দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:০১
সাতক্ষীরায় বিএনপি অফিসের সামনে থেকে দুটি অবিস্ফোরিত ককটেল...
নেক্সাস কর্মসূচির মূল স্তম্ভ ও নীতিমালা কমিউনিটির কর্ম-পরিকল্পনা...
সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি’র কার্যনির্বাহী কমিটি গঠন
সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ...
“জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন আন্দোলন গড়ে তুলতে হবে”-...
গণভোটের রায় না মানলে জনগণ সরকারকে নামিয়ে দেবে-...
“প্রতিশ্রুতি ভঙ্গ করলে দেশবাসী আপনাকে প্রত্যাখ্যান করবে” —...
ঐক্যের বিকল্প নেই, জনগণের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে...
কুরআন তিলাওয়াত ও ইসলামী সংগীতের মধ্য দিয়ে সমাবেশ...
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশে যোগ দিতে জামায়াত...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে ড্রেজার দিয়ে চলছে অবৈধ বালু উত্তোলন

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৩১, ২০২৩
জুলাই ৩১, ২০২৩ ০ কমেন্ট 424 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরের সুন্দরবনসংলগ্ন মালঞ্চ নদীর মাধবখালী খাল ও পশুরতলা নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এসব বালু বাল্কহেডে পার্শ্ববর্তী কদমতলা ফরেস্ট অফিসের পাশে স্তূপ করে রাখা হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, কদমতলা ফরেস্ট অফিসের অদূরে উপকূল রক্ষা বাঁধ সংস্কারের কাজ চলছে। এ প্রকল্পের ঠিকাদারকে সরবরাহের জন্য স্থানীয় দুই বালু ব্যবসায়ী সুন্দরবন সংলগ্ন নদী-খাল থেকে অবৈধভাবে বালু তুলছেন। এদিকে ভাঙন কবলিত উপকূল রক্ষা বাঁধ সংস্কারের জন্য নিকটবর্তী নদী-খাল থেকে বালু তোলায় আপত্তি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বাঁধ মেরামতের জন্য ভাঙনপ্রবণ এলাকা থেকে বালু উত্তোলনের ফলে ভাঙনের ঝুঁকি থেকে যাচ্ছে। শুধু অধিক মুনাফার লোভে নির্দিষ্ট বালু মহালের পরিবর্তে উপকূল পার্শ্ববর্তী এলাকা থেকেই বালু তোলা হচ্ছে। স্থানীয় গ্রামবাসী জানায়, ভাঙন শঙ্কায় থাকা সুন্দরবন সংলগ্ন এসব এলাকা থেকে বালু তুলতে নিষেধ করা সত্ত্বেও প্রভাবশালী বালু ব্যবসায়ীরা তা শুনছেন না। ভাঙনকবলিত উপকূল রক্ষা বাঁধের পূর্ব কালীনগর এলাকার বাসিন্দা শচীন্দ্র নাথ সরকার বলেন, মালঞ্চ নদীতীরবর্তী বাঁধ প্রায় প্রতি বছরই ভাঙছে। এমন ভাঙনপ্রবণ এলাকার বাঁধ সংস্কার কাজে একই নদীর বালু তুলে বরং ভাঙনকে ত্বরান্বিত করা হচ্ছে। বালু উত্তোলনকারীদের নিষেধ করা সত্ত্বেও প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে তারা দিব্যি বালু তোলা অব্যাহত রেখেছে। একই গ্রামের সহকারী অধ্যাপক স্বপন কুমার মণ্ডল জানান, বালু ব্যবসায়ীরা নদী থেকে বালু তোলা অব্যাহত রাখায় তারা ভাঙন আতঙ্কে ভুগছেন। বাল্কহেডের চালক মিলন হোসেন জানান, তিনি সুন্দরবনের পার্শ্ববর্তী দুটি স্থান থেকে থেকে বালু তুলছেন। সেখান থেকে বালু তোলার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বাল্কহেডের মালিক হাবিবুর রহমানের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। হাবিবুর রহমান জানান, বাঁধ মেরামতের জরুরি কাজের জন্য জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী জাকারিয়া সাহেব ও স্থানীয় চেয়ারম্যান বাল্কহেডটি ভাড়ায় নিয়েছেন। বালুমহাল ইজারা নেওয়া ব্যক্তিরা সেখান থেকে বালু তোলার অনুমতি দিয়েছে বলে দাবি করেন তিনি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাকারিয়া হোসেন জানান, মেসার্স অলি এন্টারপ্রাইজ কদমতলা এলাকায় ১২৫ মিটার ভাঙনকবলিত অংশে জিও টিউব স্থাপনের কাজ করছে। ঠিকাদার কার মাধ্যমে কোথা থেকে বালু সংগ্রহ করছেন, সে বিষয়ে তাঁর জানা নেই। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক সাধারণ সম্পাদক শরীফ জামিল জানান, অপরিকল্পিতভাবে বালু তোলার ফলে জীব ও প্রাণবৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিএনপির আগুন সন্ত্রাসের প্রতিবাদে জাসদের সমাবেশ ও মিছিল
পরবর্তী পোস্ট
প্রধান শিক্ষক হাসানুর রহমানকে লাঞ্ছনার বিচারের দাবী ঘোনা স্কুলের শিক্ষকবৃন্দের

রিলেটেড পোস্ট

.শ্যামনগরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জুন ১৯, ২০২৬

শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

শ্যামনগরের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৭, ২০২৬

শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি...

জুন ১৭, ২০২৬

হাসানাহ ফাউন্ডেশনের উদ্যোগে শ্যামনগরের ৪০০ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে...

জুন ১৭, ২০২৬

সুন্দরবনের নদীতে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল...

জুন ১৩, ২০২৬

সরকারি কর ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ীর বালু...

জুন ১৩, ২০২৬

সুন্দরবনে ১১শ, কেজি মধুসহ ১১ মৌয়াল আটক

জুন ১৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting