দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৯:০৯
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর খাইরুল ইসলামের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়শিক্ষা

শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণার সুপারিশ, বাড়ছে সুবিধা

কর্তৃক Satnadee Satkhira মার্চ ২৯, ২০২৬
মার্চ ২৯, ২০২৬ ০ কমেন্ট 77 ভিউস

অনলাইন ডেস্ক:
চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের জারি করা চিঠি অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা এবং অন্যান্য শিক্ষক যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের সুবিধা ভোগ করেন তাদের ভ্যাকেশন ডিপার্টমেন্টের সংজ্ঞাটি পর্যালোচনা করে সংশোধন করা যেতে পারে বলে উল্লেখ করা হয় এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়।

সরকারি কলেজের শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের চাকরি নন-ভ্যাকেশন ঘোষণার সুপারিশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো চিঠি বিশ্লেষণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশনের মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের জারি করা চিঠি অনুযায়ী বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা এবং অন্যান্য শিক্ষক যারা ভ্যাকেশন ডিপার্টমেন্টের সুবিধা ভোগ করেন তাদের ভ্যাকেশন ডিপার্টমেন্টের সংজ্ঞাটি পর্যালোচনা করে সংশোধন করা যেতে পারে বলে উল্লেখ করা হয় এবং এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় প্রণীত নির্ধারিত ছুটি বিধিমালা, ১৯৫৯ এর বিধি-৮ এ অবকাশ বিভাগের কর্মচারীদের ছুটির বিধান সম্পর্কে উল্লেখ রয়েছে, তাই এ বিধি পরিবর্তন বা সংশোধনের প্রক্রিয়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

চিঠিতে আরো বলা হয়েছে, এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা চিঠিতে উল্লেখ রয়েছে যে, সার্বিক দিক বিবেচনায় শিক্ষা সেক্টরকে নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণা করা যথাযথ হবে না। কিন্তু এ পত্রের আরেক অনুচ্ছেদে বিসিএস (সাধারণ শিক্ষা) ও বিসিএস (কারিগরি শিক্ষা) ক্যাডারের সদস্যরা এবং শিক্ষা সেক্টরের অন্যান্য শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি ও গড় বেতনে অর্জিত ছুটিসহ অন্যান্য ছুটি প্রাপ্যতার বিষয়টি বিবেচনাযোগ্য বিধায় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে পারে বলে উল্লেখ করা হয়।

এতে আরো জানানো হয়েছে, সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার সদস্যরা এবং অন্যান্য শিক্ষকদের নন-ভ্যাকেশন ডিপার্টমেন্ট সুবিধা প্রদানের বিষয়ে মতামত প্রদানের জন্য চেয়ারম্যান, জাতীয় বেতন কমিশন, ২০২৫ বরাবর চিঠি পাঠানো হলে জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর ২৬ নভেম্বরের এক চিঠিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা এবং অন্যান্য শিক্ষকদের নন-ভ্যাকেশন ডিপার্টপেমেন্ট সুবিধা দেয়ার বিষয়ে বিগত বেতন ও চাকরি কমিশন, ২০১৩ এর সুপারিশ সঠিক ও বাস্তবানুগ মর্মে মতামত দেয়।

এমতাবস্থায়, সরকারি কলেজের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সদস্যরা এবং অন্যান্য শিক্ষকগণের চাকরি নন-ভ্যাকেশন বিভাগ ঘোষণার লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো যৌক্তিকতা এবং এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় বেতন কমিশন, ২০২৫ এর মতামতের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে ইসলামাবাদে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
পরবর্তী পোস্ট
সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোল জব্দ, আটক ৫

রিলেটেড পোস্ট

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting