দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৩:১৮
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...
সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...
যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...
শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...
সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...
সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর মাও. আব্দুল খালেকের ইন্তেকাল

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২০, ২০২৩
জুলাই ২০, ২০২৩ ০ কমেন্ট 356 ভিউস

সাতনদী ডেস্ক: সাতক্ষীরা সদর আসনের সাবেক সাবেক এমপি ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাও. আব্দুল খালেক মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে … রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি গত চলতি ৭ জুলাই সাতক্ষীরা কারাগারে স্ট্রোক করলে কারা কর্তৃপক্ষ তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল, পরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বশেষ খুলনা ২৫০ শর্যাবিশিষ্ট হাসপাতালে প্রিজন বেডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহষ্পতিবার সন্ধা ৫টা ৫৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য নাতী-নাতনী রেখে গেছেন।

মাওলানা আব্দুল খালেক বড় জামাই বর্তমান কুশখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল গফফর জানান, ২০১৫ সালে তার শ^শুরকে গ্রেফতারের পর ২০১৮ সালের ৫ মার্চ তার বিরুদ্ধে মানবতাবিরোধি অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। ২৪ মার্চ ২০২২ , বিচারপতি মোঃ শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্ত র্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেন। গ্রেফতারের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি জেলখানাতেই ছিলেন।
অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডল এমনই একজন ব্যক্তিত্ব হিসেবে সাতক্ষীরার সর্বস্তরের মানুষের কাছে পরিচিত। তিনি সাতক্ষীরা বাসীর সুখে-দুঃখে, সুদিনে-দুর্দিনে সব সময় সাথে ছিলেন। সাতক্ষীরার উন্নয়নে তার অবদান বলে শেষ করা যাবে না। তিনি আরো জানান, তিনি শুধু সাতক্ষীরারই নেতা নন। তিনি একজন প্রবীণ জাতীয় নেতা। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তিনি বরাবরই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন।
মাওলানা আবদুল খালেক মন্ডল জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি সাতক্ষীরা সদর উপজেলার চেয়ারম্যান হিসেবেও নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা সদরের বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা আগরদাড়ী কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
মাওলানা আব্দুল খালেক মন্ডল একটি নাম, একটি ইতিহাস। আল্লাহ প্রদত্ত এক বিস্ময়কর প্রতিভা। ইসলামপ্রিয় জনগণের রুহানি উস্তাদ ও ইসলামী আন্দোলনের অন্যতম প্রাণপুরুষ। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রতিটা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাতক্ষীরা জেলার মাটি, আলো-বাতাস এবং মানুষের সাথে একাত্ম হয়ে আছে তার জীবন, তার সংগ্রাম। তার চিন্তা চেতনা আর সাহসিকতা আর বলিষ্ঠতা এ অঞ্চলের ছাত্র যুব সমাজ তথা ইসলাম প্রিয় মানুষের জন্য আদর্শ হয়ে থাকবে। ২০০১-২০০৬ মেয়াদে তিনি সাতক্ষীরা সদর আসন থেকে সংসদ সদস্য হিসেবে সর্বমহলে নিজেকে একজন সৎ, দক্ষ ও অমায়িক নেতার আসনে অধিষ্ঠিত করেছেন। তিনি, ব্যক্তি জীবনে অল্পে তুষ্ট, স্বচ্ছ চিন্তা, সরল জীবন-যাপনে অভ্যস্থ, অত্যন্ত ভদ্র ন¤্র্র, মার্জিত, পরিশীলিত, মৃদুভাষী এক অসাধারণ ইসলামী ব্যক্তিত্ব ছিলেন মাওলানা আব্দুল খালেক। নির্লোভ, পরোপকারী, দৃঢ়চেতা, সংগ্রামী জননেতা আব্দুল খালেক তাই খুব অল্প সময়ে সাতক্ষীরার এই জনপদের মানুষের হৃদয়ে স্থান করে নেয়। জনগণ তাকে বার বার জনপ্রতিনিধি হিসেবে মনোনিত করেন। যেসব মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের ভিত্তিতে মাওলানা আব্দুল খালেক মন্ডলকে ফাঁসির মতো সর্বোচ্চ দন্ডে দন্ডিত করা হলো তা ন্যায়বিচারের ইতিহাসকে কলঙ্কিত করেছে। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন অপরাধের তদন্তে স্বাধীনতাত্তোর গঠিত বিভিন্ন তদন্ত কমিশনের চূড়ান্ত রিপোর্ট এবং সরকারি নথিতে কোথাও তাঁর নাম ছিল না। ট্রাইব্যুনাল গঠনের পূর্ব পর্যন্ত তথাকথিত মিথ্যা অভিযোগে সারা বাংলাদেশে তাঁর বিরুদ্ধে কোনো মামলা তো দূরে থাক একটি জিডি পর্যন্ত করা হয়নি।
সংশ্লিষ্টরা জানান বাংলাদেশকে যারা তাঁবেদার রাষ্ট্র বানাতে চায় তাদের অবৈধ স্বার্থ হাসিলের পথে মাওলানা আব্দুল খালেক ও তাঁর দল জামায়াতে ইসলামীকে তারা প্রধান বাধা হিসেবে ধরে নিয়েছে। সে জন্য পরিকল্পিতভাবে সর্বজন শ্রদ্ধেয়, গণমানুষের প্রাণিপ্রিয় এ নেতাকে, সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষীর ভিত্তিতে প্রহসনের বিচারের মাধ্যমে হত্যা করার চক্রান্ত চলছে।
সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের মৃত্যুকে গভীর শোক প্রকাশ ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃত্তি দিয়েছেন সাতক্ষীরা জামায়াতের সাবেক আমীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমীর মুহাদ্দিস রবিউল বাশার, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান। এক শোক বানিতে তারা বলেন,“সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে তাঁকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তারা বলেন, অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা অঞ্চলের একজন অবিসংবাদিত নেতা। তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। কারাগারের বন্দী জীবনে তিনি কুরআন হিফজ করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ভোমরায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে হেলপারের মৃত্যুর গুঞ্জন
পরবর্তী পোস্ট
শ্যামনগরে কোস্টল ইয়ুথ নেটওয়ার্কের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধে কুপিয়ে বৃদ্ধ আহত

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় ডক্টরস প্রিমিয়ার লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ফারজানা ক্লিনিক

এপ্রিল ১৯, ২০২৬

সাতক্ষীরায় হামের টিকাদান কার্যক্রম জোরদারে প্রেসব্রিফিং অনুষ্ঠিত

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

ক্রীড়া ও সমাজসেবায় মীর তাজুল ইসলাম রিপনের চার...

এপ্রিল ১৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting