দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | ভোর ৫:৩৩
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শেষ ম্যাচে বাংলাদেশকে মাটিতে নামাল আয়ারল্যান্ড

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩১, ২০২৩
মার্চ ৩১, ২০২৩ ০ কমেন্ট 387 ভিউস

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ সফরের শুরু থেকেই খাবি খাচ্ছিল আইরিশরা। ওয়ানডে সিরিজে টাইগারদের কাছে পাত্তা না পাওয়ার পর টি-টোয়েন্টিতেও ব্যাটিং-বোলিংয়ে বিপর্যস্ত সফরকারীরা। অনুমিত ছিল, শেষ টি-টোয়েন্টিতেও টাইগারদের কাছে পাত্তাই পাবে না পল স্টার্লিংয়ের দল। কিন্তু সেই ধারণাকে মিথ্যা প্রমাণ করে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আইরিশরা।

শুক্রবার (৩১ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে আয়ারল্যান্ড। ব্যাট হাতে ৪১ বলে ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে আইরিশদের জয়ের নায়ক অধিনায়ক পল স্টার্লিং।

টস হেরে বোলিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন আইরিশরা। নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ১২৪ রানে আটকে দেয় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে ৬ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আইরিশরা।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। মার্ক অ্যাডায়ারের বলে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ওপেনার। পরের ওভারেই লিটনের পথ ধরেন নাজমুল হোসেন শান্ত। হ্যারি টেক্টবের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন বাঁহাতি এই ব্যাটার।

চতুর্থ ওভারে আবারও উইকেট। এবার ডিপ মিডউইকেটে ক্যাচ দেন রনি তালুকদার। পরিস্থিতি যখন বিপর্যয়ের দিকে এগোচ্ছিল তখন উইকেট বিলিয়ে আসেন অধিনায়ক সাকিব আল হাসানও। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।

দলীয় ৪১ রানের মাথায় ফেরেন তৌহিদ হৃদয়ও। উইকেটে এসে শুরুতেই ছয় মেরে ভালোকিছুর আভাস দিয়েছিলেন অভিষিক্ত রিশাদ হোসেন। কিন্তু খুব বেশিদূর এগোতে পারেননি তিনিও। টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম বলেই ডানহাতি রিশাদকে ফেরান হাম্ফ্রেইস।

তাসকিনও ফেরেন একই ওভারে। ছয় মারতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়েন তিনি। দশ ওভার শেষের আগেই ৭ উইকেট হারায় বাংলাদেশ।

দিশেহারা বাংলাদেশকে কিছুটা আলোর পথ দেখিয়েছেন নাসুম আহমেদ ও শামীম হোসেন। অষ্টম উইকেটে দুজন মিলে এনেছেন ৩৩ রান। গ্যারেথ ডিলানির বলে স্টার্লিংয়ের হাতে সহজ ক্যাচ দিয়ে নাসুম ফেরেন ১৩ রানে। শরিফুলও ফেরেন দ্রুতই, ৫ বলে ৫ রান করে। এরপর লড়াইটা একাই চালিয়ে নেন শামীম। শেষ পর্যন্ত ৪২ বলে ৫১ রান করে থামেন তিনি।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মার্ক অ্যাডায়ার। ম্যাথু হাম্ফ্রেইস নিয়েছেন দুই উইকেট।

ছোট লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেছে আইরিশরা। স্রোতের বিপরীতে বাংলাদেশের হয়ে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। তাসকিনের বলে রস অ্যাডায়ার ফিরলেও থামছিল না রানের গতি। ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন শরিফুল ইসলাম। দীর্ঘদিন পর জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে প্রথম বলেই উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার।

পাওয়ারপ্লেতে দুই উইকেট হারালেও রানের গতি কমেনি আয়ারল্যান্ডের। তৃতীয় উইকেটে হ্যারি টেক্টরকে নিয়ে ৬৮ রানের জুটি গড়ে জয়ের ভিত গড়ে ফেলেন পল স্টার্লিং।

৭৭ রান করে অভিষিক্ত রিশাদের বলে ফেরেন স্টার্লিং। তবে ততোক্ষণে জয়ের ভিতটা পেয়ে গেছে আইরিশরা। কার্টিস ক্যাম্ফারকে নিয়ে বাকিটা পথ নির্বিঘ্নে পার করে দেন হ্যারি টেক্টর।

এই ম্যাচ হারলেও প্রথম দুই ম্যাচ জিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
হারের পর সাকিব যা বললেন
পরবর্তী পোস্ট
সাকিব-লিটনের টেস্ট না খেলার কারণ নেই: পাপন

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting