শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাছারীপাড়াস্থ টাউন স্পোর্টিং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী টাউন স্পোর্টিং ক্লাবের আয়োজনে দোয়া অনুষ্ঠানে অতিথি ছিলেন সাতক্ষীরা সদর আসনের সাবেক এমপি ও ক্লাবটির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, এ্যাড. মোস্তফা আসাদুজ্জামান দিলু, জেলা নাগরিক কমিটির আহবায়ক এ্যাড. আজাদ হোসেন বেলাল, তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন নুরু, কাজী জাফর আনোয়ার দুলাল, শেখ আব্দুল ওয়াসেক।

এছাড়া জেলার বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সাজেক্রীস সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন, মীর তাজুল ইসলাম রিপন, আ ম আক্তারুজ্জামান মুকুল, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কালরুজ্জামান রাসেল, ইদ্রিস আলী বাবু, করণাময় ঘোষ, জিয়াউল হক, শেখ হেলাল হোসেন, আকরাম হোসেন খান বাপ্পী, ফিরোজ হোসেন, কমল বিশ্বাস, ফিরোজ রহমান, সাবেক পৌর কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল, বিসিবি কোচ মোফাচ্ছিনুল ইসলাম তপু, লুৎফর রহমান সৈকত, রুহুল আমিন, মোস্তাফিজুর রহমান তুহিন, শেখ হেদায়েতুল ইসলাম, আহম্মাদ আলী, ওয়াইজ হোসেন দিপু, মাসুদ রানা, শাখাওয়াত হোসেন পিটুল, ইকবাল কবীর খান বাপ্পী, শেখ শরিফুজ্জামান বিপুল প্রমুখ।

দোয়া পরিচালনা করেন হাফেজ হাফেজ মাওঃ ফিরোজ হোসেন।

Recomended

সুন্দরবন উপকূলে শিক্ষার্থীদের বিক্ষোভ ও...

শ্যামনগর প্রতিবেদক: বনদস্যুদের...

. কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল...

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে...

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ...

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ...