দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ৮:১৩
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 
কলারোয়ায় কৃষি ব্যাংকের ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ
কাজ শেষের আগেই সড়কের  সিংহভাগ বিল উত্তোলন
শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের গলায়...
পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...
নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী পালিত

কর্তৃক mirkhairul.news জুন ২০, ২০২৫
জুন ২০, ২০২৫ ০ কমেন্ট 270 ভিউস

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরার দৈনিক পত্রদূত সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে শহরের ম্যানগ্রোভ সভাঘরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই শহীদ স.ম আলাউদ্দীনসহ দেশ-বিদেশের প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবুল কাশেম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। স্মরণ সভায় বক্তব্য রাখেন কল্যাণ ব্যানার্জি, আবুল কালাম আজাদ, কালিদাস রায়, রামকৃষ্ণ চক্রবর্তী, আলী নূর খান বাবুল, শেখ ফরিদ আহমেদ ময়না, এম ঈদুজ্জামান ইদ্রিস, রঘুনাথ খাঁ, বরুণ ব্যানার্জি, ডা. মহিদার রহমান, এম বেলাল হুসাইন প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, “স.ম আলাউদ্দীন ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সাংবাদিক হত্যার প্রথম শিকার। ১৯৯৬ সালের ১৯ জুন তাঁকে কাটা রাইফেলের গুলিতে হত্যা করা হয় তাঁর পত্রিকা অফিসেই। সেই থেকে আজও হত্যাকারীরা দৃষ্টান্তমূলক শাস্তি পায়নি।” বক্তারা আরও বলেন, সাংবাদিক স.ম আলাউদ্দীন ছিলেন একাধারে সাহসী সম্পাদক, সংগঠক, শিল্পোদ্যোক্তা ও সমাজ সংস্কারক। ভোমরা স্থলবন্দর, সাতক্ষীরা চেম্বার অব কমার্স, ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং পেশাভিত্তিক স্কুল প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও সাতক্ষীরার উন্নয়নের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সভায় বক্তারা সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলেন, “একটি স্বাধীন রাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতা থাকা সত্ত্বেও আজ সাংবাদিকরা নিরাপদ নন। হত্যা ও নির্যাতনের ঘটনার বিচার দ্রুত নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা হুমকির মুখে পড়বে।”
এসময় উপস্থিত ছিলেন এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক জন্মভূমির শহিদুল ইসলাম, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলী, সাংবাদিক তৌফিকুজ্জামান লিটু, আব্দুস সালাম পান্না, সেলিম হোসেন, জাকির হোসেন, মাসুদ হাসান মনি, মেহেদী হাসান শিমুল, সাকিব হোসেন, হাশেম আলীসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া থানায় জামিনপ্রাপ্ত আসামি গ্রেফতার, ব্যাপক নির্যাতনের অভিযোগ
পরবর্তী পোস্ট
ভোমরা টু শাঁখরা সড়কের ভোগান্তিতে হাজারো মানুষ

রিলেটেড পোস্ট

কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য

জুন ৩০, ২০২৬

পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি হলেন জেলা পরিষদের প্রশাসক...

জুন ৩০, ২০২৬

নেবাখালী সরদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত...

জুন ৩০, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ

জুন ২৯, ২০২৬

বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি

জুন ২৯, ২০২৬

কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন

জুন ২৯, ২০২৬

আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...

জুন ২৯, ২০২৬

মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...

জুন ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting