দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলহজ, ১৪৪৭ হিজরি | দুপুর ২:৪৫
সাতক্ষীরায় টিআরসি পদে চাকরি পেলেন ৩৭ জন
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

র‍্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে শান্ত-লিটন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৬, ২০২৩
মার্চ ১৬, ২০২৩ ০ কমেন্ট 364 ভিউস

স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে সবচেয়ে বেশি অবদান নাজমুল হোসেন শান্তর। তিন ম্যাচেই চল্লিশোর্ধ ইনিংস খেলে সিরিজ সেরা হন টপ অর্ডার এই ব্যাটসম্যান। তার দুর্দান্ত পারফরম্যান্সের ছাপ পড়েছে র‍্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানদের তালিকায় বড় লাফ দিয়েছেন তিনি। এগিয়েছেন লিটন কুমার দাসও।

পুরুষদের র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার (১৫ মার্চ) প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি। শান্ত ও লিটন দুইজনই জায়গা করে নিয়েছেন ক্যারিয়ার সেরা অবস্থানে। ৬৮ ধাপ এগিয়ে এখন ১৬ নম্বরে শান্ত। টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে যা সেরা অবস্থান। লিটন এগিয়েছেন ৯ ধাপ, উঠে এসেছেন আগের সেরা ২২ নম্বরে।

ইংলিশদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন শান্ত। পরের দুই ম্যাচেই ছিলেন তিনি অপরাজিত, করেন যথাক্রমে ৪৬ ও ৪৭ রান। সিরিজের সর্বোচ্চ ১৪৪ রান তার। প্রথম দুই ম্যাচে নিষ্প্রভ ছিলেন লিটন, করেন কেবল ১২ ও ৯ রান। তৃতীয় ও শেষ ম্যাচে জ্বলে ওঠেন এই ওপেনার। ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। সিরিজের শেষ ম্যাচে ফিফটি করে এক ধাপ এগিয়ে ৭ নম্বরে এখন ইংল্যান্ডের দাভিদ মালান। বেশিরভাগ ইংলিশ ব্যাটসম্যানেরই তালিকায় অবনতি হয়েছে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

এই সংস্করণের বোলারদের র‍্যাঙ্কিংয়ে অনেকটা ওপরে উঠে এসেছেন মুস্তাফিজুর রহমান। সিরিজে স্রেফ ১ উইকেট নেওয়া এই পেসারের উন্নতি ১৬ ধাপ, আছেন ২০তম স্থানে। যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ৬ উইকেট নিয়ে সাকিব আল হাসান এগিয়েছেন ৯ ধাপ। বাংলাদেশ অধিনায়কের অবস্থান ২৪ নম্বরে।

পুরো সিরিজে চমৎকার বোলিং উপহার দিয়ে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে যৌথভাবে মিচেল স্টার্কের সঙ্গে ৪১ নম্বরে এই পেসার। অনেকটা এগিয়ে এখন ৪৭তম স্থানে হাসান মাহমুদ।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। এই সংস্করণের অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গিবসের সেই তাণ্ডবের ষোলো বছর
পরবর্তী পোস্ট
নড়াইলে ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রিলেটেড পোস্ট

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

তালার হাজরাকাটীতে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন...

এপ্রিল ১৮, ২০২৬

জেলা জাতীয়তাবাদী ক্রীড়াদলের আহবায়ক কমিটি অনুমোদন

এপ্রিল ১৪, ২০২৬

মোস্তাফিজ ইস্যুতে দুঃখ প্রকাশ আইপিএল চেয়ারম্যানের

এপ্রিল ২, ২০২৬

এক্সিলেন্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পদকে ভূষিত হয়েছেন সাতক্ষীরার কৃতি...

আগস্ট ১৬, ২০২৫

আশাশুনিতে ৪ দলীয় নক আউট ফুটবলে আশাশুনি দল...

জানুয়ারি ২১, ২০২৫

মা মটরস এর উদ্যোগে ৮ দলীয় গাদন খেলা

জানুয়ারি ২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting