দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:১৬
ধর্মান্ধরা হামলে পড়েছে সাতক্ষীরা জেলা প্রশাসকের উপর 
শ্রীফলকাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পানির প্ল্যান্টের শুভ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...
খানপুরের গৌরব: কামিল হাদিসে এ প্লাস পেয়ে বোর্ড...
সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের...
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ও কর্মপরিকল্পনা সভা...
শ্যামনগরে নাওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের উদ্যোগে লবণসহিষ্ণু গাছের চারা...
শ্যামনগরের গোলাখালী দ্বীপে ‘সুন্দরবন ইকোপার্ক’ নির্মাণে সম্ভাবনাময় নতুন...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

শাস্তি পেতে যাচ্ছে গেইল

কর্তৃক kobirubel.satnadee মে ১৪, ২০২০
মে ১৪, ২০২০ ০ কমেন্ট 338 ভিউস

ক্রীড়া ডেস্ক: লাগামহীন কথা বলে বিপদের মুখে পড়তে যাচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সভাপতির দাবি, বড়ো শাস্তির মুখে পড়তে যাচ্ছেন সাবেক এই অধিনায়ক।

জ্যামাইকা তালাওয়াস ফ্র্যাঞ্চাইজি ও রামনরেশ সারওয়ানকে নিয়ে ক্রিস গেইলের মন্তব্যের পর পেরিয়ে গেছে দুই সপ্তাহর বেশি। তবে প্রসঙ্গটি চাপা পড়ে যায়নি এখনই। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট রিকি স্কেরিটের যা ইঙ্গিত, তাতে বিস্ফোরক মন্তব্যের জন্য শাস্তি পেতে পারেন এই বিস্ফোরক ব্যাটসম্যান।

গত মাসের শেষ দিকে ইউটিউব ভিডিওতে জ্যামাইকা দল ও সারওয়ানকে আগ্রাসী ভাষায় আক্রমণ করেছিলেন গেইল। তিন বছরের চুক্তি থাকলেও এক বছর পরই জ্যামাইকা ছেড়ে দেয় গেইলকে। তিনি নাম লেখান সেন্ট লুসিয়া জুকসে। টি-টোয়েন্টির সফলতম ব্যাটসম্যান এরপর পেছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগে তার সাবেক সতীর্থ ও জ্যামাইকার সহকারী কোচ সারওয়ানকে বলেছিলেন ‘সাপ এবং করোনা ভাইরাসের চেয়েও খারাপ।’ জ্যামাইকা দলের মালিকদেরও কাঠগড়ায় তুলেছিলেন তিনি।

সারওয়ান তার বিরুদ্ধে গেইলের অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। এরপর এটি নিয়ে আর কিছু হয়নি। তবে ত্রিনিদাদের একটি রেডিওকে দেওয়া সাক্ষাত্কারে স্কেরিট বললেন, বোর্ড গেইলের প্রকাশ্য মন্তব্যকে ভালোভাবে নেয়নি।

তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য এসব মোটেও ভালো কিছু নয়। এসব খবর পড়তে অবশ্যই আমার খুব ভালো লাগেনি। কোনো ক্রিকেটার যদি কোনো ক্লাব, ফ্র্যাঞ্চাইজি বা বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ থাকে, অবশ্যই তাকে কিছু শর্ত মেনে চলতে হয়। ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন কোনো আচরণ তারা করতে পারে না। আমি তাই বলতে পারি, এই ব্যাপারটি এখনই শেষ হয়ে যায়নি। আমি নিশ্চিত, ক্রিস (গেইল) ও সিপিএল কর্তৃপক্ষের মধ্যে এটি নিয়ে আলোচনা চলছে, কারণ সে তো একটি ফ্র্যাঞ্চাইজি দলে চুক্তিবদ্ধ।’

গেইলের এতটা ক্ষুব্ধ হওয়ার একটি বড়ো কারণ ধারণা করা হচ্ছে, তার চাওয়া ছিল তিন বছরের চুক্তিতে জন্মভূমি জ্যামাইকার হয়েই ক্যারিয়ার শেষ করা। কিন্তু এক বছর পরই জ্যামাইকা তাকে ছেড়ে দিয়েছে। এখন বড়ো কোনো শাস্তি পেলে ৪০ বছর বয়সি গেইলের ক্যারিয়ার নিয়েও থাকবে শঙ্কা।

স্কেরিট অবশ্য বলছেন, তিনি চান না এভাবে শেষ হোক গেইলের গৌরবময় ক্যারিয়ার। বললেন, ‘আমি আশা করব, তার ক্যারিয়ারের দিক থেকে এটি গোটা বিশ্বের জন্য আলোচনার খোরাক হবে না। কারণ অসাধারণ এক ক্যারিয়ার তার, আমি সত্যিই চাই না, এই ক্যারিয়ার এমন একটি ঘটনায় শেষ হোক। সূত্র:ইত্তেফাক

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিশ্বে মৃত্যু প্রায় ৩ লাখ, যুক্তরাষ্ট্রে ৮৪ হাজারের বেশি
পরবর্তী পোস্ট
পৃথিবীর কাছাকাছি এসে গেছে  সোয়ান ধূমকেতু

রিলেটেড পোস্ট

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting