দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৪৬
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে পদ্মপুকুর ৬নং ওয়ার্ড আ’লীগের কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ৭, ২০২০
ফেব্রুয়ারি ৭, ২০২০ ০ কমেন্ট 531 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় দলীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে উপজেলার সোনাখালী গ্রামের মৃত হরেন্দ্রনাথ সরদারের ছেলে সাধারন সম্পাদক প্রার্থী দেবদাস কুমার সরদার এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছি। ৬ ফেব্রæয়ারী বৃহস্পতিবার পদ্মপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের লক্ষ্যে সম্মেলনের পূর্ব নিধারিত দিন ছিল। আমি সম্মেলনের কয়েকদিন আগে কমিটিতে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষনা দিলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এস এম আতাউর রহমান আমাকে ডেকে ভোটাভুটি না করে সমঝোতার ভিত্তিতে কমিটি গঠনের প্রস্তাব দেন। তিনি ওই কমিটিতে কামালকাটি গ্রাম থেকে সুজিত কুমারকে সভাপতি এবং সোনাখালি গ্রাম থেকে আমাকে সাধারন সম্পাদক পদে থাকার অনুরোধ করলে আমি তার কথায় রাজি হই। সে অনুযায়ী বৃহস্পতিবার সকালে হিন্দু মুসলিমসহ তিন শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে আমি স্থানীয় ঝাপা মাধ্যমিক বিদ্যালয়ে সম্মেলন প্রাঙ্গনে হাজির হই।
দেবদাস কুমার সরদার অভিযোগ করে বলেন, সম্মেলন চলার এক পর্যায় ইউনিয়ন সভাপতি এস এম আতাউর রহমান সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যের মতামত উপেক্ষা করে শুধুমাত্র সভাপতি পদে সুজিত কুমারের নাম ঘোষনা করেন। সাধারন সম্পাদক পদে আমার নাম ঘোষনা না করে তিনি সম্মেলন শেষ করে চলে যান। এসময় বাইরে অপেক্ষমান নেতাকর্মীরা সভাপতি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে। এঘটনার পর সভাপতি ফের আলোচনার জন্য স্কুলের একটি কক্ষে আমাকে ডাকেন। সেখানে উপস্থিত হওয়ার পর তিনি কোন আলোচনা ছাড়াই ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের পূর্বের কমিটি বহাল রাখার ঘোষনা দিয়ে চলে যান। আমার ধারনা প্রতিপক্ষের দ্বারা প্রভাবিত হয়ে তিনি নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে পূর্বের কমিটি বহাল রাখার ঘোষনা দিয়েছেন।
তিনি (দেবদাস) ইউনিয়ন আ,লীগের সভাপতির সিদ্ধান্ত পরিবর্তন করে পুনরায় সম্মেলনের মাধ্যমে পদ্মপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনের দাবি জানান। একই সাথে সম্মেলন ছাড়া ইউনিয়নের অন্যান্য ওয়ার্ড কমিটি গুলো যাতে গঠন করা না হয় সে জন্য উপজেলা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা প্রেসক্লাবের বিবৃতি
পরবর্তী পোস্ট
পাটকেলঘাটায় পর্ণোগ্রাফী আইনে যুবকের ২ মাসের কারাদন্ড

রিলেটেড পোস্ট

শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সেপ্টেম্বর ৩০, ২০২৬

চুনা ম্যানগ্রোভকে ওইসিএম স্বীকৃতিতে স্থানীয়দের সম্মতি

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে মৎস্যজীবী দলের প্রতিবাদ মিছিল

সেপ্টেম্বর ২৮, ২০২৬

শ্যামনগরে বেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যবসায়ীর...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

ঈশ্বরীপুরে জামায়াতের উদ্যোগে মেডিকেল সেবা ও ব্লাড গ্রুপিং...

সেপ্টেম্বর ২৭, ২০২৬

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এস কে নাজমুল...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

পদ্মপুকুর চাউলখোলায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগে সেলাই...

সেপ্টেম্বর ২৬, ২০২৬

শ্যামনগরে হয়রানিমূলক মামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সেপ্টেম্বর ২৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting