দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:২০
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

মোহাম্মদপুর পাসপোর্ট অফিস: আশপাশে দোকান কম, এনআইডি প্রিন্ট ৩০০ টাকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২৩
মার্চ ১, ২০২৩ ০ কমেন্ট 326 ভিউস

জাতীয় ডেস্ক:

গ্রাহকসেবার মানোন্নয়নে রাজধানীর মোহাম্মদপুরে চালু হয়েছে আঞ্চলিক পাসপোর্ট অফিস। এই অফিস ঘিরে পাসপোর্ট কার্যক্রমে সাধারণ গ্রাহকদের তেমন কোনো ভোগান্তির অভিযোগ না থাকলেও পাসপোর্ট অফিস ঘিরে নতুন ব্যবসায়ীদের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ।

পাসপোর্ট প্রত্যাশীদের ভাষ্যমতে, ফটোকপি, প্রিন্ট ও ফরম পূরণে পাঁচ থেকে ছয়গুণেরও বেশি টাকা নেওয়া হচ্ছে। সাধারণত আগে থেকে এখানে কোনো প্রিন্ট ও ফটোকপির দোকান না থাকায় এবং ফটোকপির দোকানগুলো দূরে থাকায় পাসপোর্ট অফিস ঘিরে কাছাকাছি প্রিন্ট ও ফটোকপির নতুন ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে এই অতিরিক্ত অর্থ আদায় করছেন।

আদাবর থেকে পাসপোর্ট করতে আসা নিলুফার ইয়াসমিন বলেন, পাসপোর্ট অফিস নতুন হওয়ায় এখনো কোনো ধরনের ভোগান্তির পরিস্থিতি তৈরি হয়নি। কোনো দালালের আনাগোনাও শুরু হয়নি। ভোগান্তি ছাড়াই সব ধরনের কার্যক্রম করা গেলেও ফটোকপি ও প্রিন্টের দোকান সরাসরি ডাকাতি করছে।

তিনি বলেন, অনলাইন থেকে এক কপি জাতীয় পরিচয়পত্র প্রিন্ট দিতে ৩০০ টাকা করে নিচ্ছে। যেখানে অন্য জায়গা থেকে করলে ১০ থেকে ২০ টাকার বেশি নেয় না। সাধারণত আগারগাঁও পাসপোর্ট অফিসে এত কাজটুকুও ফ্রি করে দেয়। এক পৃষ্ঠা কাগজ ফটোকপি করতে পাঁচ টাকা করে নিচ্ছে, যেখানে বাইরে থেকে করলে দুই-তিন টাকার বেশি নেয় না। আশপাশে কোনো দোকান না থাকায় পাসপোর্ট অফিস ঘিরে নতুন ব্যবসায়ীচক্র ডাকাতি শুরু করছে।

সাভার থেকে পাসপোর্টের কাজে আসা মো. সুলাইমান বলেন, পাসপোর্ট অফিসে কোনো ধরনের সমস্যার মুখোমুখি হয়নি। তবে ফটোকপি প্রিন্টারের দোকানে অনেক বেশি টাকা রাখছে। বাধ্য হয়েই তাদের কাছ থেকে ফটোকপি ও প্রিন্টের কাজ করতে হচ্ছে।

একই ধরনের অভিযোগ রয়েছে আরও গ্রাহকের। কারও কারও কাছ থেকে ফরম পূরণেও অধিক টাকা নেওয়া হচ্ছে বলে জানান তারা।

এদিকে সরেজমিনে ফটোকপি ও প্রিন্টারের একাধিক দোকানে ঘুরে দেখা গেছে, পৃষ্ঠাপ্রতি ফটোকপিতে পাঁচ টাকা করে নেওয়া হচ্ছে। অনলাইন থেকে ভোটার আইডি কার্ডের প্রিন্ট দিতে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে। কেউ কেউ আবার ২০০ থেকে ২৫০ টাকা নিচ্ছেন। পাসপোর্ট আবেদনের ফর্ম পূরণেও নেওয়া হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকা। এছাড়া ছবি প্রিন্টসহ যে কোনো ধরনের কাজে অতিরিক্ত অর্থ আদায় করতেও দেখা গেছে।

অতিরিক্ত অর্থ আদায়ের কারণ জানতে চাইলে রোহান কম্পিউটার নামে এক দোকানের মালিক বলেন, অনলাইন থেকে নিজে নিজে করে ফেলেন তাহলে এক টাকাও লাগবে না।

মোহাম্মদপুর পাসপোর্ট অফিস পশ্চিমের ডেপুটি ডাইরেক্টর মেহেদী হাসান জাগো নিউজকে বলেন, বাইরে দোকানে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি আমাদের এখতিয়ারের মধ্যে নেই। খুব বেশি দোকান না থাকায় অল্পকিছু দোকানি বেশি টাকা দাবি করতে পারে। যারা পাসপোর্ট প্রত্যাশী তারা আগে থেকে প্রয়োজনীয় কাগজপত্র প্রিন্ট করে নিয়ে এলে এখানে দোকানদারদের অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না।

তিনি বলেন, আমাদের এখানে দালালমুক্ত পাসপোর্ট অফিস করার প্রত্যয়ে কাজ শুরু করেছি। আশা করছি দালালুমক্ত রাখতে পারবো।

আজ থেকে শুরু হয়েছে মোহাম্মদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। সাভার, ধামরাই, মোহাম্মদপুর, আদাবর, দারুস সালাম, শাহ আলী, হাজারীবাগ, নিউ মার্কেট থানার নাগরিকরা এই অফিস থেকে পাসপোর্ট সেবা পাবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আপাতত বন্ধ হলো ক‌রোনার বুস্টার ডোজ
পরবর্তী পোস্ট
চালকদের বিস্ময় : রিকশার গতি ২৫ কিলোমিটার, অথচ মোটরসাইকেলে ৩০!

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting