দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৪:০৩
পাটকেলঘাটায় ২টি ক্লিনিকে সিলগালা
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা
আশাশুনি বাজার ও ব্রীজ সংলগ্ন নদী ভাঙ্গন স্থান...
মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...
পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...
সাতক্ষীরা পৌরসভার ডিসিআরকৃত দোকান উচ্ছেদ করাতে মরিয়া রবিউল...
বিদেশে পাঠানোর নামে প্রতারণা: আব্দুল করিমের বিরুদ্ধে মানববন্ধ
আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় তিন দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের...
শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগর

শ্যামনগরে চেয়ারম্যানের অশ্লীল ছবি প্রচার: সাইবার ট্রাইব্যুনালে মামলা

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ২, ২০১৯
সেপ্টেম্বর ২, ২০১৯ ০ কমেন্ট 415 ভিউস

নিজস্ব প্রতিবেদক: শ্যামনগরে সাবেক চেয়ারম্যান আকবর আলীর এডিট করা অশ্লীল ছবি প্রচারের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার ৬নং রমজাননগর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মো: আকবর আলীকে রাজনৈতিক প্রতিপক্ষ দলের কতিপয় কিছু ব্যক্তি তার ইতিবাচক ইমেজ নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এডিট করা ছবি ছড়িয়ে দেয়। এই বিষয়ে মো: আকবর আলী গত ২২ আগষ্ট ২০১৯ শ্যামনগর থানায় একটি সাধারন ডায়েরী করেন। যার নং-৮৯৭। পরে মো: আকবর আলী ফেসবুকে পরিচালিত ওই সব আইডি গুলোর মধ্যে শ্যামনগর উপজেলার তারানিপুর গ্রামের রফিকুল ইসলামের পুত্র রাকিবুল হাসান, সোরা গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোঃ মোশারফ হোসেন সাদ্দাম ও ধুমঘাট গ্রামের রুহুল আমিন গাজীর নামের ব্যক্তিদের সনাক্ত করে ঢাকার বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ এর ২৫/২৬/২৯/৩৫ ধারা মতে একটি পিটিশন ২৬৪/২০১৯ নাম্বারে মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন ঢাকা বারের আইনজীবি এ্যাড: সবুজ ও এ্যাড: আব্দুল খালেক। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সিআইডিকে তদন্ত করে আগামী ৩ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ প্রদান করেন। ঘটনার বিষয়ে মো: আকবার আলি জানান, ফেইসবুক ও অনলাইন পত্রিকায় আমার যে আপত্তিকর ছবি দেওয়া হয়েছে সেটি এডিট করা। তাছাড়া আমার সাথে যে ছবিটি এডিট করা হয়েছে সে আমার বিবাহীত স্ত্রী হোসনেয়ারা। আমার কাছে বিবাহের কাবিননামা সহ সকল কাগজপত্র বিদ্যমান। বিবাদীরা সামাজিক ভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এডিট করে এই ধরনের অপপ্রচার করেছে। আমি জীবন বাজি রেখে রমজাননগর ইউনিয়নের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করায় তার জনপ্রিয়তায় ইর্ষানিত হয়ে তার প্রতিপক্ষরা এডিট করা ছবি ফেইসবুকে প্রচার করে তার সামাজিক সন্মান ক্ষুন্ন করার জন্য তিনি ন্যায় বিচার দাবী করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পাটকেলঘাটায় প্রবাসীকে মিথ্যা মামলায় হয়রানি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পরবর্তী পোস্ট
পঙ্কজ দেবনাথ এমপি’র বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটনার প্রতিবাদে দেবহাটায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিলেটেড পোস্ট

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে দাফন ও গোসল সামগ্রী বিতরণ...

এপ্রিল ৩০, ২০২৬

শ্যামনগরে সংবাদ সম্মেলন বাতিল ডিলারশিপের পরও খাদ্যবান্ধব কর্মসূচির...

এপ্রিল ২৯, ২০২৬

শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...

এপ্রিল ২৮, ২০২৬

শ্যামনগর পদ্মপুকুর ইউপি চেয়ারম্যানের তদারকিতে স্বচ্ছভাবে তেল বণ্টন

এপ্রিল ২৬, ২০২৬

শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

দর্জি থেকে নেতা

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting