দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | রাত ১০:৩০
গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আবিয়ার...
কলারোয়ায় মিষ্টান্নের দোকানে ৮ হাজার টাকা জরিমানা
শ্যামনগরে নজরুল বর্ষ পালন উপলক্ষে তিন দিন ব্যাপী...
নারীসহ আটক হওয়ার ঘটনায় পদ হারালেন যুবদল নেতা
দেবহাটায় সেলাই মেশিন, বাই সাইকেল, ভ্যান ও স্কুল...
দেবহাটায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার , আটক -১
কৃষ্ণনগরের ইয়ার আলী, বাহার আলী ও রেজাউলের জামিন...
জলবায়ু সাংবাদিকতায় ‘হেড ক্লাইমেট মিডিয়া অ্যাওয়ার্ড’ ঘোষণা
শ্যামনগরে তিন দিন ব্যাপী নানা কর্মসৃচীর উদ্বোধন
ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে সুযোগ পেলেন মাসুম...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

লিভারপুলের কাছে ৭ গোল হজম, বিস্মিত টেন হাগ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৬, ২০২৩
মার্চ ৬, ২০২৩ ০ কমেন্ট 357 ভিউস

স্পোর্টস ডেস্ক:

লিভারপুলের কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ গোল হজম করাকে ব্যাখা করা কঠিন। কিছুদিন আগেই লিগ কাপ জিতেছে যে দল, ক্লাবের সোনালি সময় ফেরানোর বাজি ধরা হচ্ছিল যে দলকে নিয়ে, সেই দলকে হঠাৎ করে অচেনা লাগছে স্বয়ং কোচ এরিক টেন হাগের কাছেও।

গত এপ্রিলেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ৪-০ গোলে হারিয়েছিল লিভারপুল। কিন্তু এবার সেই ম্যাচকে তো বটেই, ছাড়িয়ে গেছে সুদূর অতীতের অনেক ম্যাচকেও। সবশেষ সেই ১৯৩১ সালে ইউনাইটেডের জালে ৭ গোল দিয়েছিল উলভারহ্যাম্পটন।

অথচ এই ম্যাচের আগে ইউনাইটেডে ছিল সুদিনের সুবাতাস। ২০১৭ সালের পর প্রথমবার ট্রফি জয় করে তারা লিগ কাপ জিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত ছিল টানা ১১ ম্যাচে। এই ম্যাচেও তারাই ছিল ফেভারিট। কিন্তু মাঠে বদলে গেল সব চিত্র। ম্যাচের পর কোচ এরিক টেন হাগ বললেন, মাঠে কিছুই ঠিকঠাক করতে পারেনি তার দল।

তিনি বলেন, এমন ফল অবশ্যম্ভাবী ছিল, কারণ আমরা ছিলাম অপেশাদার। ৩-০ যখন হয়ে গেল, খেলা তখন বলা যায় শেষই। তবে তারপরও দল হিসেবে একসঙ্গে থাকতে হয়, চেষ্টা করতে হয়। আমরা তা করিনি। আমার কাছে এটা বিস্ময়কর ছিল। আমার দলকে এভাবে আগে দেখিনি। আমার মনে হয় না এটা ম্যানচেস্টার ইউনাইটেড। এটা সত্যিই খারাপ ও বাজে।

এরকম গোল বন্যার কোনোরকম আভাস প্রথমার্ধে ছিল না। ৪৩ মিনিটে প্রথম গোলটি হয় ম্যাচে, লিভারপুল এগিয়ে ছিল ওই এক গোলেই। দ্বিতীয়ার্ধেই শুরুর দিকেই দ্রুত দু’টি গোল করে লিভারপুল। এরপর জোয়ারের মতো আসতে থাকে গোল আর গোল। এভাবে লড়াই না করে হাল ছেড়ে দেওয়া মানতেই পারছেন না টেন হাগ।

তিনি বলেন, প্রথমার্ধে আজকে আমরাই ওদের চেয়ে ভালো ছিলাম। আমাদের কৌশল ভালো ছিল। শেষদিকে একটি ভুল করে গোল খেয়ে বসি। তবে দ্বিতীয়ার্ধে আমরা নিজেদের মধ্যে ছিলাম না। আমি অবাক হয়েছি এত সহজে খেলা ছেড়ে দেওয়ায়। এটা আমাদের মান নয়। দল হিসেবে খেলিনি আমরা, পরস্পরকে সহায়তা করিনি, নিজেদের কাজটা করিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইউক্রেনে তৃতীয়বারের মতো বিমান বোঝাই ত্রাণ পাঠাল সৌদি
পরবর্তী পোস্ট
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর গলাকাটা মরদেহ উদ্ধার

রিলেটেড পোস্ট

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির শুভেচ্ছা...

মে ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting