দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:০০
সংবাদ সংক্রান্ত জের ধরে কলারোয়া সাংবাদিককে মারধোর
ক্যান্সার আক্রান্ত শিশু আয়ান বাঁচার জন্য সাহায্য চায়
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু
আশাশুনির বেতনা নদী থেকে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ
পাটকেলঘাটা সরুলিয়া ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কমিটি...
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 
শ্যামনগরের আশা পেট্রোল পাম্পে তেল সংগ্রহে অনিয়মের অভিযোগ,...
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ পালিত
চিংড়িতে পুশ দেওয়ায় ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ...
কালিগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে নারীসহ গুরুতর আহত ৫
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

লকডাউনে গাবতলীতে মিলছে আন্তঃজেলা মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার

কর্তৃক kobirubel.satnadee মে ৪, ২০২১
মে ৪, ২০২১ ০ কমেন্ট 419 ভিউস

সাতনদী অনলাইন ডেস্ক: দেশে করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের আওতায় বন্ধ আছে আন্তঃজেলা যাত্রী পরিবহন। আসন্ন ঈদুল ফিতরে এক জেলার গণপরিবহন অন্য জেলায় যেতে পারবে না বলেও জানিয়েছে সরকার।

এ অবস্থায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে আন্তঃজেলা মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারে যাত্রীদের গন্তব্যে নিয়ে যেতে সহায়তা করতে দেখা যায় কর্মহীন হয়ে পড়া কয়েকজন পরিবহন শ্রমিককে।

গতকাল সোমবার গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার জন্য সেখানে বেশকিছু যাত্রী ভিড় করেছেন। সে সময় তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেন কয়েকজন পরিবহন শ্রমিক।

যাত্রীদের সংখ্যা দিনের চেয়ে রাতে বেশি হয় উল্লেখ করে তারা  জানিয়েছেন, বাস না চললেও তারা বিকল্প ব্যবস্থায় যাত্রীদেরকে মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কারে তাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবেন। তবে, সে ক্ষেত্রে খরচ হবে বাস ভাড়ার চাইতে দ্বিগুণেরও বেশি।

যাত্রীরা রাজি হলে তারা পরিবহনের ব্যবস্থা করার জন্য সময় চেয়ে নেয়। এ ক্ষেত্রে ১০ জনের বেশি যাত্রী হলে তারা মাইক্রোবাসের ব্যবস্থা করেন। আর যাত্রী সংখ্যা পাঁচের কম থাকলে প্রাইভেট কার ও পাঁচ থেকে ১০ হলে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। এরপর, ভাড়া মিটমাট করে যাত্রীদের তুলে দেওয়া হয় গাড়িতে।

রাজধানীর মিরপুরের মো. সুমনের (৪৫) গ্রামের বাড়ি মাগুরায়। ঈদে বাড়িতে যাওয়ার ইচ্ছায় তিনি গাবতলী এসেছেন। তিনি ডেইলি স্টারকে বলেন, ‘বাসে সাধারণত গাবতলী থেকে মাগুরার ভাড়া ৪০০ টাকা। ঈদে অনেক সময় তা বেড়ে ৫০০ টাকা হয়।’

‘তবে, আজ মাইক্রোবাসে মাগুরা যাওয়ার খোঁজ নিয়ে জানতে পারলাম ভাড়া পড়বে ১,৫০০ টাকা। মাইক্রোবাসে ১,০০০ টাকা ভাড়া হলে আমি দিতে রাজি আছি,’ যোগ করেন তিনি।

গাবতলী বাস টার্মিনাল প্রাঙ্গণে দেখা যায়, রংপুরে যাওয়ার জন্য একটি মাইক্রোবাস থেকে ডাকছিলেন একজন। ইতোমধ্যে ১০ জন যাত্রী হয়েছে সেটিতে। আরও তিন জন হলেই ছেড়ে দিবে মাইক্রোবাসটি। প্রত্যেক যাত্রীর কাছ থেকে ১,৫০০ টাকা নেওয়া হবে বলেও জানলেন ওই ব্যক্তি।

নাম প্রকাশ না করার শর্তে  তিনি বলেন, ‘আমি গাবতলীতে বাস কাউন্টারে কাজ করছি প্রায় ৩২ বছর। উত্তরবঙ্গের অনেক যাত্রী আমার পরিচিত। এই লকডাউনে তাদের অনেকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দিতে আমাদের মতো কর্মীদের বলেছে। আমরা তাদের জন্য রেন্ট-এ-কারসহ বিভিন্ন জায়গা থেকে গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি।’

‘এ ছাড়াও বাড়িতে যাওয়ার জন্য অনেকেই যোগাযোগ না করেই টার্মিনালে আসে। তাদের সঙ্গে মিলিয়ে দিয়ে গাড়ি ভর্তি করে দিই। জনপ্রতি ১০০ টাকা করে আমরা পাই,’ যোগ করেন তিনি।

নাম প্রকাশ না করার শর্তে অপর একজন  জানিয়েছেন, টার্মিনালের প্রায় অর্ধশতাধিক পরিবহন কর্মী এ কাজ করছেন। গত ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হলে তারা বেকার হয়ে পড়েন। গত কয়েকদিন যাত্রীর সংখ্যা বেশি থাকায় এ কাজ করে তারা কিছু রোজগার করতে পারছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিচ্ছেদের ঘোষণা দিলেন বিল গেটস ও মেলিন্ডা গেটস
পরবর্তী পোস্ট
পশু চিকিৎসায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি বিজ্ঞানী

রিলেটেড পোস্ট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা 

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনিতে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন

এপ্রিল ২৬, ২০২৬

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting