দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:৩৯
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 
কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...
কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণের উদ্বোধন

কর্তৃক Satnadee Satkhira মে ১৭, ২০২৬
মে ১৭, ২০২৬ ০ কমেন্ট 96 ভিউস
শাহ জাহান আলী মিটন,সাতক্ষীরা:সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।রবিবার (১৭ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সংস্থার বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধীন জেন্ডার-জাস্ট নেতৃত্ব, অন্তর্ভূক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন, তরূণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহন, সংঘাত নিরসনে শান্তিপূর্ন পদ্ধতি এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় যুবদের ভুমিকা বিষয়ক এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে  স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান।  প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন, পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি চলবে ৩ দিন।
আজকের সমাজে টেকসই উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য লিঙ্গ-ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, বিভিন্ন এলাকায় নারী, যুবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ সীমিত রয়ে গেছে। এই প্রেক্ষাপটে, অংশগ্রহণমূলক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, লিঙ্গ সমতা, মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে শক্তিশালী করা প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ ব্যক্তি ও সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি করে, যাতে তারা বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে কার্যকরভাবে অবদান রাখতে পারে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী যুব সদস্যরা লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভূক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন, নীতি নির্ধারনী প্রক্রিয়ায় অংশগ্রহন, সংঘাত নিরসনে শান্তিপূর্ন পদ্ধতি এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় অংশগ্রহনের বিষয়ে জ্ঞান লাভ করবে, প্রশিক্ষণের মাধ্যমে ৩/৪টি কর্ম-পরিকল্পনা তৈরী করবে এবং সেগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবে।
এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত সামগ্রিক শিক্ষার উপর ভিত্তি করে ৫টি দল তাদের কর্ম পরিকল্পানা তৈরী করবে যেগুলো পরবর্তীতে বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের সার্টিফিকেট প্রদান করা হবে।
৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন গ্লোবাল প্লাটফম বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহনকারী এক্টিভিস্টা সদস্য সাকিব হোসেন, মোহায়মিন ও ফিরোজা খাতুন।  প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক শাহনাজ পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ প্রিয়াংকা সেন মৌ, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ।
০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট বৃদ্ধির দাবি
পরবর্তী পোস্ট
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...

আগস্ট ৭, ২০২৬

সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...

আগস্ট ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting