দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৫০
সাতক্ষীরায় চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়িতে হামলা: নারীকে...
কালিগঞ্জের বিষ্ণুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সমীকরণে একক প্রার্থী...
যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পাটকাঠিতেই লোকসান ঘুচছে পাইকগাছার পাটচাষিদের: রূপালী কাঠিতে অর্থনীতির...
৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার...
উপকুলে ঐতিহ্যের ধান চিনিকানি রক্ষায় সম্মিলিত উদ্যোগ: সাড়ে...
বিশ্ব জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও মামলা...
জ্বালানি তেলের দাম উর্ধ্বমুখী, সমাধান কী?
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
Uncategorizedস্বাস্থ্য

লিভারের রোগীদের জন্য পরামর্শ

কর্তৃক SK Ferdous এপ্রিল ৩০, ২০২২
এপ্রিল ৩০, ২০২২ ০ কমেন্ট 591 ভিউস

অনলাইন ডেস্ক :

সাধারণভাবে লিভার (যকৃত)-এর অসুখকে দুই ভাগে ভাগ করা যায়, স্বল্পমেয়াদি লিভার রোগ (Acute Hepatitis) ও দীর্ঘমেয়াদি লিভার রোগ (Chronic Liver Disease)। স্বল্পমেয়াদি লিভার রোগ সাধারণত দূষিত পানিবাহিত ভাইরাস (হেপাটাইটিস এ, ই)-এর সংক্রমণের জন্য হয়ে থাকে যা চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে।

এ সময় রোগীর চোখ, প্রস্রাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে ও ক্ষুধামন্দা, বমিভাব ও বমি, শারীরিক দুর্বলতা দেখা দেয়; অধিক সমস্যা দেখা দিলে প্রয়োজনে হাসপাতালে ভর্তির দরকার পড়ে। এই স্বল্পমেয়াদি লিভার রোগে আক্রান্ত রোগীদের অল্প অল্প করে বারবার আহার গ্রহণ করার প্রয়োজন হয়।

দীর্ঘমেয়াদি লিভার রোগ বা ক্রনিক হেপাটাইটিস যেসব কারণে হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো হেপাটাইটিস বি, সি সংক্রমণ, লিভারে চর্বিজনিত রোগ, অ্যালকোহল বা মদ্যপান ইত্যাদি। এসবে আক্রান্ত ব্যক্তি সাধারণত নিজের অজান্তে লিভারের প্রদাহ ও ফাইব্রোসিস (আঁশ তৈরি হয়ে লিভার শক্ত হওয়া)-এ ভুগতে থাকেন।

এ সময়টায় লিভার ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেয়। লিভারে প্রদাহ ও ফাইব্রোসিস ১০ থেকে ২০ বছর ধরে চলমান থাকলে একপর্যায়ে লিভারের মধ্যে অজস্র গুটি তৈরি হয়, যাকে লিভার সিরোসিস বলা হয়। এ অবস্থায় লিভারের কার্যক্ষমতা কমে যায় ও রক্ত পরিসঞ্চালনে বাধার সৃষ্টি হয়। লিভার সিরোসিসে আক্রান্ত ব্যক্তি শারীরিক দুর্বলতা সত্ত্বেও প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

লিভার সিরোসিসের জটিলতাগুলোর মধ্যে অন্যতম হলো পেটে, পায়ে পানি আসা, মস্তিষ্কের বৈকল্য হয়ে অজ্ঞানতার প্রবণতা দেখা দেওয়া, কিডনির সমস্যা হওয়া, সার্বক্ষণিক জন্ডিস দেখা দেওয়া, রক্তবমি হওয়া ইত্যাদি। এসব জটিলতা দেখা দিলে তাকে Decompensated liver Cirrhosis বা লিভার সিরোসিসের শেষ পর্যায় বলা যায়।

লিভারের চর্বিজনিত রোগ বা ফ্যাটি লিভারে আক্রান্ত ব্যক্তিদের জন্য মাঝে মাঝে অভুক্ত থাকা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং থাকা উত্তম ও সুবিধাজনক যা তাদের লিভারের চর্বি ও শরীরের ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও খাদ্যাভাসের দিকেও খেয়াল রাখা বাঞ্ছনীয়।

এ ধরনের রোগীদের অতিরিক্ত মিষ্টি জাতীয় বা চিনিযুক্ত খাবার গ্রহণ না করাই শ্রেয়। ফলমূল ও সবজিজাতীয় খাবার, পানি, পানীয়, পরিমাণমতো শর্করা (রুটি, ভাত, চিড়া, মুড়ি) ইত্যাদি ও আমিষ (মাছ, গোস্ত ইত্যাদি) গ্রহণ করা উচিত। তেলে ভাজা, ঝালমসলাযুক্ত খাবার, বাইরের খোলা খাবার ও পানীয় বর্জন করা উচিত।

লেখক : সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঈদ-উল ফিতর উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে নতুন কাপড় বিতরণ
পরবর্তী পোস্ট
কাশিয়ানীতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিলেটেড পোস্ট

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে দুই দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা...

সেপ্টেম্বর ১৮, ২০২৬

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সেপ্টেম্বর ১২, ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য...

সেপ্টেম্বর ১১, ২০২৬

সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে...

সেপ্টেম্বর ৮, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা...

আগস্ট ২৭, ২০২৬

সাতক্ষীরায় জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ​

আগস্ট ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting