার ও দোকানী সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের ঠকানো হচ্ছে বলে দাবী করছেন সচেতন মহল। লাইসেন্স বিহীন দোকানে নিন্ম মানের সার ও কীটনাশক বিক্রি হচ্ছে চড়া দামে। বিভিন্ন জায়গায় ঘুরে দেখাগেছে, কিছু কিছু দোকানী অন্যের লাইসেন্স ভাড়া বা ক্রয় করে দোকান পরিচালনা করছে। আবার অনেকেই বিষের লাইসেন্স নিয়ে সার ও সারের লাইসেন্স নিয়ে বিষয় বিক্রি করছে। ২০১৮ সালের আইনের দ্বিতীয় অধ্যায়ের ৯নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি তাহার লাইসেন্স অন্য কোনো ব্যক্তির নিকট হস্তান্তর করিতে পারিবেন না” এবং ১০নং স্মারকে বলা হয়েছে “কোনো ব্যক্তি লাইসেন্সের শর্ত ভঙ্গ করিলে, মহাপরিচালক বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে লাইসেন্স স্থগিত বা বাতিল করিতে পারিবেন ” এবং পঞ্চম অধ্যায়ের ১ (ক) স্মারকে বলা হয়েছে ধারা ৫, ৬ ও ৭ এর অধীন লাইসেন্স গ্রহণ ব্যতিত কার্য পরিচালনার অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডনীয় হইবেন। কৃষকরা জানিয়েছেন যে, বাজারে নিন্মমানের সার বিষের কারনে তারা ভালো সার-বিষ নির্ণয় করতে অক্ষম। এতে করে বার বার সার-বিষ প্রয়োগ করে সর্বশান্ত হচ্ছে তারা। অন্যদিকে নিশ্চুপ থাকছে দায়িত্ব প্রাপ্ত বিসিআইসি। কারণ তারা বিসিআইসি ভুক্ত না। অবৈধভাবে কৃষি বিতান পরিচালনাকারী নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, ইউনিয়ন উপ-সহকারী কর্মকর্তা ও ডিলারদের সাথে যোগাযোগে এই দোকানীগুলো পরিচালনা হয়ে থাকে। বৈধ ব্যবসায়ীরা জানান, আমরা বিসিআইসির মাধ্যমে সাব-ডিলার নিয়ে ব্যবসা পরিচালনা করছি কিন্তু আমরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছি অবৈধ কৃষি বিতানের জন্য। অন্যদিকে ডিলার মূল্য বেশি ধরে তালিকা দিচ্ছে কমে। তারা নিম্নমানের সার-বিষ কম দামে বিক্রির ফলে কৃষকরা ও আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। বিষয়টি নিয়ে উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা বলেন, প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাহিত্য আড্ডায় কবি-সাহিত্যিকদের মিলনমেলা
পরবর্তী পোস্ট
কেশবপুরে যুবলীগের মতবিনিময় সভা

রিলেটেড পোস্ট

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে পুকুরে ডুবে কৃষকের মৃত্যু

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting